বুধবার ১৯ জুন ২০১৩, ৫ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


অবশেষে ফেবারিট পোস্ট যুক্ত করা যাচ্ছে...

'ব্লগ ফিচার এবং ব্যবহার পদ্ধতি' পোস্টে একটু আগেও একজন ফেবারিট পোস্ট খুঁজে হয়রান হয়েছেন। কম বেশী সবাই এই ফিচারটার জন্য অপেক্ষায় ছিলেন। অবশেষে পাওয়া গেল।

যেভাবে পছন্দের পোস্টে যুক্ত করবেন:
যেকোন পোস্টের নিচে লক্ষ্য করুন একটি হলুদ তারা দেখা যাচ্ছে। ওখানে ক্লিক করুন। কিছুক্ষনের ভেতরেই দেখবেন প্রিয় পোস্টে যুক্ত হওয়ার আনন্দে হাসি হাসি মুখে হলুদ তারা আপনার দিকে তাকিয়ে আছে। এবার নিজের ব্লগে এসে দেখুন ডান দিকে "পছন্দের যত পোস্ট" নামে নতুন একটি ব্লকে আপনার প্রিয় পোস্টগুলো দেখা যাচ্ছে।

মোর আইডিয়্যা...
নতুন ফিচারের জন্য হাসিন ভাই এবং প্রথম আলোকে ধন্যবাদ। কিন্তু ফিচারটিকে আরেকটু বিস্তৃত করলে আমাদের জন্য সুবিধা হতো। প্রিয় পোস্টে যুক্ত করার সময় ক্যাটাগরি হিসেবে যুক্ত করতে পারলে ভাল হতো। প্রত্যেকে তার পছন্দ মত ক্যাটাগরি/ফোল্ডার তৈরি করে নিবে। অত:পর প্রিয় পোস্টের আইকনে ক্লিক করলে কোন ক্যাটাগরি/ফোল্ডারের অধীনে রাখার অপশন আসবে।
৩৯ টি মন্তব্য
afruj আফরোজ০৪ নভেম্বর ২০০৮, ০১:০১
খবরটা জেনে খুশি হলাম.... ধন্যবাদ।
ajobdhaka আজব ঢাকা০৪ নভেম্বর ২০০৮, ০১:০৭
@ফারহান দাউদ
আপনি keybord এ ctrl আর +(plus) একসাথে ৫ বার press করুন star বর হয়ে যাবে।
kashful বিবেক সত্যি০৪ নভেম্বর ২০০৮, ০২:১৫
কন্ট্রোল কী চেপে মাউসের মিডলবাটন ঘুরালেও হয়
palash পলাশ০৪ নভেম্বর ২০০৮, ০২:২১
হুমম দরকার ছিল এটি
shaon শাওন০৪ নভেম্বর ২০০৮, ০২:৩৮
আহ কি আনন্দ আকাশে বাতাশে ! ত্রিভুজ ধইন্যা পাতা জানানোর জন্য । আর ধন্যবাদ টীমকে ।
trivuz ত্রিভুজ০৬ নভেম্বর ২০০৮, ০৮:২৬
তোমারেও থ্যাংকু...
storyteller হাসিন০৪ নভেম্বর ২০০৮, ০৩:০২
জটিল পোস্ট - থ্যাংকস ত্রিভুজ ভাই, কয়েকদিন ধরে প্রানটা ফেটে যাচ্ছিল এই ফিচারটার জন্য। ভাগ্যিস আপনি জানালেন, নাহলে তো জানতেই পারতাম না :i :i

trivuz ত্রিভুজ০৪ নভেম্বর ২০০৮, ১১:১৫
মজা লইলেন? :! :! :! (খাইলামু টাইপ একটা ইমোট দরকার)
আবদার কবে রাখছেন?
mukut মুকুট ০৪ নভেম্বর ২০০৮, ০৬:২৮
ধন্যবাদ ত্রিভুজ ভাই, খবরটা জানানোর জন্য!
hridoyhina হৃদয়হীনা০৪ নভেম্বর ২০০৮, ১১:৫০
অসংখ্য ধইন্যাপাতা সহকারে ধইন্নোবাদ
kashful বিবেক সত্যি০৪ নভেম্বর ২০০৮, ১২:৩১
খবরটা জানানোর জইন্য ধইন্যাপাতা : ))
deathmetal ফারহান দাউদ০৪ নভেম্বর ২০০৮, ১২:৫২
এই তারা দেখতে তো চশমা লাগবো,এইখানে সবকিসু এমন পিচ্চি পিচ্চি ক্যান?
trivuz ত্রিভুজ১২ নভেম্বর ২০০৮, ০২:২৫
মাইর দিলেও কিন্তু মানুষ চোক্ষে তারা দেখে... দিমু নাকি?
jakir জাকির বেপারী০৪ নভেম্বর ২০০৮, ১২:৫৫
এটা অনেক চাহিদা ছিল।

আইকনটির উপর টুলটিপস দেওয়া উচিৎ।
trivuz ত্রিভুজ১২ নভেম্বর ২০০৮, ০২:২৬
হ্যাঁ, টুলটিপ দিলে মন্দ হয় না..
jakir জাকির বেপারী০৪ নভেম্বর ২০০৮, ১২:৫৯
ত্রিভুজ ভাই, ফেবারিট পোষ্ট কোথায় সেভ হয় ?

কোথা থেকে ওপেন করব ?
kashful বিবেক সত্যি০৪ নভেম্বর ২০০৮, ০২:১৫
আপনার ব্লগের ডানপাশে ....

বিজ্ঞাপন

আমার যত ফেভারিট


পছন্দের যত পোস্ট

এইতো, পছন্দের যত পোষ্টেই সেভ হয় , খুজে দেখেন
trivuz ত্রিভুজ০৪ নভেম্বর ২০০৮, ১১:১৬
বি.স কে থ্যাংকু...
jakir জাকির বেপারী২৬ নভেম্বর ২০০৮, ০৭:১৫
ধন্যবাদ আপনাদেরকে
trqnwr নিল মানব০৫ নভেম্বর ২০০৮, ০৯:৪৮
ত্রিভুজ দা কি সাম.... এর ত্রিভুজ দা ।
trivuz ত্রিভুজ০৬ নভেম্বর ২০০৮, ০৮:২৫
হ্যাঁ, সামহোয়্যারইনের...
irin উম্মু০৯ নভেম্বর ২০০৮, ১০:৫৯
ঠিক। ক্যাটেগরী চাই।
niaz17jul নিয়াজ১৬ নভেম্বর ২০০৮, ০৪:৪৩
বহুৎ বহুৎ শুকরিয়া.....
grameen1st গন্তব্য২৭ নভেম্বর ২০০৮, ০১:০১
ভাই আমিও এ ফিচারটি কিভাবে আ্যক্টিভেট করব তা খুঁজে হয়রান হচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে।
sami সামি০৩ ডিসেম্বর ২০০৮, ১০:৫৩
বর্তমান এবং অনাগত সকল ব্লগারদের জন্য গুরুত্বপূর্ন পোষ্ট, ধন্যবাদ
shimu ‍িশমু০৪ ডিসেম্বর ২০০৮, ১২:০১
অনেক ধন্যবাদ।গত দুইদিন ধইরা পছন্দের পোষ্ট সেভ করার জন্য মরিয়া হইয়া অপসন খুজতাছি।অবশেষে ত্রি‍ভুজ ভাইয়ের কল্যানে সম্ভব হইল।তবে হলুদ তারার উপর অবস্যই টুলটিপ দেয়া উচিৎ।
rumohsin নীলাকাশ১৫ ডিসেম্বর ২০০৮, ১২:২৫
ধন্যবাদ!
পছন্দের পোষ্ট ডিলিট করার পদ্ধতি জানাবেন কি?
jakir জাকির বেপারী১৯ ডিসেম্বর ২০০৮, ০৩:২৫
আমিও জানতে চাই
nabil007 হাসিন আবরার১৭ জানুয়ারি ২০০৯, ১০:১৫
বাহ...কাজটা হালকা করে দিলেন
rasel_kabir600 রাসেল কবীর১৫ মার্চ ২০০৯, ০২:১৭
হায়রে..কত খুজছি। ধন্য বাদ।
eeka ইকা৩১ মার্চ ২০০৯, ১১:৪৯
কিন্তু আমার নিজের ব্লগে ডান দিকে "পছন্দের যত পোস্ট" নামে নতুন একটি ব্লক দেখা যাচছে না কেন?
eeka ইকা৩১ মার্চ ২০০৯, ১১:৫৪
আমি ওপেরা ইউজ করছি। আমার ব্লগ এর ডানদিকে কোনো ব্লকই দেখা যাচ্ছে না।
explorar_tahsin এক্সপ্লোরার_‍তা‍‍হসিন১২ মে ২০০৯, ০৩:৫০
আচ্ছা.. পছ‍‍ন্দের পোস্ট বাটনটা কাজ ক‍‍রেনা কেন? বল‍‍তে পার‍‍বেন কি? আমার পছ‍‍ন্দের পোস্ট এ কিছুই যোগ হ‍‍চ্ছেনা.. য‍‍দিও আ‍‍মি * তে ক্লিক ক‍‍রে‍ছি..
onlinebiztech উদাসমন২৩ জুন ২০০৯, ১১:০২
ভালো তথ্য , ধন্যবাদ
rabiulkb মো: রবউল করমি বাদল২৬ জুন ২০০৯, ১২:২৭
ভাই অামি অনেক বার চেষ্টা করেও সেট করতে পারলাম না ।
koronik239happy আখতার হারাটিয়া০২ সেপ্টেম্বর ২০০৯, ০৬:৩৩
জানেনই তো, লেখকরা হাবাগোবা হয়, ঘোরপ্যাঁচ বোঝে না, --এত সুযোগই যখন দিচ্ছেন, অপারেটিং-এর বিষয়গুলো সহজ করে দেওয়া যায় না কি?
mohammadsolaiman মোহাম্মদ সোলায়মান১৩ ডিসেম্বর ২০০৯, ০১:৩৬
ভালো। কিন্তু আমি পড়েছি অন্য সমস্যায়। ব্লগ পেজ এবং পোষ্টে মেটা ট্যাগ ব্যবহার করতে পারছিনা। কেউ কি বলবেন কিভাবে?
faridsworld07 শেখ ফরিদ আলম২৮ জুন ২০১১, ১৪:২৯
faridsworld07 শেখ ফরিদ আলম০১ জুলাই ২০১১, ২১:৩৬
আমি তো হলুদ তারা দেখতেই পাচ্ছি না