মেয়েটি
অণুগল্প
আবদুর রাজ্জাক
ঘরে বিছানা পাতা ছিল। মেয়েটি গুছিয়ে রেখেছে। বারান্দায় একজন বয়স্ক লোক বসে আছে। আমার খাওয়া শেষ হলে মেয়েটিকে বাড়ি পৌঁছে দেবে।
-বহুদিন পর এ'বাড়িতে আত্মা সমেত একটি শরীর প্রবেশ করেছে। বয়স্ক লোকটি মুখ খুললেন। এর আগে এ বাড়িতে একজন থাকতো, অবিনাশ।
পাড়ায় এক মেয়েকে ভালোবাসতো। স্কুলে মাস্টারি করতো সে। তার পর একদিন কি হলো। হঠাৎ সে ঝুলে পড়লো এই ঘরের মাঝখানটায়।
জানি কোন দুঃখ ছিল না তার। তারপরও। বয়স্ক লোকটি কাঁপা কাঁপা গলায় বলে চলেছে। আর আমি খেতে খেতে ঘরের মাঝ বরাবর ধর্না টায় কিছু একটা দেখার চেষ্টা করছি।
আমি অধির আগ্রহে বলে উঠি
-তার পর।
-পাড়ার লোক ছুটে আসে। দেখে ঘটনা সত্যি। সে থেকে এ মুখো আর কেও হয় না।
- মেয়েটি বলল হারিকেনটা দিয়ে যাব?
- না থাক, আসার সময় অনেক মোম বাতি সাথে এনেছি। সমস্যা হবে না।
- মেয়েটি চলে গেল। সাথে বয়স্ক লোকটিও। হঠাৎ ঝম ঝম করে বৃষ্টি নামলো। ভেবেছিলাম মোমের আলোতে বেশ চলে যাবে। কিন্তু হায়! দরজাটা দুলে উঠলো।
দরজার কাছে গিয়ে কাঁপা গলায় বলে উঠলাম হারিকেনটা একটু দেয়া যাবে? ততক্ষণে মেয়েটি চলে গেছে।
তখন অবস্থা ভাল ছিল। ভাবিনি এমন ঘুট ঘুটে অন্ধকারে আমাকে পড়তে হবে। দরজাটায় খিল এঁটে পরি মরি করে চকিতে উঠার সময় কপালের মাঝ বরাবর কারও পায়ের ছোঁয়া লাগে।
ঠাণ্ডা হিম হয়ে থাকা। এক ঝটকায় চকির উপর পড়ে গেলাম। এরপর আর কিছু মনে নেই।
সকাল বেলা মেয়েটির ডাকে ঘুম ভাঙল। কিন্তু একি এ তো কাল রাতের মেয়েটি নয়!

লেখক আবদুর রাজ্জাক
- আবদুর রাজ্জাক -এর ব্লগ
- ১১ টি মন্তব্য
- ২০ ডিসেম্বর ২০১২, ০১:৪৮
- গল্প
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক