** দৃষ্টিপাত : ‘সম্মানিত নতুন ব্লগার’ এবং ‘শ্রদ্ধাভাজন সহ-ব্লগার’ সাথীদের প্রতি কিছু কথা, কিছু আবেদন-
** দৃষ্টিপাত : ‘সম্মানিত নতুন ব্লগার’ এবং ‘শ্রদ্ধাভাজন সহ-ব্লগার’ সাথীদের প্রতি কিছু কথা, কিছু আবেদন-
মাইনুল আমিন

“ প্রথমআলো ব্লগ প্রাণের ব্লগ, আমার ভালবাসার ব্লগ ”--------“আমাদের ভালোবাসার ব্লগ”;
------এটা আমাদের সবার অন্তরের বিশ্বাস ।
এখানে ** সবাই আমরা সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বাসে বলীয়ান হয়ে সহমর্মিতায় কলমি বসবাস করছি ।-----এটাই আমাদের ব্রত ** ।
“সপ্তাহে একদিন “বৃহস্পতিবার” শিশুদিবস হিসেবে আমরা শিশুকর্ম ও শিশুপ্রতিভা বিকাশের উদ্যেশ্যে শিশুদের জন্যে লিখি এবং শিশুদের নিজস্ব কিছু কর্ম–শৈল প্রকাশ করি ।
বর্তমানে শুধু শিশুদের জন্যে “সপ্তাহে একদিন অথবা অর্ধদিবস(বৃহস্পতিবার-শিশুদিবসে) শিশুকর্ম ও শিশুপ্রতিভা প্রকাশে আমরা নিজেদের নিয়োজিত রেখেছি ।
শুক্রবারে বাবা-মা এর উদ্যেশ্যে এবং বাবা-মাকে উত্সর্গ করে লিখা হচ্ছে ।
অন্য সময়েও যে এসব বিষয়ে লিখা হচ্ছে না তা না । তবে সময়-নির্দিষ্টভাবে লিখলে আলাদা একটি আকর্ষন সৃষ্টি করে আমাদের মনে এবং যাদের জন্যে লিখা তাদেরও মনে ।
বাদ বাকি সময়ে আমরা নিজ নিজ প্রতিভা বিকাশে স্ব-নামে, অন্যনামে নিজেদের নিয়োজিত রেখেছি । এখানে এমন কিছু প্রাজ্ঞ-বিজ্ঞজন প্রতিভা আছেন---- যাঁদের মেধার কাছে আমরা ঋণী এবং তাঁদের মেধা ও মননে আমরা স্নাত হই প্রতিদিন, প্রতিক্ষণে । সে ভালবাসা-ই আমাদেরকে এখানে আকড়ে ধরে রেখেছে বার বার ।
প্রিয় সাথী নতুন ব্লগার এবং সহ-ব্লগার আমরা যাঁরা ফেইক বা বেনামে আছি, আসুন না,
---আমরা নিজ নিজ ব্লগ-বাড়িতে ‘পরিচিতিতে’ নিজ নাম এবং একটা নিজছবি ঠিকানার সাথে লিখে বা এটে রাখবো । বিষয়টি আমাদের সবার জন্যে এবং আমাদের প্রানের প্রিয় ব্লগের জন্যে ও মঙ্গলজনক হবে মনে করি অবশ্যই । তাতে মাঝে মধ্যে ভুলবশত: আমাদের মাঝে আকস্মিক অনাকাংক্ষিত কোন ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে না এবং সৃষ্টি করাও যাবে না । আমরা ভাল কিছু মেধা এবং মানুষও হারাবো না আমাদের প্রিয় এ ব্লগ থেকে । অনেকেই এখন ফেইক আইডির পাশে প্রিয় আলো ব্লগে নিজ নাম লিখছেন । তাদের প্রতি আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থাকলো ।
পরস্পরে শ্রদ্ধা রেখে এখানে আমরা * সত্যকে হ্যাঁ, * মিথ্যাকে না, *---নীতির প্রতি শ্রদ্ধা, * দুর্নীতিকে ঘৃণা, * ন্যায়ের প্রতি সংগ্রাম, এবং * অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো ঐকান্তিকভাবে । কিন্তু *** শব্দের বিশ্লেষণপূর্বক ব্যবহার করবো শালীন এবং সংযতভাবেই যে কারো বেলায় ।
আমাদের ভুললে চলবেনা যে, -----এভাবেই আমাদের মাঝ থেকেই একদিন জাতির বিবেক বেরিয়ে আসতে পারে--- যা আমরা মনে-প্রাণে বিশ্বাস করি এবং প্রত্যাশা করি ।
** একটা কথা না বললে নয়--- প্রথমআলো ব্লগের আজকের দিনে যে অসন্তোষ এবং অস্থিরতা চলছে এর মূল কারণ ***** ব্লগ-ব্লাস্ট ***** হওয়া আর কিছু ভুল বুঝাবুঝি ।
** আমাদের অধিকাংশ লেখকেরই সন্তানতুল্য অতি মূল্যবান লিখা হারিয়ে আমরা প্রায় বিমুড় হয়ে পড়েছি ।
** এ ব্যাপারে ব্লগ-সঞ্চালক সাহেব একটা বিবৃতি দিলেও আমরা আজও আমাদের লিখাগুলো ফিরে পাইনি । লিখাগুলি ফিরিয়ে না পাওয়া পর্যন্ত চেষ্টা করে যাওয়া এবং আমাদের চোখের পানি ফেলা ছাড়া আর কোন উপায় নেই । তাই লিখাগুলি ফিরে পাবার আশায় আমাদের *সুস্থ-ব্লগিং চালিয়ে যেতেই হবে ততদিন ।
*** ফেইক আইডি নিয়ে যত কথা----------
* আমি মনে করি, ফেইক আইডি থাকা খারাপ কিছু নয় । ---কিন্তু-------
* ------ফেইক দিয়ে কেউ যদি সত্য ও সুন্দরের চর্চায় সৃষ্টির শিখরে উঠতে চান তাকে অশেষ শ্রদ্ধা--------- আর---
* যদি হীনস্বার্থে অত্যন্ত নিকৃষ্ট ঘৃণ্য কাজের উদ্দেশ্যে কেউ ফেক ব্যবহার করেন, তাহলেও তাকে অবশ্যই আমরা মন থেকে অশেষ ঘৃণা করবো । যে কারণে অনেক ভালো মানের লেখক ফেক নিয়ে অনাহুত বিপদে পড়েন । কে ফেক আর কে ফেক নয় তা নিয়ে অনেকেই বিভ্রান্ত । এ কথা বার বার উঠে আসছে সবার কথায় এবং লিখায় । তাই---
* এখন থেকে ফেক প্রোফাইলে কিংবা প্রকাশিত পোস্টে অথবা মন্তব্যে প্রকৃত পরিচয় (লেখকের প্রকৃত নাম অথবা ছবি) না থাকলে তার লিখার এবং মন্তব্যের আমরা সাড়া দেবো না ।
* এতে আমাদের মধ্যে বর্তমানে বিবাদমান ভুল বুঝাবুঝি কমে আসবে এবং আমরা আবারও সুস্থ ধারার ব্লগিং এ ফিরে আসতে সক্ষম হবো ।
-------আমার প্রস্তাবটি সম্পর্কে আপনার, আপনাদের মূল্যবান মতামত জানালে আমিও ভবিষ্যতের জন্যে সতর্ক হতে পারবো । আমি মনে করি- “ *** প্রথমআলো ব্লগ একটি সামাজিক মান উন্নয়নের ব্লগ”, “জ্ঞানার্জনের মিনি পাঠশালা” *** ---এটি ।
*** এখানে আমরা লিখি, পড়ি এবং শিখি ।
***** ব্লগ-সঞ্চালক সাহেব তো বলেই দিয়েছেন- ব্লগে আমাদের দ্বারা উদ্ভুত সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে । অতএব, আসুন না, সবাই আমরা নিজেদেরকে শ্রদ্ধা করি আগে ।
এভাবেই সত্য ও সুন্দরের পূজায় আমারা থাকবো বলীয়ান--- *সাহসে, *বীর্যে, *চিত্তে, *মন ও মননে । এ-ই আমাদের ব্রত হোক আজ । প্রিয় *‘নতুন সাথী এবং *সহ-ব্লগার’- ভাই-বোনেরা, সবার প্রতি আন্তরিক সহমর্মিতা, শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলো অকৃত্রিম ।
*** সবার প্রতি সবার শ্রদ্ধা এবং ভালোবাসায়.......অবিরত...ফুটুক ফুল ।
শুভকামনা থাকলো সব সময় ।।
==================================================================================================================

লেখক মাইনুল আমিন
- মাইনুল আমিন -এর ব্লগ
- ৬৮ টি মন্তব্য
- ১১ নভেম্বর ২০১২, ১৬:০৮
- ব্লগালোচনা
প্রিন্ট করুন
- ৬৮ টি মন্তব্য
-
ফারুকওমর১১ নভেম্বর ২০১২, ১৭:১৬
আমরা অপরিচিত নিকে কোন মতামত দিতে চাই না
এখানে আমার মত এমন কিছু নবীন ব্লগার আছেন যাদের কোন পরিচিত ব্লগার নেই। আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলে আমরা কিভাবে সামনে এগিয়ে যাব?
এমনিতেই পোস্ট হারিয়ে আজ নিঃস্ব। আপনাদের মত নামকরা ব্লগারগণ যদি আমাদের উৎসাহ না দেন তাহলে খালিহাতে আমাদের এখান থেকে চলে যেতে হবে। -
রিএ্যাকশন১৫ নভেম্বর ২০১২, ১৯:০৫
আপনার প্রতি অনুরোধ । মনটাকে বড় করুন। সংকীর্ণ মনোমানসিকতা মানষকে পশুতে পরিণত করে। কারো ছদ্ম নাম থাকাতে আপনার আপত্তি থাকতে পারে । এটা একান্ত ব্যক্তিগত ব্যপার । এখানে আমি হস্তক্ষেপ করতে চাইনা। কিন্তু করো নাম ছদ্ম না আসল তা আপনি জানবেন কেমনে?? আর এই অপরাধে তার মুল্যবান চিন্তাকে আপনি অবমুল্যয়ন করতে পারেন না।
অপরাধ ক্ষমা করবেন। আমি আবার এই ব্লগে জুনিয়র তো!!!

-
চারুমান্নান১১ নভেম্বর ২০১২, ১৬:৩৫
সময়ের প্রেক্ষিত,,,,,,,,, দারুন একখান পোষ্ট আমিন ভাই,,,,,,,,,,,,,,,,,,,
ফেইক আইডিদের বোধদয় হউক,,,,,,,,,,,,,,,, -
রিএ্যাকশন১৫ নভেম্বর ২০১২, ১৯:১৪
ফেইক আইডি!!!
দৃষ্টিভঙ্গী বদলানো উচিত বলে মনে করি।
আমাদের প্রত্যেক ব্লগারের পছন্দের প্রতি শ্রদ্ধা করা উচিৎ। কারো ছদ্ম নাম থাকতেই পারে । কেউ ছদ্ম নামে লেখতে সাচ্ছন্দবোধ করতেই পারে। তারমানে এই নয় যে সে অপরাধী হয়ে গেল। আপনাদের সকলকে বলতে চাই পৃথিবীর সকল বড় বড় লেখকরাই তাদের জীবনের কোন না কোন সময় ছদ্ম নামে লিখেছেন । আর এটাই মানুষের সহযাত প্রবৃত্তি। -
সোলাইমান ইসলাম নিলয়১১ নভেম্বর ২০১২, ১৬:৩৯
আমি মনে করি আমার নয় অনেক ব্লগারের মনের কথা বলেছেন শ্রদ্ধেয় মাইনুল ভাই। আমি আপনার সাথে একমত পোষন করছি। সঞ্চালক মহোদয় সকলের নজরে আনার ব্যবস্থা করলে ব্লগারগন উপকৃত হবেন। -
নূর মোহাম্মদ নূরু১১ নভেম্বর ২০১২, ১৭:১৫
ছদ্মনামে লিখে অনেক বিশ্ববরেন্য লেখকরা সকলের শ্রদ্ধার পাত্র হয়ছেন।
এখনও ছদ্মনামে লেখার প্রচলন আছে হয়তো চলবে নিরন্তর। তবে
ছদ্মনামের আড়ালে কেউ যদি তার অজান্তে হায়নার হাসিকে আড়াল
করতে চায় কিংবা উদোর পিণ্ডি বুধো্র ঘাড়ে চাপিয়ে দ্বায় থেকে
অব্যহতি নিতে চায় তা হলে তার জন্য ঘৃনা নিরন্তর। পরের মাথায়
কাঠাল ভেঙ্গে খাবার যুগ বাসি হয়ে গেছে। সেই সুযোগ আর কাউকে
দেওয়া হবেনা বিশেষ করে প্রথম আলো ব্লগের মতো একটি কুলীন ব্লগে,
সুতরাং চাই প্রকৃত পরিচয়ে সঠিক নামে শালীন ব্লগিং। নোংরা ও নিকৃষ্ট
মানসিকতা পরিহারের লক্ষ্যে সকলের প্রকৃত নামে ব্লগিং করার আহ্বান
জানাই। -
রিএ্যাকশন১৫ নভেম্বর ২০১২, ১৯:২৫
নূর মোহাম্মদ নূরু-
ছদ্মনামে লিখে অনেক বিশ্ববরেন্য লেখকরা সকলের শ্রদ্ধার পাত্র হয়ছেন।
এখনও ছদ্মনামে লেখার প্রচলন আছে হয়তো চলবে নিরন্তর। তবে
ছদ্মনামের আড়ালে কেউ যদি তার অজান্তে হায়নার হাসিকে আড়াল
করতে চায় কিংবা উদোর পিণ্ডি বুধো্র ঘাড়ে চাপিয়ে দ্বায় থেকে
অব্যহতি নিতে চায় তা হলে তার জন্য ঘৃনা নিরন্তর।
মনে হচ্ছে আপনি কোন বিশেষ ব্যক্তি ও গোষ্ঠির প্রতি খুবই রাগান্বিত। হওয়াও সাভাবিক। কিন্তু সমাজে সমস্যা থাকবেই । তার জন্য আপনি সমাজের সবাইকে দোষারোপ করতে পারেন না। মাথা ব্যাথা করলে যেমন আপনি মাথাকে কেটে ফেলতে পারেন না ঠিক তেমনি আপনি কারো পছন্দের ছদ্ম নামের বিরোধীতা করতে পারেন না।
আমি বুঝিনা কেন এই ব্লগে এমন আজেবাজে বিষয় নিয়ে আলোচনা হয়। মনে হচ্ছে মগের মুল্লুক। এখানে মগ ছাড়া কারও অধিকার নাই।।।।

-
চাতক পাখ ।১১ নভেম্বর ২০১২, ১৭:২৪
এখন থেকে ফেক প্রোফাইলে কিংবা প্রকাশিত পোস্টে অথবা মন্তব্যে প্রকৃত পরিচয় (লেখকের প্রকৃত নাম অথবা ছবি) না থাকলে তার লিখার এবং মন্তব্যের আমরা সাড়া দেবো না ।

-
আজিম হোসেন ’আকাশ’১১ নভেম্বর ২০১২, ১৭:৩৩
সময়ের প্রয়োজনের একটি গুরুত্বপূর্ন পোষ্ট দিয়েছেন। অসেক ধন্যবাদ আপনাকে। -
ফেরদৌসা১১ নভেম্বর ২০১২, ১৮:০০
মাইনুল ভাই এইসব নিয়ে চিন্তা বাদ দেন।আপনি আরও লিখতে থাকুন আর আমরা পড়তে থাকি।যাদের কাজ যা সে তা করবেই, আসল নামেই হোক আর অন্য নামেই হোক । -
অরিত্র অন্বয়১১ নভেম্বর ২০১২, ১৮:৫৩
সুন্দর আর দরকারি কিছু কথা বলেছেন মাইনুল আমিন ভাই। আপনার সাথে একমত। -
ডাঃ এনামুল হক এনাম১১ নভেম্বর ২০১২, ১৯:২৬
পোস্টের জন্য ধন্যবাদ ভাই। মাল্টিনিকোসিস নামে চরম কটাক্ষ করে ফেইক নিকের বিরোদ্ধে আমি একটি পোস্ট দিয়েছিলাম। পড়েছিলেন নিশ্চয়ই। আজ ব্লগের অঙ্গহানীর জন্য পোস্ট নেই (বিডিনিউজে আছে)
আমি অনেক লিখছি, অনেক বলেছি। আজ প্রশ্ন জাগে মনে যে ব্লগ নিয়ে এতো ভাবতাম, সেই ব্লগ কর্তৃপক্ষের কি আদৌ মাথা ব্যথা আছে এইসব নিয়ে!!
ভালো থাকুন, শুভেচ্ছা সতত -
রিএ্যাকশন১৫ নভেম্বর ২০১২, ১৯:৩২
আপনার ব্লগনিয়ে ভাবনা চিন্তার মধ্যে স্বৈরাচারি প্রভাব দেখা যাচ্ছে। তাই হয়তো গণতন্ত্রের এই সমাজ তা মেনে নিতে পারছেনা। ধন্যবাদ।!!! -
আলইমরান ১১ নভেম্বর ২০১২, ১৯:৩১
খুব ভালো কিছু কথা বলেছেন ভাই। কিন্তু একটা ব্যাপার কি জানেন...... যেখানে আপনি চুপ থাকলে রাজাকার আর কথা বললেই দালাল। নিরপেক্ষ থাকার চেষ্টা করলে সেটা ঘোলা পানিতে মৎস্য শিকার হয়ে যায় সেখানে ব্যক্তিত্ব টিকিয়ে রাখা খুব মুস্কিল।
ফেকনিকে কথা বলছেন তো, সেটা কোন সমস্যা না। সঞ্চালক স্ট্রং হলে ফেকনিকের সাহস হবে না কিছু করার। আমি একটা ব্লগের সঞ্চালক, সেখানে কারো সাধ্য নাই আমার চোখ এড়িয়ে কিছু করে। আশাকরি বুঝতে পারছেন। -
মুক্তমন৭৫১১ নভেম্বর ২০১২, ২৩:৪২
যেখানে আপনি চুপ থাকলে রাজাকার আর কথা বললেই দালাল। নিরপেক্ষ থাকার চেষ্টা করলে সেটা ঘোলা পানিতে মৎস্য শিকার হয়ে যায় সেখানে ব্যক্তিত্ব টিকিয়ে রাখা খুব মুস্কিল।

-
রিএ্যাকশন১৫ নভেম্বর ২০১২, ১৯:৩৭
আমি বুঝিনা আপনাদের মানসিক রোগ আছে কিনা। মানুষের ছদ্মনামের ব্যবহার আপনাদের এত পীরা দেয় কেন বোধগম্য নয়। তবে জেনে রাখুন যদি তথ্যের ও মতামতের অবাধ প্রবাহতে ও গণতন্ত্রে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনার এই চিন্তা সময়ের কাছে অনেক আগেই পরাজিত। -
মাঈনউদ্দিন মইনুল১১ নভেম্বর ২০১২, ১৯:৩২
চলমান বিষয় নিয়ে শ্রদ্ধাভাজন ব্লগারগণ কী চিন্তা করছেন, কী তাদের দিকনির্দেশনা - এরকম একটি জিজ্ঞাসা সবার মনে ছিলো। আপনি এবং তার পূর্বে রব্বানী চৌধুরী ভাই চমৎকার দায়িত্ব পালন করছেন, যা ব্লগালয়টিতে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
ফেইক নিক সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিতে আমি একমত। “বৃক্ষ তোমার নাম কী? - ফলে পরিচয়” এ নীতিতে বিশ্বাসী হলে ফেইক আইডি নিয়ে সমস্যা হবার নয়। ফেইক আইডি আর ছদ্মনাম - এ দু’য়ের মধ্যে বিস্তর ফারাক। ছদ্মনাম থাকতেই পারে। সেটা আচরণেই বলে দেবে ফেইক কিনা। যেমন: পোস্ট কম, বিভেদসৃষ্টিকারী মন্তব্য, অমার্জিত ও দায়িত্বহীন মতামত, অনিয়মিত উপস্থিতি -এরকম দু’একটি বিষয় বিবেচনা করলে বুঝা যাবে, ফেইক কিনা।
ব্লগের অগ্রগতির জন্য একটি পোস্ট খরচ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, প্রিয় মিতা মাইনুল আমিন ভাই! আপনি ভালো থাকবেন। -
মুক্তমন৭৫১১ নভেম্বর ২০১২, ১৯:৪৭
আপনার প্রতি সালাম রইলো।
পোষ্টের সবকিছুর সঙ্গেই সহমত জানাই শুধুমাত্র ছদ্মনাম ছাড়া।
আমার মনে হয় ছদ্ম নামে কেউ লিখলে তাতে কোনো সমস্যা হবার কথা নয় যদি কিনা সেই ছদ্ম নামের আড়ালে কোনো মানুষ থাকে। আর সেই ছদ্ম নামের আড়ালে যদি কোনো পশু থাকে, তাহলে সেখানেই যত সমস্যা হবে। কারণ পশুদের তো আর মানুষের মতো বিবেক নেই।
যারা শুধুই বিতর্ক করবার জন্য বা নগ্ন গণ্ডগোল করবার জন্য এখানে স্বনাম বা ফেকনিক বা নিক নিয়ে আসবে, তাঁদের দেখলেই বুঝা যাবে, যা মাঈনউদ্দিন মইনুল ভাইয়ের উপরের কমেন্টে এসেছে।
আর গণ্ডগোল শুধুই যে ফেকনিকরাই বাঁধায়, তাও কি সম্পূর্ণ ঠিক? এখানে অনেককেই নিজের স্বার্থের সামান্য ব্যাঘাত ঘটলেই একদম তীর ধনুক নিয়ে এসে নগ্ন ভাবে একে অপরের উপরে ঝাঁপিয়ে পরতেও দেখছি, ওদের মাঝে আবার স্বনামধন্য বিখ্যাত লেখক ও আছেন। তখন তো তাঁদের একবারের জন্যও মনে হচ্ছে না যে অনেক অনেক সাধারন ব্লগাররাও তাঁদের একজনের আরেকজনের উপরে তীর ধনুক ছোঁড়া বা কাঁদা ছোড়াছুড়ি দেখছে আর দাঁত বের করে হাসছে!
যাক, ভালো থাকবেন। শুভকামনা রইল। -
মুক্তমন৭৫১১ নভেম্বর ২০১২, ২৩:৪০
আসলে অবাক হয়ে ভাবি সালাম দিয়ে আবার একটু পরে গালি কিভাবে দেই । এটা সম্ভবত কঠিন কোন স্বার্থের হেরফের হলেই সম্ভব । কিন্তু লিখার জগতে এসব মনে হয় কোন ব্যক্তিগত ইগোর ফলাফল । এসব ব্যক্তিগত বিষয় হলে কোনমতেই ব্লগে আসা উচিত নয় । ব্যক্তিগতভাবেই সেড়ে নেয়া যায় অনেক জটিল সমস্যা । ব্লগটা ব্লগের মতই থাক এটাই কামনা আমার এবং সবার
খুব দামী কথা বলেছেন। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ১১ নভেম্বর ২০১২, ২০:০৩
আমরা নিজ নিজ ব্লগ-বাড়িতে ‘পরিচিতিতে’ নিজ নাম এবং একটা নিজছবি ঠিকানার সাথে লিখে বা এটে রাখবো । বিষয়টি আমাদের সবার জন্যে এবং আমাদের প্রানের প্রিয় ব্লগের জন্যে ও মঙ্গলজনক হবে মনে করি অবশ্যই । তাতে মাঝে মধ্যে ভুলবশত: আমাদের মাঝে আকস্মিক অনাকাংক্ষিত কোন ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে না এবং সৃষ্টি করাও যাবে না । আমরা ভাল কিছু মেধা এবং মানুষও হারাবো না আমাদের প্রিয় এ ব্লগ থেকে । অনেকেই এখন ফেইক আইডির পাশে প্রিয় আলো ব্লগে নিজ নাম লিখছেন । তাদের প্রতি আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থাকলো ।
আসলে প্রথম আলো ব্লগ-এ সবাই এসেছেন পরাধীনতার শৃঙ্খল ভেঙে নিজের মধ্যে বন্দী থাকা মানবকে মুক্ত করতে। লেখার জন্য সবার প্রাণের আবেগ সীমাহীন। আর এ আবেগের কাছে অনেক কিছুই তুচ্ছ হয়ে যায়।
মনদিয়ে পড়ুন-----প্রাণখুলে লিখুন-----ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে মন্তব্য লিখুন- প্রয়োজনে গঠনমূলক সমালোচনা করুন যাতে লেখক নিজেকে শুধরে নিতে পারেন।
আমি আশাবাদী অধিকাংশ ব্লগার সৃজনশীল। তাই এ ব্লগকে সৃজনশীলতার শীর্ষে নিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
কিছু অনাকাংকিত ঘটনা সবাইকে আহত করেছে। আমরা চাই সবার মধ্যে আগের প্রাণ ফিরে আসুক।
সবার জন্য শুভকামনা।
কবি মাইনুল আমিনের প্রতি শ্রদ্ধা। -
আমিনুল হক ভুইয়া১১ নভেম্বর ২০১২, ২০:২২
মাইনুল ভাই পোস্টের জন্য ধন্যবাদ
একটু খেয়াল করে দেখুন আজ পর্যন্ত যত ব্লগার ব্লগে ঝামেলা করতে আসে সবাই কিন্তু একজন আরেকজনের পরিচিত।ব্যক্তিগত ভাবে ও পারিবারিকভাবে কিন্তু তাদের সব সময় উঠাবসা । তারা ঝামেলা পাকিয়ে শেষে দোষ দিয়ে দেয় ফেকনিকদের উপর। আরে ভাই কোন ফেকনিক আজ পর্যন্ত কোন ঝামেলা লাগাইনি। যত ঝামেলা করে সব আসল নামধারীরা ।
ব্লগের কোন নিয়মকানুনে লেখা নাই যে ব্লগে আসলেই পোস্ট দিতে হবে। কেউ পোস্ট দিবে, কেউ পড়বে , কেউ মন্তব্য করবে, এটাই ব্লগ।
অনেক কথা বললাম ভাই, কিছু মনে করবেন না। -
১১ নভেম্বর ২০১২, ২০:২৯
যার মন কালো সে মোহাম্মদ আহাম্মদ যে নামেই হোক না কেন অন্যের চরিত্রে কালিমা লেপন করতে তার সমস্যা হবে না। তেমনি কালা মিয়া নাম নিয়েও অন্যের মন মননে হরেক রঙ দিয়ে এঁকে দিত পারেন সুন্দরের উপমা। এটা নির্ভর করে নামের পেছনে থাকা সেই মানুষটির মানসিক গঠন, আচার, আচরণ, শিক্ষা, দীক্ষা, বংশ, পারিপার্শ্বিক অবস্থা/অবস্থান ইত্যাদি নানা কিছুর উপর। নামে নয়।
ধন্যবাদ আপনাকে। -
আপেল খন্দকার১১ নভেম্বর ২০১২, ২১:৫১
মাইনুল আমিন ভাই পোস্টের জন্য ধন্যবাদ।
ব্লগ সম্পর্কে যে কোন আলোচনা করার আগে সবাইকে আমি এ মৌলিক বিষয়গুলো ভেবে দেখার অনুরোধ করবোঃ-
১) আমাদের প্রথমেই মনে রাখতে হবে প্রথম আলো ব্লগও আন্যান্য বেশিরভাগ ব্লগের মত ব্যবসায়িক উদ্দেশ্য পরিচালিত একটি ব্লগ এবং একজন মডারেটর এর প্রধান দায়িত্ব হচ্ছে ব্লগের জনপ্রিয়তা বাড়ানো বা হিট সংখ্য বাড়ানো। ব্লগারদের কেচাল মিটান নয়।
২) ফেক নিক প্রায় সব ব্লগেই প্রচলিত । ফেক নিক না থাকলে ব্লগের হিট সংখ্যা অর্ধেকে নেমে আসবে।ব্যবসায়ী দৃষ্টিকোন থেকে এটা খুব একটা গ্রহণযোগ্য নয়।
৩) এ ব্লগের কেচালের জন্য ফেক নিকের চেয়ে অধিক দায়ীএ ব্লগের ব্লগারদের মন মানসিকতা। এ ব্লগের প্রভাবশালী ব্লগাররা এখানে সমাজের প্রচলিত সাধারণ রীতিনীতি প্রয়োগের চেষ্টা করেন। কিন্তু ভার্চুয়াল জগতের নীয়ম কানুন আমাদের সমাজের নীয়মের চেয়ে কিছুটা ভিন্ন।
৪) আপনি কোন নিকের প্রোফাইল আসল নাম না লিখলে, তার লেখা বা মন্তব্যে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু নিক তো নেওয়ায় হয় আসল পরিচয় গোপন রাখার জন্য কাজেই নিক নিয়ে প্রোফাইলে নিজের নাম লেখা মানে তো নিজের পরিচয় প্রকাশ করে দেওয়া। তাছাড়া আমার নাম আপেল খন্দকার ্আমি যদি "পেঁচা" নিক নিয়ে প্রফাইলে নিজের নাম লিখি "আরিফ খন্দকার" তাহলে ওটা আমার আসল নাম না ছদ্মনাম তা বোঝার কোন উপায় থাকবে?
তাছাড়া ফেক নিকের জন্ম কেন হয় সেটাও ভাববার বিষয়।যেমন-
--ফেক নিক সৃস্টি করা (বেশিরভাগ) ব্লগের একটি অন্যতম ব্যবসায়িক কৌশল।
-- নিজের লেখার মন্তব্য সংখ্যা বাড়ানোর জন্য।
-- এ ব্লগে অনেক ব্লগার ছিলেন যারা প্রভাবশালী কিছু ব্লগার দ্বারা আক্রান্ত হয়ে ব্লগ ছেড়েছেন এবং আমার ধারণা তারা অনেকেই ফেক নিক নিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছেন।
--- অনেক প্রভাবশালী ব্লগার ফেক নিক তৈরী করে রাখেন । প্রয়োজনের সময় মূখোশের অন্তরাল থেকে আক্রমণ চালানোর জন্য।
--- ব্লগে নাশকতা চালানোর জন্য।
৬) তাহলে প্রশ্ন হচ্ছে ফেক নিকের আক্রমণ থেকে বাঁচার কি কোন পথ নেই? উত্তর হচ্ছে সম্পূর্ণ বন্ধ করার কোন পথ নেই, তবে কমানোর পথ আছে। এ সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাই না, কারণ আমার মনে হয় সে সব ব্যবস্থা সম্পর্কে মডারেটর সাহেব আমার চেয়ে অনেক ভাল জানেন।(বেশ কিছ জনপ্রিয় বাংলা ব্লগে এ সমস্য সমাধানের জন্য ইতোমধ্যে সে ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।)
মাইনুল আমিন ভাই পরিশেষে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা। -
শাহিদুল হক১১ নভেম্বর ২০১২, ২৩:১৯
মাইনুল আমিন ভাইয়ের জন্য শুভকামনা। এটা এই ব্লগের প্রতি আপনার ভালবাসার প্রতিফলন। ভালো থাকবেন। সহমত । -
রশীদ জামীল১২ নভেম্বর ২০১২, ০০:৩৬
এখন থেকে ফেক প্রোফাইলে কিংবা প্রকাশিত পোস্টে অথবা মন্তব্যে প্রকৃত পরিচয় (লেখকের প্রকৃত নাম অথবা ছবি) না থাকলে তার লিখার এবং মন্তব্যের আমরা সাড়া দেবো না ।
এ ছাড়া আর কোনো উপায়ও নেই মনে হয়!
ধন্যবাদ আমিন ভাই
.......
-
অপলক মুহাম্মদ১২ নভেম্বর ২০১২, ০০:৫৯
*** ফেইক আইডি নিয়ে যত কথা----------
* আমি মনে করি, ফেইক আইডি থাকা খারাপ কিছু নয় । ---কিন্তু-------
* ------ফেইক দিয়ে কেউ যদি সত্য ও সুন্দরের চর্চায় সৃষ্টির শিখরে উঠতে চান তাকে অশেষ শ্রদ্ধা--------- আর---
সুন্দর একটি পোষ্টের জন্য অান্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভালো থাকবেন। -
কোহিন১২ নভেম্বর ২০১২, ১৪:২৮
আসসালামু আলাইকুম,
ভ্রাতা
ব্যবসা-সফল পত্রিকা দৈনিক প্রথম আলোর ব্লগ বলিয়া এইটা এখনও টিকিয়া রহিয়াছে। নতুবা এই ব্লগখানার এতোদিনে আজিমপুর অথবা পোস্তাগলাতে জায়গা হইতো।
কারিগরি ত্রুটি তো রহিয়াছেই তাহার চাহিতেও বেশী রহিয়াছে ব্লগের ভিতরের নানান কিছিমের ঝামেলাদারী।
ব্লগে আসিয়া ব্লগারগণ ব্লগিয় করিবেন। সমাজের দেশের দুনিয়াদারীর নানান বিষয় লইয়া অন্য ব্লগারগণের সহিত নিজেদের বুদ্ধি-বিবেচনা শেয়ার করিবো। মুক্ত মনে বিতর্ক করিবে। কিন্তু বড়োই আফশোশ এই যে এখানে ব্লগিংয়ের চাহিতে পিকনিক পার্টি, কিতাব পার্টি, পুনরমিলন পার্টি ইত্যাদি ইত্যাদি যাহার সহিত ব্লগিংয়ের কোনো সম্পর্ক নাই সেই সব বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হইয়া থাকে। আর উহারই সুযোগ লইয়া এক-একজন কীর্তিমান মহাপুরুষের আগমন ঘটে তাহার পেছনে থাকেন কতিপয় সাঙ্গাত। যাহারা জমিদারী জামানার মোসাহেবীকেও হার মানাইয়া ছাড়েন।
এসবের বিরুদ্ধে কথা বলিলে পোস্ট আটকাইয়া দেওয়া হয়। অহেতুক মন্তব্য করিয়া একজন ব্লগারকে নিরুৎসাহিত করা হয়। আর ব্লগখানার সঞ্চালক ছাহাব আড়ি পাতিয়া এইসব দেখিতে থাকেন। আবার কখনো কখনো দেখিয়াও না দেখিবার ভাণ করেন। যখন ব্লগের পরিস্থিত খুবই মারাত্মক আকার নিতে যাইবার উপক্রম হয় তখনই কেবল তাহার নিদ্রা ভঙ্গ হয়। পরিণতিতে কেহ কেহ ব্লগখানাকে বিদায় বলিয়া চলিয়া যান।
ব্লগটা যেমন মত প্রকাশের মাধ্যম তেমনি এইখানে ব্লগারগণের মধ্যে যে সম্পর্ক গড়িয়া উঠে তাহা নিতান্তই ভার্চুয়াল। সম্পর্ক যতক্ষণ ভার্চুয়াল থাকিয়া যায় ততক্ষন কোনো মুসিবত নাই,সমস্যা নাই। ভারচুয়াল সম্পকর্কে যখন বাস্তব জগতে টানিয়া আনা হয় অথবা বাস্তব সম্পকর্কে যখন ব্লগের ভারচুয়াল জগতে নিয়া আসা হয় তখনই মুসিবতের শুরু। ব্লগিং করা তখন প্রধান কাজ থাকে না। থাকে পরস্পরের পিঠ ঘেষাঘেষি অথবা অহেতুক বিতর্ক।
এইসব হইতে মুক্ত হইতে না পারিলে এই ব্লগের উন্নতি নাই। ব্লগে প্রকাশিত রচনার মানের দিকে তাকাইলেই তাহা সহজে বুঝিতে পারা যায়।
এইসকল দিকে ব্লগ কর্তৃপক্ষ এবং শ্রদ্ধেয় ব্লগারগণ লক্ষ্য রাখিবেন উহার বেশী আর কিছুই আশা করি না। ব্লগ হইতে দলবাজী, কতিপয়তন্ত্র, চাটুকারিতা চিরতরে দূর হউক। ব্লগ হউক সকলের মুক্ত মনের লিখিত প্রকাশ।
শুভ ব্লগিং
সকলে ছহি-ছালামতে থাকিবেন। -
রিএ্যাকশন১৫ নভেম্বর ২০১২, ১৯:৪৭
জীবনের সবচেয়ে বাজে ও স্বৈরাচারি লেখা পড়লাম। যেখানে মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্থ করার নানা চক্রান্ত আঁটা হচ্ছে।
আমি এখন খুবই রাগান্নিত ।

তাই বেশি কিছু বললাম না...।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
" * এখন থেকে ফেক প্রোফাইলে কিংবা প্রকাশিত পোস্টে অথবা মন্তব্যে প্রকৃত পরিচয় (লেখকের প্রকৃত নাম অথবা ছবি) না থাকলে তার লিখার এবং মন্তব্যের আমরা সাড়া দেবো না ।
" এ কথাগুলির সাথে এক মত। আমরা অপরিচিত নিকে কোন মতামত দিতে চাই না। ভালো থাকবেন।