আমরা শোকাহত...:(
চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধসে নিহত প্রায় ১২। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। হতাহতের স্বজনদের আর্তনাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বাতাস ভারি হয়ে উঠেছে। তাদের অনেকে জানে না, তার স্বজন আহত নাকি নিহত।
তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল রাত দেড়টা পর্যন্ত আগুনে পুড়ে নয়জন পোশাকশ্রমিকের মৃত্যুর খবর ছিল। কিন্তু আজ এ পর্যন্ত ১২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সন্তান হারানো মা।
স্বজনদের আর্তনাদ।
ফেসবুকে চট্টগ্রামের Khasrul Alam Tutul নামে এক ভাই লিখেছেন।
আজকের এই খুনের ঘটনায় সরাসরি দায়ি সিডিএ,ঠিকাদারে অংশ নেওয়া প্রতিষ্ঠান আর পরোক্ষভাবে দায়ী সরকার। আমরা কি বিচার পাব? নাকি গার্ডার দিয়ে চাপা দেওয়া হবে এসব খুনের ঘটনা! খুব খারাপ লাগছে আজকের ঘটনায় নিহত/আহতদের জন্য।হে ভাই/বোন আমাদের ক্ষমা কর।আমরা এমন এক জাতি যারা টাকার গন্ধ পেলে মানুষ মারতে দ্বিধা বোধ করিনা।আমরা তোমাদের খুন করেছি।আমাদের কিছুই করার নেই. . . . . . আমাদের রাজনৈতিক শীর্ষ পর্যায় থেকে দূর্নীতি হয়ে আসছে,আমাদের শিরায় শিরায় দূর্নীতি।তোমরা আমাদের ক্ষমা কর
একই দিনে এত বড় দুটি দুর্ঘটনা। প্রায় নিহতের সংখ্যা ১৩৫, আশা করি নিহতের সংখ্যা আর বাড়বে না। আমরা হয়তো অনেক শোক প্রকাশ করবো, কিন্তু যারা স্বজন হারিয়েছে তাদের কষ্ট কেউ অনুভব করতে পারবো না। দুর্ঘটানায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। নিহত ব্যক্তিদের পরিবারকে বড় পরিমাণের আর্থিক সাহায্য এবং ১ দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাবের দাবি জানাই।
লেখক এম আলম অভি
- এম আলম অভি -এর ব্লগ
- ৪৬ টি মন্তব্য
- ২৫ নভেম্বর ২০১২, ১১:৪১
- বিবিধ
প্রিন্ট করুন
- ৪৬ টি মন্তব্য
-
মোহাম্মদ জমির হায়দার বাবলা ২৫ নভেম্বর ২০১২, ১২:২৪
বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মিতব্য ফ্লাইওভারের বিশালাকার তিনটি গার্ডার ভেঙ্গে পড়ে গত রাতে (শনিবার) ৭ জন নিহত এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক। গার্ডারের নিচে আরো লোক চাপা পড়ে থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে। আধুনিক মিডিয়া প্রকৃত সংখ্যা বের করতে ব্যর্থ হলো নাকি পারলো বুঝা গেল না। নিকটজন বা দলীয় অযোগ্য অদক্ষ ব্যক্তিদের কাজের টেন্ডারের কাজে যারা জড়িত সবার দৃষ্টান্তমূলক দাবী করাটা অমূলক। কারণ সরকারি কর্মকর্তা বা কর্মচারিদের বদলি ছাড়া তেমন কিছু হয় না।
মৃতরা আর ফেরত আসেনা। আহতরা পরিবার নিয়ে দুর্বিসহ জীবনযাপন করবে।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করছি।

পোস্টদাতাকে ধন্যবাদ। -
মেজদা২৫ নভেম্বর ২০১২, ১২:২৭
নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি আর যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্যলাভ কামনা করছি। সাথে সাথে এই ঘটনার গাফিলতির জন্য সংশ্লিষ্ট সকলের শাস্তি দাবী করছি। -
কামাল উদ্দিন২৫ নভেম্বর ২০১২, ১২:৩৪
আমরা শোকাহত, আর যাদের গাফিলতিতে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে তাদের অবশ্যই শাস্তি চাই আর নিহত পরিবারের প্রতি ক্ষতিপূরণ ও অবশ্যই চাই । -
নূর মোহাম্মদ নূরু২৫ নভেম্বর ২০১২, ১২:৪৬
মর্মান্তিক এই দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও
আহতদের দ্রুত আরোগ্যলাভ কামনা করছি। শোকসন্তপ্তদের পরিবারকে
এই শোক সইবার ক্ষমতা দান করুন সৃষ্টি কর্তা। -
আহমেদ সাবের২৫ নভেম্বর ২০১২, ১২:৪৯
বারোটি শব নয়, বারোটি মানুষ, বারোটি পরিবার এবং তাদের সব স্বপ্ন হত্যা। আর কতকাল চলবে ঠিকাদারদের নৈরাজ্য? সরকার এর দায়িত্ব এড়াতে পারেন না। জেগে উঠুন সরকার। -
নির্ঝর নাসির২৫ নভেম্বর ২০১২, ১২:৫৩
সত্যিই এটা আমাদের জন্য অনেক শোকের।নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি -
শাহীন মাহমুদ২৫ নভেম্বর ২০১২, ১২:৫৭
বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মিতব্য ফ্লাইওভারের বিশালাকার তিনটি গার্ডার ভেঙ্গে পড়ে গত রাতে (শনিবার) ৭ জন নিহত এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। এর একটা নিরপেক্ষ
বিচার চাই। ঐ ঠিকাদার আদৌ যোগ্য কিনা তা নিরপেক্ষ তদন্তে বের করে আনতে হবে।শোকসন্তপ্তদের পরিবারকে
এই শোক সইবার ক্ষমতা দান করুন সৃষ্টি কর্তা। -
মাইনুল আমিন২৫ নভেম্বর ২০১২, ১৩:১৪
প্রিয় এস আলম অভি ভাই
আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটির জন্যে ।
একই দিনে এত বড় দুটি দুর্ঘটনা। প্রায় নিহতের সংখ্যা ১৩৫, আশা করি নিহতের সংখ্যা আর বাড়বে না। আমরা হয়তো অনেক শোক প্রকাশ করবো, কিন্তু যারা স্বজন হারিয়েছে তাদের কষ্ট কেউ অনুভব করতে পারবো না। দুর্ঘটানায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। নিহত ব্যক্তিদের পরিবারকে বড় পরিমাণের আর্থিক সাহায্য এবং ১ দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাবের দাবি জানাই।----------------আমার অন্তরের গভীরতম সমবেদনা জানাই ।
আমার কথা একটু হবে ভিন্ন আজ !!!--------------এভাবে আর কত শোক আর বিলাপের প্রলেপ দেখবো আমরা । সরকারী সাহায্য আসুক জলদি । আসুক ত্বরিত বিচার ------------আমরা চাই । কিন্তু আমরা আমাদের হারানো বুকের ধনকে ফেরত চাই । নাহলে আহত-মৃতদের সন্তানেরা জানের বদলে জান চাইলে আমাদের বা সরকারের কি বা করণীয় থাকবে --------???
এগুলো পরিকল্পিতভাবে অর্থ আত্মসাতের কারণে ঘটছে------এসব নাশকতা !!! ---------- গার্মেন্টসে ইদানিং ঘন ঘন আগুন লাগছে; ------না কি আগুন লাগিয়ে দেয়া হচ্ছে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যে উদ্দেশ্যমূলকভাবে ।
৭৩/৭৪/৭৫ এ ও এভাবে করা হয়েছিল অনেক ঘটনা ।
যুদ্ধাপরাধের বিচারে বাধা সৃষ্টির কৌশল হিসেবে বিরোধী রাজনৈতিক জোটের পরিকল্পিত কৌশল এখানে কাজ করছে কৌশলে । এদের পেছনের কারিঘরদের ধরে নিয়ে স্পেশাল ট্রাইবুনালে নিয়ে ব্রাশফায়ার করে দেয়া দরকার । তবেই বন্ধ হতে পারে এই নাশকতা ।
পোস্টটির জন্যে প্রিয় এস আলম অভি ভাই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সহমর্মিতা জানাই ---------


-
মাইনুল আমিন২৫ নভেম্বর ২০১২, ২০:৫৯
আমি বাকরুদ্ধ!
অতি আবেগায়িত হয়ে গিয়েছিলাম মন্তব্যটি দেবার সময় । ওটা আমার ধারণা শুধু । হয়ত সঠিক নাও হতে পারে । ভুল হলে দুঃখ প্রকাশ করছি প্রিয় এস আলম অভি ভাই । ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় । -
মুক্তমন৭৫২৫ নভেম্বর ২০১২, ১৩:২৬
খুব খারাপ লাগছে নিউজটা পড়বার পর থেকেই। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি আর যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্যলাভ কামনা করছি। সাথে সাথে এই ঘটনার গাফিলতির জন্য সংশ্লিষ্ট সকলের শাস্তি দাবী করছি। পোস্টটির জন্যে প্রিয় এস আলম অভি ভাই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
আমাদের সকলেই সাবধানে থাকি এবং সুস্থ থাকি। মহান আল্লাহপাকের কাছে এই দোয়া করছি। আমিন। -
নিষিদ্ধ২৫ নভেম্বর ২০১২, ১৮:৪৯
শোক,সমবেদনা,বিচার চাওয়া,মাগফেরাত কামনা,ছাড়া আমাদের আর করার কিছুই নেই।এসব দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়েছে। আমাদের যা কিছুই হয় তাই নিয়েই রাজনীতি শুরু হয় কোথায় বিচার কোথায় তদন্ত সব পড়ে মরুক আগে রাজনীতি। মাইনুল আমিন ভায়ের মনে হচ্ছে "যুদ্ধাপরাধের বিচারে বাধা সৃষ্টির কৌশল হিসেবে বিরোধী রাজনৈতিক জোটের পরিকল্পিত কৌশল এখানে কাজ করছে কৌশলে । এদের পেছনের কারিঘরদের ধরে নিয়ে স্পেশাল ট্রাইবুনালে নিয়ে ব্রাশফায়ার করে দেয়া দরকার । তবেই বন্ধ হতে পারে এই নাশকতা । " -- ভাই সব জায়গাতে কি রাজনীতি চলে। আহমেদ সাবের ভাই একটা প্রশ্ন করেছেন " আর কতকাল চলবে ঠিকাদারদের নৈরাজ্য? " --- যতদিন বাংলাদেশ থাকবে ততদিন চলবে এতে কোন সন্দেহ নেই। আমারা বাঙ্গালী সব কিছু খুব তাড়াতাড়ি ভুলে যায়। তাই এ কথাও ভুলে যাবো। রাজনীতিবীদদের কোন দল নেই তাদের আত্মা মরে গেছে যা করে সব লোক দেখানো। আর কতো নতুন নতুন বক্তব্য এখনো দেবে আল্লাহ জানের। সাধারণ মানুষের প্রাণের দাম তাদের কাছে শূণ্য বা তার থেকেও কম। কিন্তু আমরাই আবার তাদেরকেই ভোট দিবো। আর শোক,সমবেদনা জানিয়ে কোন লাভ নেই। সুষ্ঠু বিচারের আসা করাও বেকার তাছাড়া তদন্ত রিপোটে দেখা যাবে যে যারা চাপা পড়ে বা আগুন ধরে মরেছে দোষ তাদেরই। তাই শুধু আল্লাহ / ভগবান / গড / বুদ্ধ যে যে ধর্মের বিশ্বাসী সে এই মানুষ গুলোর জন্য প্রার্থনা করুন যারা চলে গেছে আর তাদের পরিবারের জন্য।
-------- একান্ত নিষিদ্ধ মন্তব্য
[বিঃদ্রঃ-এ মন্তব্য পড়ে কারো মনে কষ্টপেলে করার কিছু নেই।] -
সনৎ ঘোষ২৫ নভেম্বর ২০১২, ১৯:১৩
সমবেদনা জানাবার ভাষা আমার জানা নেই।সবার আত্মার শান্তি কামনা করছি।আর প্রার্থনা করছি-যারা এর জন্য দায়ি,ঈশ্বর তাদেরকে আরো ধনি ও সম্পদশালী করুন ! -
মাঈনউদ্দিন মইনুল২৫ নভেম্বর ২০১২, ১৯:৩৩
ফ্লাইওভার ভেঙ্গে পড়ে, ব্রিজ ভেঙ্গে পড়ে, বিল্ডিং ভেঙ্গে পড়ে। যা কিছু মানুষের সৃষ্টি, সবই ভেঙ্গে পড়ে মানুষের ওপর। ভাগ্যিস আকাশটা আল্লাহ’র গড়া ছিলো!
পৃথিবীর একটি দেশ ঈশ্বর সরাসরি দেখাশুনা করেন, সেটি হলো বাংলাদেশ। এজন্যই দুর্ঘটনাক্রমে বাকিরা বেঁচে আছেন। -
আলভী২৫ নভেম্বর ২০১২, ২০:০২
শোক সন্তপ্ত পরিবার গুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। কারবালার সেই হৃদয় দিারক দিনে মাতমের সাথে যোগ হলো স্বরন কালের সবচেয়ে ভয়াবহতম দুর্ঘটনা! এই অপুরনিয় ক্ষতি পুষিয়ে নিতে আল্লাহ সংশ্লিষ্ট পরিরবার গুলোর প্রতি সহায়ক হোন এই কামনা করছি- আমীন....... -
জে, আলম২৫ নভেম্বর ২০১২, ২০:৩৯
কিছু বলার নাই বলে কোন লাভও নাই।
দুর্ঘটানায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। -
বাসুদেব খাস্তগীর২৫ নভেম্বর ২০১২, ২১:১৭
এ ঘটনায় আমরা গভীর শোকাহত।আমি সত্যি ভাষা হারি য়ে ফেলেছি।এক দিনে দেশে বড় দুটি ঘটনা। -
সুবাস রায়২৫ নভেম্বর ২০১২, ২২:৪৭
ধন্যবাদ ভাই পোস্টটির জন্য। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করছি। -
আছিব চৌধুরী২৫ নভেম্বর ২০১২, ২২:৫০
কিছু বলার নাই ভাই, আমরা বাক্রুদ্ধ, আজ টিভিতে খবর দেখে মনটা বেশ খারাপ হয়ে আছে, আমরা প্রথম আলো ব্লগ পরিবার থেকে গভীরভাবে শোকাহত !!!! স্বজন হারা পরিবারের সবাই এই শোক কাটিয়ে উঠুক খুব শীঘ্রই এই প্রত্যাশা করি এবং সরকার ও নানান প্রাইভেট সেক্টর এদের কে নানান ভাবে সহায়তা করুক এই কামনা করি। -
লুৎফুন নাহার জেসমিন২৫ নভেম্বর ২০১২, ২৩:১৭
সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ চালু করে ব্লগ আর প্রথম আলো খুলি । আজ তা সুখকর লাগেনি । এত মৃত্যু ।
কারবালার হাহাকার আজ দেশের অনেক লোকের মধ্যে ভয়ঙ্কর রকম । কি বলে তাদের সান্ত্বনা দেওয়া যায় । এই দুর্ঘটনার পিছনে যাদের গাফিলতি আছে ইচ্ছে করছে তাদের কাছের কাউকে ঠিক একই ভাবে শেষ করতে ( বলা উচিত হয়নি ) । তাহলে বুঝত স্বজন হারানোর বেদনা ।
আল্লাহ তুমি বিচার করো । -
রশীদ জামীল২৫ নভেম্বর ২০১২, ২৩:৪৩
এভাবেই চলে, এভাবেই চলবে। মানুষ এভাবেই মরবে, কেউ কিছু করবে না, যাদের করার কথা।
তদন্ত কমিটি নামের পাতালপুরের অন্ধবার গর্তে চাপা পড়ে যাবে সব।
এভাবেই হয়, এভাবেই হয়ে আসছে!!
---------আমি মনে করি কাগুজে শোক প্রকাশ করার কোনো অধিকারই আমাদের নেই, থাকা উচিত নয়।
কাজের কাজ কিছুই করা হবে না। মানুষের সাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেয়া যাবে না
আর শোক শোক খেলা হবে, ...............হতে পারে না।
---------নিহতের প্রতি আমার অনুনয়,
তোমরা আমাদের ক্ষমা করো না
-
মানচেষ্টার২৬ নভেম্বর ২০১২, ০০:১২
এভাবেই চলে, এভাবেই চলবে। মানুষ এভাবেই মরবে, কেউ কিছু করবে না, যাদের করার কথা।
তদন্ত কমিটি নামের পাতালপুরের অন্ধবার গর্তে চাপা পড়ে যাবে সব।
এভাবেই হয়, এভাবেই হয়ে আসছে!!




-
ট্যুরিস্ট আশরাফুল২৬ নভেম্বর ২০১২, ০১:০৪
একের পর এক এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে,আর আমাদের কর্তা বাবুরা কি এসব দেখেই যাবে আর তদন্তের নামে প্রহসন করেই যাবে,খুব জানতে ইচ্ছে করে
-
ট্যুরিস্ট আশরাফুল২৬ নভেম্বর ২০১২, ০১:০৫
একের পর এক এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে,আর আমাদের কর্তা বাবুরা কি এসব দেখেই যাবে আর তদন্তের নামে প্রহসন করেই যাবে,খুব জানতে ইচ্ছে করে
-
গতিহীন২৬ নভেম্বর ২০১২, ১১:৩৫
এই পর্যন্ত ২বার ফ্লাইওভারটা ভাঙ্গলো। আবারও ভাঙ্গবে।
আমরা এটা পুন:নির্মাণ করবো, স্মৃতি ফলক হিসাবে রেখে দিবো নাকি সেখানে ১৪৪ধারা জারি করা হবে। -
অশান্ত সমুদ্র২৬ নভেম্বর ২০১২, ১৭:০৯
এই খানে দোষ আমাদের।
আমাদের দেশে , বঙ্গবন্ধু, জিয়া আর ধর্মের রাজনীতি চলে।
একবার কেউ যদি ভুল করে, আর আপনি যদি তাকে ক্ষমা করে দেন, এটা আপনার মহৎ কাজ।
কিন্ত দ্বিতীয়বার যদি ওই মানুষ একি ভুল করে, তাহলে দোষটা আপনার।
বাংলাদেশে দুইটি রাজনৈতিক দল একি ভুল প্রতিবার করে-------- আমরা যেহেতু ওঁদেরকেই আসনে বসাই, দোষটা তাই আমাদের
সর্বত্র অযোগ্য লোকের ছড়াছড়ি।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
এত বড় একটি কাজ এরকম কোন প্রকিষ্ঠান কে কি ভাবে দেওয়া হলো তা জানতে গেলে দেখবেন কেঁচো খুড়তে সাপ বের হয়ে আসবে।
তদন্ত কমিটি হবে । লোক দেখানো তদন্ত হবে কিন্তু বরাবরের মতো রিপোর্ট প্রকাশ হবে না। তাই বার বার অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। আর দেশের হাজার হাজার কোটি টাকা লুকসান গুনতে হচ্ছে।
তাই বিচার চাওয়ার মতো কোন জায়গা আমাদের নাই।
যে দেশের রাষ্টপতি , প্রধানমন্ত্রী দূনীতির সাথে জড়িত, পুলিশ টাকা ছাড়া চেয়ার থেকে উঠে দাড়ায় না। বিচার পতি টাকার বিনিময়ে পক্ষপাত মুলক বিচার করে সেদেশে কার কাছে বিচার চাইবো।
ধন্যবাদ পোষ্টটি দেওয়ার জন্য।