বুধবার ১৯ জুন ২০১৩, ৫ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


জীবন যেখানে যেমন (১)

বন্ধু
কেমন আছ?অনেক দিন পরে তোমাকে লিখছি।কি করবো বলো সংসারের টানাপোড়ন আর সারাদিনের ছুটে চলা থেকে অবসর মিলবে তারপরে তোমার জন্য সময় বের করে লিখতে বসব। তোমার তো অনেক জিজ্ঞাসা! একটা একটা কের প্রশ্নের উত্তর দিতে হলেও কমপক্ষে দুঘণ্টা লাগবে। তবে একটা সুবিধা হলো তুমি আমার সেই বন্ধু যাকে নিজের কথাগুলোবঅবলীলায় বলা যায়। অনেকটা ছেলেমানুষি হয়ে গেল? কত বয়স হলো সামনে জানুয়ারিতে ৫০ পার করবো। তুমিেতা আমার চেয়ে বছর তিনকের বড় ছিলে। জানো এখনও সেই পুকুর পাড়, সান বাঁধানো ঘাট আমাকে পিছু টানে। একছুটে চলে যেতে ইচ্ছা করে আমাদের সেই ভালোলাগা দিনগুলোতে। এমন যদি হতো ইচ্ছে ঘুড়ির কাছে ফিরে পাওয়া যেত সেই দিনগুলো। একবার কল্পনায় ভাবোতো কেমন হবে?
কি ব্যাপার কল্পনায় হারিয়ে গেলে?লাভ নেই। কারণ কি জান যতই আমি বলিনা কেন অতীতেকে আমার চাই কিন্তু এই অতীত যে আমার জন্য কতটা ভয়ংকর ছিল সেটা শুধু আমিই জানি। শুধু তোমার সাথে কাটানো পাঁচ বছর বাদ দিলে বাকিট শুধু দুঃস্বপ্ন। সেই গল্প আরেকিদন শোনাব।আজ মনে হচ্ছে আর লেখা এগোবেনা। বয়স হচ্ছে তো!!

আজ মনটা খুব ভালো। কারণ জানতে চাইলে না তো! তুমিও কি আমার মতো বুড়িয়ে গেছ? জানো আজ অনেক দিন পরে একেবারে নির্ভেজাল ছুটি পেলাম, সবিকছু থেকে । বাড়ীর সবাই দুই /তিন দিনের জন্য বাইরে গেছে। তোমাদের শহরের ভাষায় যাকে বলে ওয়েদার চেঞ্জ।!আমার আর ওয়েদার চেঞ্জ নেই । সেই ত্রিশ বছর ধরে কাটিয়ে দিলাম এক উঠান, এক বারান্দা আর এই তিন তলার ছোট্ট ছাদ এই তো আমার ঠিকানা। যাহোক রান্নার ঝামেলা নেই, আজ শুধু তোমার সাথে গল্প করব। তোমার মনে আছে সেই পুকুর পাড়ের বড়ই গাছটির কথা।কতদিন গোসল করার নাম করে বড়ই চুরি করতে গিয়েছি তোমাদের পুকুরে। তোমার মায়ের বকুনি ছিল আমার নিত্য পাও না। তুমিওতো চুরি করতে অথচ দোষ পড়ত সব আমার। প্রথমে মেজাজ খারাপ হলেও তোমার অসহায় চেহারা দেখে খুব ভালো লাগত। জানো আজ এই পড়ন্ত বেলায় সেসব খুব মিস করছি। তুমিও কি আমারই মতো??
যা বলছিলাম। তুমি জানতে চেয়েছ তোমাদের ওখান থেকে চলে আসার পরে কি ঘটেছিল যার কারণে আর কখনো তোমার সাথে দেখা হয়নি। শুনতে চাইছ বলছি। পুরনো কথা মনে করতে আমারও ইচ্ছে করেনা,নেহাত তোমার অনুরোধ। ভালো না লাগলেও এখানে আমি যে অসহায় !!
(চলবে)
১২ টি মন্তব্য
meherajsarmin1 পাহাড়ী১৯ মে ২০১২, ২৩:০৫
চলুক... সাথে আছি
শুভকামনা
meghla123456 মেঘলা_দুপুর ১৯ মে ২০১২, ২৩:০৬
পরবর্তী জীবনের গান শুনবার অপেক্ষায় রইলাম ।
SobhanShuvo সোবহান শুভ১৯ মে ২০১২, ২৩:১০
পরবর্তি এপিসোডের অপেক্ষায়.।।।
shahidulhaque77 শাহিদুল হক১৯ মে ২০১২, ২৩:২০
শুরুটা বেশ ভাল হয়েছে। বিস্তারটাও ভাল লাগল। চলুক সাথে আছি। সুন্দর একটা পোস্টের জন্য অভিনন্দন রইল।
chomok001 মোঃ হাসান জাহিদ১৯ মে ২০১২, ২৩:২১
অপেক্ষায় থাকলাম ।

ভাল থাকুন ।
SobhanShuvo সোবহান শুভ১৯ মে ২০১২, ২৩:৪২
ভাল লাগল.।.।.।.।.।
joshim33 জসিম মারুফ১৯ মে ২০১২, ২৩:৫৩
চলুক.............আমারা তো আর আছি
Rabbani রব্বানী চৌধুরী২০ মে ২০১২, ০০:০০
" কারণ কি জান যতই আিম বলিনা কেন অতীতেকে আমার চাই কিন্তু এই অতীত যে আমার জন্য কতটা ভয়ংকর ছিল সেটা শুধু আমিই জানি।"

অনেক ভালো লাগলো

অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
deepankar দিপঙ্কর২০ মে ২০১২, ০০:৪৭
অপেক্ষায় আছি .....
jadob যাদব সূত্রধর২০ মে ২০১২, ০০:৫৪
চলুক আরও বেশ ভালো লাগছে।
শুভকামনা রইলো
somoynews ইসময়২০ মে ২০১২, ১১:৫১
বন্ধু কি খবর বল । কত দিন দেখা হয় নাই ।অপেক্ষায় আছি -----------------
papry22 পাপড়ী২২২০ মে ২০১২, ১২:২৪
ধন্যবাদ সবাইকে। বন্ধুদের উৎসাহ নিয়েই এগিয়ে চলা। শুভ কামনা সবার জন্য।