রবিবার ১৯ মে ২০১৩, ৫ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


**একজন সফল ও একজন ব্যর্থ ব্যাক্তির তুলনা**



এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে,
১. যারা সফল
২. যারা ব্যর্থ
সফলরা কেন সফল এবং ব্যর্থ রা কেন ব্যর্থ এই বিষয়ে গবেষণা করতে গিয়ে জানা যায় যে এরা মূলত চিন্তা শক্তি এবং উপস্থিত বুদ্ধির কারনে সফল বা ব্যর্থ।
মানুষের চিন্তাকে পরিবর্তন করে তার জীবন যাত্রার মানকে পরিবর্তন করা যায়।

এখানে সফল এবং ব্যর্থ ব্যক্তির কিছু পার্থক্য দেয়া হোল।


সফলব্যাক্তি : সর্বদা সমাধানের পথ দেখায়
ব্যর্থ ব্যাক্তি : সর্বদা সমস্যার কথাই বলে।

সফলব্যাক্তি : সর্বদা প্রোগ্রাম করে বেড়ায়।
ব্যর্থ ব্যাক্তি : সর্বদা ক্ষমা চেয়ে নিজেকে গুটিয়ে রাখে।

সফলব্যাক্তি : আপনার জন্য কিছু করতে চায়।
ব্যর্থ ব্যাক্তি : আপনার জন্য কিছু করা “ওটা তার কাজ নয়” এই বলে বেড়ায়।

সফলব্যাক্তি : প্রতিটি সমস্যার সমাধান সে জানে
ব্যর্থ ব্যাক্তি : প্রতিটি সমাধানকেও সমস্যা মনে করে।

সফলব্যাক্তি : কঠিন কিছুর সম্ভাব্য সমাধান দিতে পারে।
ব্যর্থ ব্যাক্তি : কোন সম্ভাব্য কিছুকেও কঠিন মনে করে।

সফলব্যাক্তি : সর্বাত্মক চেষ্টা করে
ব্যর্থ ব্যাক্তি : খুব কম চেষ্টা করে।

সফলব্যাক্তি : কোন ব্যাপারে সঠিক সিদ্ধান্ত তৈরি করতে পারে।
ব্যর্থ ব্যাক্তি : যে কোন বিষয়কে উপেক্ষা করে।

সফলব্যাক্তি : সমস্যার কারন খুঁজে সমাধানের চেষ্টা করে।
ব্যর্থ ব্যাক্তি : সমস্যার জন্য সর্বদা কাউকে না কাউকে দায়ী করে।

সফলব্যাক্তি : প্রতিটি বালিয়াড়ির পাশে সবুজ দেখতে পায়।
ব্যর্থ ব্যাক্তি : সবুজের পাশে বালিয়াড়িই শুধু চোখে পরে।

সফলব্যাক্তি : উন্নতি সাধনে ক্রমাগত ব্রত হয়।
ব্যর্থ ব্যাক্তি : ব্যর্থতার জন্য ভাগ্যকে দোষারোপ করে।

...............................................

আসুন আমরা সবাই নিজেদেরকে সফল ব্যাক্তিদের মতো চিন্তা করি। এবং আমাদের চিন্তা ভাবনাকে প্রসারিত করি। আপনারা যদি সফলব্যাক্তি এবং ব্যর্থ ব্যাক্তির মধ্যে অন্য আর কোন পার্থক্য জানেন তবে যুক্ত করে লেখাটিকে পরিপূর্ণ করবেন, এই আশাবাদ ব্যাক্ত করছি। ধন্যবাদ সবাইকে।
৫৭ টি মন্তব্য
polashmiah পলাশমিঞা১১ আগস্ট ২০১১, ১৯:০১
ehasan48 আলইমরান ১১ আগস্ট ২০১১, ১৯:০৭
পলাশ ভাই, ভালো আছেন??
polashmiah পলাশমিঞা১১ আগস্ট ২০১১, ১৯:১৪
জী ভাই ভালো আছি।

সফল হতে হলে আত্মবিশ্বাসি হতে হয়।

আপনি কেমন আছেন।
ehasan48 আলইমরান ১১ আগস্ট ২০১১, ১৯:১৯
জি ভাই ভালো আছি।

সফল ব্যক্তিঃ আত্মবিশ্বাসী
ব্যর্থ ব্যক্তিঃ নিরাশাবাদি

ঠিক আছে????
notunjibon1 রিয়া হাবিব১১ আগস্ট ২০১১, ১৯:১৩
খুব সুন্দর
ehasan48 আলইমরান ১১ আগস্ট ২০১১, ১৯:১৪
ধন্যবাদ।
haradhansharma বিকাল১১ আগস্ট ২০১১, ১৯:২৮
ehasan48 আলইমরান ১১ আগস্ট ২০১১, ১৯:৩০
chaderburi চাঁদের বুড়ি১১ আগস্ট ২০১১, ২০:০৩
এখানে সফল ও ব্যর্থের দিক দিয়ে যা যা দিলেন,দুটোর মাঝের আমার অবস্থান আছে।তাহলে আমি বুঝবো কিভাবে আমি ব্যর্থ না সফলের দলে?
ehasan48 আলইমরান ১১ আগস্ট ২০১১, ২১:১৬
ভালো প্রশ্ন। যে দিকে বেশী ঝোক সেটাই আপনি। তবে নিজের মনকে নিয়ন্ত্রন করে ঝোঁকের দিক বদলানো যায়।
Meftu মো. মেফতাহুর রহমান মেফতু১১ আগস্ট ২০১১, ২০:১৯
ধন্যবাদ শেয়ার করার জন্য।
ehasan48 আলইমরান ১১ আগস্ট ২০১১, ২১:১৭
আপনাকে পড়ার জন্য ধন্যবাদ।
jajabor80 যাযাবর৮০১১ আগস্ট ২০১১, ২০:৩৮

ehasan48 আলইমরান ১১ আগস্ট ২০১১, ২১:১৭
যাযাবর ভাই, আপনার কাছে কি নীল গোলাপ খুব বেশী প্রিয়???
Spellbuinder অজানা পথিক ১১ আগস্ট ২০১১, ২০:৫৫
ehasan48 আলইমরান ১১ আগস্ট ২০১১, ২১:১৮
ভালো আছেন ভাই???
Spellbuinder অজানা পথিক ১১ আগস্ট ২০১১, ২১:২১
জী ভাই ভাল। আপনি কেমন আছেন?
আপনার শাশুড়ির কি অবস্থা?
ehasan48 আলইমরান ১১ আগস্ট ২০১১, ২১:২৮
আলহামদুলিল্লাহ্‌ এখন আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে। হয়তো আর দুএকদিনের মধ্যেই বেডে দিয়ে দিবে আই. সি. ইউ থেকে।
neelsadhoo নীলসাধু১১ আগস্ট ২০১১, ২১:১৮
ehasan48 আলইমরান ১১ আগস্ট ২০১১, ২১:১৯
ধন্যবাদ নীলদা। আপনার কাছ থেকে আরও কিছু কথা আশা করছি।
neelsadhoo নীলসাধু১১ আগস্ট ২০১১, ২১:২৭
সফলরা কেন সফল এবং ব্যর্থ রা কেন ব্যর্থ এই বিষয়ে গবেষণা করতে গিয়ে জানা যায় যে এরা মূলত চিন্তা শক্তি এবং উপস্থিত বুদ্ধির কারনে সফল বা ব্যর্থ। মানুষের চিন্তাকে পরিবর্তন করে তার জীবন যাত্রার মানকে পরিবর্তন করা যায়।

এখানে সকল বলা হয়েছে।
আমিও মনে করি
মানুষের চিন্তাশক্তি এবং তার পজেটিভ ব্যাবহার পারে একজন মানুষকে সফল করে তুলতে -
ehasan48 আলইমরান ১১ আগস্ট ২০১১, ২১:২৯
ধন্যবাদ নীল দা।
Rinjhin রিনঝিন১১ আগস্ট ২০১১, ২১:৩৪
সাধু ভাই খুব ভালো বলেছেন।
Rinjhin রিনঝিন১১ আগস্ট ২০১১, ২১:২৬
দারুণ..।প্রিয়তে নিলাম! এটা আরো কোথায় যেন (ইংরেজী পাওয়ারপয়েন্টে) পড়েছিলাম মনে নেই......আবার দেখে ভালো লাগলো!
ehasan48 আলইমরান ১১ আগস্ট ২০১১, ২১:৩০
দেখে থাকতে পারেন। এটা আমার আবিস্কার না। বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা।
ভালো থাকবেন।
Rjamil রশীদ জামীল১১ আগস্ট ২০১১, ২১:৪০
ইমরান ভাই, সফলতা নিয়ে এই আলোতেই আমি কিছু লিখেছিলাম।
আপনার জন্য কপি পেষ্ট

Secret of succes
বলা হয়ে থাক,Industry is the mother of good luck, পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি। অর্থাৎ সফলতার জন্য অবশ্য করনীয় ব্যাপারটি হল, Hard work বা কঠোর পরিশ্রম।

কথাটি বোধয় পুরো ঠিক না। পরিশ্রমই যদি সৌভাগ্যের একমাত্র চাবিকাটি হত, তাহলে সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটে মাথার ঘাম পায়ে ফেলে রিকসা চালায় যারা, যারা ব্রিজে রিকসা ঠেলে, যারা ২ মনের চালের বস্তা কাধে নিয়ে কুঁজো হয়ে থাকে, তারা কিন্তু কঠোর পরিশ্রমই করে। ওরা কি সফল ? তাদের কি ভাগ্যবান বলা যাবে? যদি না যায়, তাহলে তো স্বীকার করতেই হবে-Industry is the mother of good luck বাক্যটি যর্থাথ নয় ।

আপাত দৃষ্টিতে আমরা মনে করি একজন সফল মানুষ যা করেন, তা করলেই বুজি সফল হওয়া যায় ! ব্যাপারটি কিন্তু এমন নয়। এখন ক্রিকেটের যুগ। সুতরাং ক্রিকেট দিয়েই উদাহরণ দিই।

মনে করা যাক, শচীন ক্রিকেট ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্যাটসম্যান। এখন শচীনকে শচীন হতে গিয়ে সহজাত প্রতিভা ছাড়া আর যা করতে হয়েছে, তা হল Hard work বা কঠোর পরিশ্রম। তাকে প্রতিদিন ২/৩ ঘন্টা প্র্যাকটিস করতে হয়েছে। এখন কেউ যদি প্রতিদিন ৫/৬ ঘন্টা করে ব্যাটিং প্র্যাকটিস শুরু করে দেয়, তাহলে কি তার পক্ষে শচীন হয়ে যাওয়া সম্ভব? অথবা শচীনের চেয়ে গ্রেট কেউ?

একজন সফল মানুষ সফলতার জন্যে যা করে, তা করলেই যদি সফল হওয়া যেত, তাহলে তো ক্রিকেট বিশ্বে প্রতি বছর দু’পাঁচ ডজন শচীনের জন্ম হত।
তাহলে সফলতার মূল রহস্য কী ? What is the secret of success?

এ ব্যাপারে বলা যায়,
একজন সফল মানুষ সফলতার জন্যে যা করেন, তা করাই সফলতার মূলমন্ত্র নয়। তেমনি সফল মানুষ সফলতার জন্যে কাজটি কীভাবে করেন- সেটাও গুরুত্বর্পূণ নয়। The real secret lise the fact that successful people formed the HABIT of doing things that failures dont like to do, WHAY?
অসফল ও ব্যর্থ লোকেরা যে কাজগুলো করতে অপছন্দ করে, সেই কাজগুলো করতে করতে সেটাকে অভ্যেসে পরিণত করে ফেলেন সফল লোকেরা।

কেনো?

এই কেনো-ই হচ্ছে সফলতার মূল রহস্য।
প্রতিদিন ভোরবেলা ঘুম ছেড়ে কষ্ট করে ২/৩ ঘন্টা প্রাকটিস করতে কারোই ভাল লাগে না। ৪০ বছরের শচীনেরও ভাল লাগে না। কিন্তু ভাল না লাগার এই কাজটি করাকে শচীন অভ্যেসে পরিণত করে ফেলেছেন যে কারণে, সেই কারণটি-ই হচ্ছে সফলতার মূল মন্ত্র।

ইতালির একজন বিখ্যাত অর্থনীতিবিদ পৃথিবীবাসিকে একটি চমৎকার সূত্র উপহার দিয়েছিলেন যা ৮০;২০(আশি অনুপাত বিশ) নামে পরিচিত। উনার দাবি ছিলো . এই পৃথিবীর মোট সম্পদের ৮০% সম্পদ ভোগ করে ২০% লোকে, আর অবশিষ্ট ২০% সম্পদ ভাগ হয় ৮০% লোকের মাঝে। যার ফলেই ধনি- গরিবের এই বৈষম্য।

কারণ ব্যাখ্যায় তনি বলেছিলেন, পৃথিবীর ৮০% মানুষ Hard work বা কঠোর পরিশ্রম করে মোট সম্পদের ২০% এর মালিক হয়। আর অবশিষ্ট ৮০% সম্পদ যে ২০% লোকে ভোগ কর, তারা কিন্তু Hard work করে না। তারা করে Smart work । আর Smart work এর সংজ্ঞায় তিনি বলেছিলেন-
S=Spacific
M=Measurable
A=Attainable
R= Realistic
T= Time bounding

প্রথমত: সফলতার টার্গেটকে হতে হবে সুনির্দিষ্টপ। হতে হবে পরিমাপযোগ্য। সেই সাথে টার্গেটকে হতে হবে অতিক্রমযোগ্য। হতে হবে বাস্তবসম্মত। সেই সঙ্গে নিজেকে একটি সময়ও বেধে দিতে লাগবে । এই পাঁচ বৈশিষ্টের সমন্বয়ে যারা কাজ করতে পারে, তাদের কাজকে বলাহয়- Smart work । আর এটা এই পৃথিবীর মাত্র ২০% লোকেই করে থাকেন। আর তারাই ৮০% সম্পদের মালিক হন।
MahmudaSonia71 মাহমুদা সোনিয়া১১ আগস্ট ২০১১, ২৩:১৮
ehasan48 আলইমরান ১২ আগস্ট ২০১১, ০৫:০৪
১০০% স হ ম ত। এবং আপনার এই অমূল্য সংযুক্তি দিয়ে আমাকে বাধিত করলেন, ধন্যবাদ।
raselmahmudbd শেখ রাসেল মাহমুদ ১২ আগস্ট ২০১১, ১৪:০৭
জামিল ভাই আপনের মাথার মধ্যে এইগুলি খেলে কেমনে।
ehasan48 আলইমরান ১২ আগস্ট ২০১১, ২১:৫৯
রাসেল ভাই, মাথার মধ্যে অনেক কিছুই খেলে..................
saifsaimum সাইফ সাইমুম১১ আগস্ট ২০১১, ২৩:১২
অসাধারণ পোস্ট । ভালো লাগা জানালাম ইমরান ভাই । সাথে জামীল ভাইয়ের কথাগুলোর সাথেও একমত পোষণ করলাম ।
ehasan48 আলইমরান ১২ আগস্ট ২০১১, ০৫:০৫
ধন্যবাদ সাইফ ভাই।
MahmudaSonia71 মাহমুদা সোনিয়া১১ আগস্ট ২০১১, ২৩:২৪
সফল- ব্যর্থ বলে কিছু না থাকাই ভালো। মানুষ হিসেবে আমরা কেমন, আমরা আমাদের শ্রেষ্ঠত্ব কতোটুকু ধরে রাখতে পারছি, সেটাই সফলতা। দৃশ্যত অনেক সফল ব্যক্তিও মানুষ হিসেবে ব্যর্থ হতে পারে, আবার অনেক জিবনের রেইচ এ অনেক ব্যর্থ মানুষও, মানুষ হিসেবে অনেক সফল।

ইমরান ভাই, সুন্দর শেয়ারিং। ভালো থাকুন।
ehasan48 আলইমরান ১২ আগস্ট ২০১১, ০৫:০৮
আমি আপনার সাথে একমত। তবে টাকা পয়সা বা অবস্থানের দিক থেকে সফল ব্যক্তিকে পরিপূর্ণ সফ বলা যায় না। আমি সফল ব্যক্তির যে গুন গুলো দেখিয়েছি, এতে যে সে মানুষ হিসেবে মহৎ এবং সফল তা কিন্তু প্রতিয়মান হয়।
সফলব্যাক্তি : আপনার জন্য কিছু করতে চায়।
ব্যর্থ ব্যাক্তি : আপনার জন্য কিছু করা “ওটা তার কাজ নয়” এই বলে বেড়ায়।
MottalibDarbari মোত্তালিব দরবারী১১ আগস্ট ২০১১, ২৩:২৭
সফলব্যাক্তি : সর্বদা সময়মেনে চলে।
ব্যর্থ ব্যাক্তি : সময়ের কোন খেয়াল থাকেনা ।
ehasan48 আলইমরান ১২ আগস্ট ২০১১, ০৫:১১
ধন্যবাদ। spend your time like spending your money according to budget.
faridsworld07 শেখ ফরিদ আলম১২ আগস্ট ২০১১, ০৪:২৭
সফলব্যাক্তি : সমস্যার কারন খুঁজে সমাধানের চেষ্টা করে।
ব্যর্থ ব্যাক্তি : সমস্যার জন্য সর্বদা কাউকে না কাউকে দায়ী করে।


ehasan48 আলইমরান ১২ আগস্ট ২০১১, ০৫:১১
Syful1988 সাইফুল রনি১২ আগস্ট ২০১১, ০৫:২৭
ভাল লাগল পড়ে, ইমরান ভাই।

তবে, যদি কিছু মনে না করেন দুইটা কথা। এখানে যেভাবে সফল আর অসফল ব্যক্তির পার্থক্য দিয়ে, সফল ব্যক্তি এই এই করে, আর অসফল ব্যক্তি এই করে, এভাবে বলা হয়েছে, বাস্তবতা কিন্তু এরকম অ্যাবসালূট না। যাই হোক, যেহেতু আপনার লেখা না, সো ডোন্ট ওয়ারি। ( ভয় লাগছে, এই পোস্ট অনুসারে আবার অসফল হয়ে গেলাম না তো? )
ehasan48 আলইমরান ১২ আগস্ট ২০১১, ০৫:৩১
আমিও জানি এটা অ্যাবসালূট না। তবে আচরন গত দিক থেকে ব্যর্থ ব্যক্তিগন এমনই হন সাধারনত। এজন্য আপনাকে প্রথমে বুঝতে হবে, আপনার কাছে সফলতার মাপকাঠি কি????

ধন্যবাদ সাইফুল ভাই।
Syful1988 সাইফুল রনি১২ আগস্ট ২০১১, ০৫:৫২
আচ্ছা, যদি মাপকাঠি হয়, তবে সেক্ষেত্রেও কয়েকটা লাইনে আমার সমস্যা হচ্ছে। আসুন, খোলা মনে কিছু আলোচনা করি।

এখানে, বলা আছে, সফলব্যাক্তি : প্রতিটি সমস্যার সমাধান সে জানে মাপকাঠি হিসেবেও এটা সম্ভব না। কারন, একজন যতই সফল হোক, আক্ষরিকভাবে প্রতিটি সমস্যার সমাধান জানা তার পক্ষে কখনও সম্ভব না। এখানে, বলা যেত, সে প্রতিটি সমস্যার সমাধানে চেষ্টা করে।

আবার বলা আছে,

সফলব্যাক্তি : কোন ব্যাপারে সঠিক সিদ্ধান্ত তৈরি করতে পারে।
ব্যর্থ ব্যাক্তি : যে কোন বিষয়কে উপেক্ষা করে।


এটাও ঠিক নয়। সকল ব্যাপারেই তার সিদ্ধান্ত সঠিক হবে, এটাও সম্ভব না, সে যতই সফল হোক। এক্ষেত্রে বলা যেত, সে সিদ্ধান্ত তৈরিতে চেষ্টা করে, যেখানে অসফল ব্যক্তি হাত গুটিয়ে বসে থাকে, যা আপনি উল্লেখ করেছেন।

ঠিক তেমনি ভাবে, নিচের পয়েন্টটাও ঠিক না।

সফলব্যাক্তি : সর্বদা সমাধানের পথ দেখায়
ব্যর্থ ব্যাক্তি : সর্বদা সমস্যার কথাই বলে।
Syful1988 সাইফুল রনি১২ আগস্ট ২০১১, ০৫:৫৪
* আসলে আমি কিছুটা রিয়েলিস্টিকলি চিন্তা করছি।
ehasan48 আলইমরান ১২ আগস্ট ২০১১, ০৯:৪৫
আপনার কথা ঠিক আছে সাইফু ভাই, কিন্তু এখানে তার মানসিকতার কথা এবং দ্রুত সঠিক সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছে।
সফলব্যাক্তি : প্রতিটি সমস্যার সমাধান সে জানে
এ কথার অর্থ হচ্ছে সে তার পর্যবেক্ষণ ক্ষমতা এবং চিন্তা ক্ষমতাকে কাজে লাগিয়ে সমস্যাকে সমস্যা মনে করে না।

সফলব্যাক্তি : কোন ব্যাপারে সঠিক সিদ্ধান্ত তৈরি করতে পারে।
ব্যর্থ ব্যাক্তি : যে কোন বিষয়কে উপেক্ষা করে।

ব্যর্থ ব্যাক্তি অনেকটা হাত গুটিয়েই বসে থাকে, কারন সে মনে করে আমার দ্বারা সম্ভব না। করলেও তার করার মধ্যে জোর কম থাকে। এবং প্রচুর নেগেটিভ দিক ভাবে আর অবান্তর প্রশ্ন করে।

লাস্ট পয়েন্টের ব্যাপারেও তদ্রূপ।
আপনার বাস্তববাদী ভাবনা ভালো লেগেছে। আমি এরুপ কিছু ভাবনা আমার লেখার সাথে যুক্ত করতে চাচ্ছি।
ধন্যবাদ।
shekhar শেখর১২ আগস্ট ২০১১, ০৯:৫৪
ভাল লাগলো অনেক, সাথে উপরি পাওয়া জামীল ভাইর সংযুক্তি।

ভালো থাকবেন।
ehasan48 আলইমরান ১২ আগস্ট ২০১১, ২২:০০
ধন্যবাদ।
kmabdulmumin কে এম আব্দুল মোমিন১২ আগস্ট ২০১১, ১০:০৮
পোস্টটি ভাল লাগল।
ইমরান ভাইকে অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সব সময়।
ehasan48 আলইমরান ১২ আগস্ট ২০১১, ২২:০০
আপনাকেও অনেক ধন্যবাদ।
raselmahmudbd শেখ রাসেল মাহমুদ ১২ আগস্ট ২০১১, ১৪:০৫
তাহলে ইমরান ভাই আমি পুরা পুরি একজন ব্যর্থ ব্যাক্তি।
ehasan48 আলইমরান ১২ আগস্ট ২০১১, ২২:০২
আপনি যদি ভাবেন আপনি সফল, তা ঠিক।
আপনি যদি ভাবেন আপনি ব্যর্থ, তাও ঠিক।
কিন্তু এটাই কি ভাবা ভালো নয় যে আপনি সফল হবেন বা সফল।
raselmahmudbd শেখ রাসেল মাহমুদ ১২ আগস্ট ২০১১, ২২:২২
ইমরান ভাই এই হিসেবে ত আমার জীবন ১৬ আনাই বৃথা।

ভাই আসলে আমি মনে করি আপনি নিজেকে সবার সান্মে তুলে ধরতে হলে আপনার আত্ম-বিশ্বাস অনেক অনেক জরুরি। যেটা হল আমি পারব এবং আমি সফল. পড়ে ফলাফল যাই হোক না কেন!

কিন্তু এইটাও ঠিক ও আমি মানি যে "" confidence is good but over confidence is always reject"
আমি তাই সব সময় নিজেকে এইভাবে উওস্থাপন করি.
ehasan48 আলইমরান ১২ আগস্ট ২০১১, ২২:২৯
স হ ম ত।
julia ঈশিতা জুলিয়া১৩ আগস্ট ২০১১, ০১:২৫
ehasan48 আলইমরান ১৩ আগস্ট ২০১১, ১৪:৪৯
zomiruddinmilon জমির উদ্দীন মিলন ১৩ আগস্ট ২০১১, ০৯:৪৯
ehasan48 আলইমরান ১৩ আগস্ট ২০১১, ১৪:৪৯
Josimkhan ুডনম১৩ আগস্ট ২০১১, ১৭:৩৪
ehasan48 আলইমরান ১৩ আগস্ট ২০১১, ১৮:১৮
%~~)