শুক্রবার ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


এক যে ছিল একদেশ

শিশু তুমি বড় হও
এই আলো বাতাসে,
তোমার অপেক্ষায় আছি বসে
প্রিয় এই দেশে।

ঘুষ,দুর্নীতি আর কেলেংকারীর
যেথায় নেইকো শেষ,
তোমার প্রতিক্ষায় বসে আছে
আমার প্রিয় বাংলাদেশ।

যখন তুমি বড় হবে
শুনবে কিছু রুপকথা,
এই দেশে কিছু নেতা ছিল
যখন তখন বলত যা-তা।

দেশ নাকি বিক্রি হয়
এমন কথাও শুনবে,
এদেশে দু'জন নেত্রী ছিল
দাদু-দিদিমারা তোমাদের বলবে।

আদালত নামের পবিত্র জায়গা
পারতনা থাকতে কলংকমুক্ত,
যতসব ফালতু জিনিস
করত সংবিধানে যুক্ত।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি
ছিলনা হেথায় শেষ,
আল্লাহকে রাখিতে সংবিধানে
ডাষ্টবিনে ছুড়িত দেশ।

তোমরা আরো শুনিবে
কিছু বুদ্ধিজীবির কথা,
পেটের ভাত জোগাইতে
বলত তারা যা-তা।

ধর্মটা এখানে মুখ্য ছিল
মানবতা বি-মলিন,
আল্লাহর নামে মানুষ মারিত
জীবন ছিল মুল্যহীন।

শিক্ষক নামের কিছু লোকের কথা
তোমরা হয়তো শুনবে,
ধংস্বের খেলায় থাকত রত তারা
নিয়ে আমাদের বোনদের।

লজ্জ্বায়,ঘৃনায় সেদিন আমাদের
করগো যদি স্মরণ,
আমরাও বলিব গর্ব ভরে
৫২,৬৯,৭১ এর কথন।
১৫ টি মন্তব্য
shahidulhaque77 শাহিদুল হক২৭ মে ২০১২, ১১:১৫
সুন্দর চেতনার জন্য সুন্দরসব শুভেচ্ছাগুলো আপনার জন্য রইল।
২৭ মে ২০১২, ১২:০৬
শাহিদুল হক ভাই, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
Rabbani রব্বানী চৌধুরী২৭ মে ২০১২, ১১:৩৫
লেখা প্রাণবন্ত।

অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
২৭ মে ২০১২, ১২:০৮
Rabbani রব্বানী চৌধুরী ভাই,
ভালো থাকবেন।
Rabbani রব্বানী চৌধুরী২৭ মে ২০১২, ১২:১৭
ইংলিশ আর বাংলায় মিশিয়ে দিলেন ভাই,

শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
somoynews ইসময়২৭ মে ২০১২, ১২:০১
সত্যি রুপ কথার মত ।প্রাণবন্ত লেখা। অনেক ধন্যবাদ । শুভেচ্ছা সতত------------
২৭ মে ২০১২, ১২:০৯
ইসময় ভাই,
আমার লেখার চেয়েও সুন্দর কমেন্ট,
ভালো থাকবেন।
rrahul178 রাহুল২৭ মে ২০১২, ১৩:৩৩
sundor
২৭ মে ২০১২, ১৪:২৯
ধন্যবাদ রাহুল।
Ilannita ইলা২৭ মে ২০১২, ১৫:০৩
ভালো লাগলো
২৭ মে ২০১২, ১৫:০৬
কেমন আছেন ইলা,
আপনার ভালো লাগলো জেনে আমারও ভালো লাগলো।
ভালো থাকবেন।
Ilannita ইলা২৭ মে ২০১২, ১৫:০৯
ভালো আছি..
অনেকদিন পর আপনার লিখা পেলাম
২৭ মে ২০১২, ১৫:১৬
দপ্তরবিহিন মন্ত্রি হয়ে স্বেচ্ছায় গৃহবন্দিছিলাম।
এখন আবার চেষ্ঠা করছি আপনাদের মাঝে আসতে যদি আপনারা একটু জায়গা দেন।
Ilannita ইলা২৭ মে ২০১২, ১৫:১৮
ehasan48 আলইমরান ২৭ মে ২০১২, ১৮:৫২
ভালো লিখেছেন। আর ভালো হতে পারত।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment