রবিবার ১৯ মে ২০১৩, ৫ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


মা, আমি বিশ্বজিৎ বলছি

মা বড় আশা করে তুমি তোমার কলিজার টুকরার নাম দিয়েছিলে বিশ্বজিৎ, স্বপ্ন তোমার একদিন বিশ্বজিৎ সারা বিশ্ব জয় করবে। আমি পারিনি মা বিশ্ব জয় করতে, ক্ষমা কর আমায়। চেষ্টার কোন ত্রুটি আমি করিনি মা, প্রতিদিন তোমার এই আদরের সন্তান কষ্ট করে গেছে তোমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে। আমি কথা দিয়েছিলাম মা, আর কিছুদিন পরেই তোমার কষ্টের দিন এর অবসান হবে। তোমাকে আমার কাছে নিয়ে আসব, ছোটবেলায় যেমন করে তুমি আমায় শত কষ্টের মাঝে ও কিছুই টের পেতে দাওনি তেমন করে আমি ও রাখব তোমায়। কিছুই পারিনি মা, কেন পারিনি তাও তুমি জানো।
মা গো ওরা শুনল না আমার আকুতি, একটার পর আঘাতে আমাকে যখন ওরা মারছিল সারা বিশ্ব চেয়ে চেয়ে দেখছিল সেই দৃশ্য, কি ভয়ঙ্কর সুন্দর তাই না মা? তুমি দেখেছ ত মা ওরা আমাকে কিভাবে মেরেছে? দেখ মা, তোমার প্রিয় বিশ্বজিৎ এর শেষ অনুরুধ টুকু রেখ মা, একবার হলেও দেখ। তোমার মত আর ও অনেক মা ওদের ও জন্ম দিয়েছে আর ওই মায়েদের ও স্বপ্ন ছিল ওরা করবে বিশ্বকে জয়। তারা ত মা তোমার বিশ্বজিৎ এর মত হয়নি, কাউকে বিশ্ব জয় করতে ও দেইনি, দিবে ও না। তোমার সন্তানের মত কঠোর পরিশ্রম করা বিশ্বজিৎদের ওরা আর বাঁচতে দিবে না মা, ওদের বুক যে এতটুকু কাপে নাই সারা দুনিয়ার সামনে তোমার পরানটাকে শেষ করে দিতে। বুঝেছ মা, কেন তোমাকে দেখতে বলেছি! তোমার বিশ্বজিৎ বিশ্ব জয় করতে না পারলে ও ওদের মত নৃশংস, কাপুরুষ হয়নি। এইটুকু কি তোমার সন্তানকে নিয়ে গর্ব করার মত না মা?
তোমার বিশ্বজিৎ
২ টি মন্তব্য
charumannan চারুমান্নান১৮ ডিসেম্বর ২০১২, ১১:৪৫
MainulAmin মাইনুল আমিন১৮ ডিসেম্বর ২০১২, ১১:৫৫
চমত্কার লিখেছেন পোস্টটি।
----------------বিশ্বজিতেরা একবার মরেনা- বার বার মরে-------আবার জেগে উঠে----- চেতনার দীপ্ত মশাল হাতে নানাভাবে ।
অবিরাম শুভেচ্ছা আপনাকে -----------------

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment