বৃহস্পতিবার ২৩ মে ২০১৩, ৯ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


দাড়কানা মাছ সাঁতার কাটে

(একদিন শিশু-কিশোর-কে দিন)

নবান্ন যে হাতছানি দেয়
খোকা-খুকী আয়
নতুন ধানের হরেক পিঠা
রাখছি করে মায়।

শীতের আমেজ লাগছে গাঁয়ে
নকশী কাঁথা বুন
মা-খালারা ব্যস্ত সবাই
এদিকে আয় শোন।

স্কুল-কলেজ বন্ধ হবে
একটু সবুর কর
সবুজ ছায়ায় গাঁয়ে মোদের
আছে ছোট্ট ঘর।

লাউয়ের ডগা চিংড়ি মাছে
করবো মজার ঝোল
মাদুর পেতে কলা পাতায়
খেয়ে তুলবে দোল।

মাছরাঙা যে মাছ ধরে খায়
বড্ড কঠিন কাজ
পুকুর কোনে চুপটি মেরে
ধরে কত সাজ ।

মামার বাড়ী দিঘির কোনে
পদ্ম ফোটা জল
দাড়কানা মাছ সাঁতার কাটে
দেখবে কিনা বল।
৩২ টি মন্তব্য
KohiNoor মেজদা১৫ নভেম্বর ২০১২, ২৩:০৬
ছোট্ট বেলায় চলে গিয়েছিলাম। ভাল লাগলো। ধন্যবাদ ভাই।
Emdad57 বালুচর১৬ নভেম্বর ২০১২, ০১:১১
আফসোস করে লাভ নেই ভাই, ওখানে আর ফেরৎ যাওয়া যাবে না। বরং পরকালে যাওয়ার চিন্তা করুন।
ছড়া পাঠে সহযোগিতার জন্য ধন্যবাদ।
শুভকামনা সতত।
Rjamil রশীদ জামীল১৫ নভেম্বর ২০১২, ২৩:১৩
একদিন শিশু-কিশোর-কে দিন.............
Emdad57 বালুচর১৬ নভেম্বর ২০১২, ০৯:৫১
জ্বী ভাই, একদিন অন্ততঃ শিশুদের জন্য করি ।
শুভেচ্ছা নিন ।
Numan75 নুমান১৫ নভেম্বর ২০১২, ২৩:১৫
শীতের আমেজ লাগছে গায়ে
নকশী কাঁথা বুন
মা-খালারা ব্যস্ত সবাই
এদিকে আয় শোন।


আসসালামুআলাইকুম,
এটুকু আমারে কষ্ট দিল!
Numan75 নুমান১৫ নভেম্বর ২০১২, ২৩:১৫
তবে সুনদর ছড়া
Emdad57 বালুচর১৬ নভেম্বর ২০১২, ০৯:৫২
কষ্ট কেন ভাই, তা মায়ের জন্য না গাঁয়ের জন্য ?
ভাল থাকুন । সুখে থাকুন ।
ধন্যবাদ ।
lnjesmin লুৎফুন নাহার জেসমিন১৫ নভেম্বর ২০১২, ২৩:১৯
অনেক সুন্দর ।
Emdad57 বালুচর১৬ নভেম্বর ২০১২, ০৯:৫৩
অনেক ধন্যবাদ ।
dollar জিনজির১৫ নভেম্বর ২০১২, ২৩:২৮
দারুন ছড়া। ঢাকায় শীত পরতে শুরু করেছে। সারা দেশেও। এমন শীত শীত আমেজে শীতের কথা ভাল লাগল। শুভকামনা বালু ভাই।
Numan75 নুমান১৫ নভেম্বর ২০১২, ২৩:৩০
সালাম
Emdad57 বালুচর১৬ নভেম্বর ২০১২, ০৯:৫৪
আপনার মন্তব্য ভাল লাগলো ।
শুভেচ্ছা নিরন্তর ।
imran121 দিশেহারা জীবন১৫ নভেম্বর ২০১২, ২৩:৩০
Emdad57 বালুচর১৬ নভেম্বর ২০১২, ০৯:৫৫
শুভেচ্ছা সতত।
MatirMoyna মাটিরময়না১৫ নভেম্বর ২০১২, ২৩:৩০
লাউয়ের ডগা চিংড়ি মাছে
করবো মজার ঝোল
মাদুর পেতে কলা পাতায়
খেয়ে তুলবে দোল।


বালু ভাইরে শুভেচ্ছা।
Emdad57 বালুচর১৬ নভেম্বর ২০১২, ০৯:৫৬
আপনাকেও শুভেচ্ছা আর ভালবাসা জানিয়ে গেলাম ।
ধন্যবাদ ।
chomok001 মোঃ হাসান জাহিদ১৫ নভেম্বর ২০১২, ২৩:৪২
দারুণ লিখেছেন ভাই । অনেক অনেক শুভেচ্ছা ।
Emdad57 বালুচর১৬ নভেম্বর ২০১২, ০৯:৫৭
অনেক অনেক শুভেচ্ছা । ভাল থাকেন। সুন্দর থাকেন ।
jalom জে, আলম১৬ নভেম্বর ২০১২, ০১:৫২
Emdad57 বালুচর১৬ নভেম্বর ২০১২, ০৯:৫৮
ভাল লেগেছে জেনে খুশী হলাম ।
অশেষ ধন্যবাদ ।
kamaluddin কামাল উদ্দিন১৬ নভেম্বর ২০১২, ০৮:১৬
ঠিক তেমন, আমি ভালোবাসি যেমন
Emdad57 বালুচর১৬ নভেম্বর ২০১২, ১০:০০
তা আর দিতে পারলাম কই । চেষ্টা করেছি মাত্র।
শুভেচ্ছা নিন । সাথে থাকুন। ধন্যবাদ ।
kamaluddin কামাল উদ্দিন১৭ নভেম্বর ২০১২, ১৩:২৯
আপনার চেষ্টাটা আমার খুবই পছন্দ হয়েছে । এমন লিখা দেখলে ইচ্ছে করে এখনি আবার ছুটে চলে যাই কোন গায়ে..........
smabdurrahman আঃ রহমান১৬ নভেম্বর ২০১২, ১০:০৭
খুব ভাল লাগল ছড়াটি। শুভ কামনা। ভাল থাকুন।
Emdad57 বালুচর১৭ নভেম্বর ২০১২, ১২:৪১
শুভকামনা আপনার জন্য ।
joshim33 জসিম মারুফ১৬ নভেম্বর ২০১২, ১৬:১৫
ভালা অইছে কবিতা, কিতা কইয়া অভিনন্দন জানাইতাম তুকাইয়া পাইরাম না
Emdad57 বালুচর১৭ নভেম্বর ২০১২, ১২:৪২
অনেক অনেক ধন্যবাদ ভাললাগার জন্য।
ভাল থাকুন।
fardousha ফেরদৌসা১৬ নভেম্বর ২০১২, ১৮:৫০
লাউয়ের ডগা চিংড়ি মাছে
করবো মজার ঝোল
মাদুর পেতে কলা পাতায়
খেয়ে তুলবে দোল।


জিভে পানি চলে আসলো
Emdad57 বালুচর১৭ নভেম্বর ২০১২, ১২:৪৪
তা-ই ? তবে আর কী । গাঁয়ে চলে যান ।
অনেক শুভেচ্ছা।
Abdukkhalik চাচাজি১৬ নভেম্বর ২০১২, ২০:১১
পরকালে যায়ার চিন্তা করুন। শুভ কামনা ভাতিজাকে, শিশু কিশুরের সাথে পরকালের সরনের জন্ন।
Emdad57 বালুচর১৭ নভেম্বর ২০১২, ১২:৪৬
চাচাজী, বালুচরের গানগুলো গেয়ে দেখুন। আমি পরকালে না অনন্তকালে রয়েছি ।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
শুভেচ্ছা নিন।
Himaloe এইচ এম মেহেদী হাসান১৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৭
শুভ কামনা রইলো। ভালো থাকুন- এই কামনা।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment