নামহীন
এই বুকের পথ দিয়ে চলে গেছে সে
মুখোচ্ছবি নেই, পদচিহ্ন খুঁজি!
অব্যক্ত ভালোবাসারা গুমরে কাঁদে অন্ধকারে
চিৎকার দিয়ে বলতে চায়-
"আমাকে তুমি জন্ম দিলেনা
আমাকে তুমি জন্ম দিলে না"
দেহকে সমাহিত করা যায়,চিতায় জ্বলে
মৃত ভালোবাসারা ঘুমায়না-চিতা জ্বালায়।
হত্যার দায় বুকে নিয়ে আমি আজো
হাসি,কথা বলি,আকাশ দেখি,আমি সুখি
শিশিরের মত নিশব্দ-ব্যথার সাথে যে যুদ্ধ
তা কেউ দেখে না!
মুখোচ্ছবি নেই, পদচিহ্ন খুঁজি!
অব্যক্ত ভালোবাসারা গুমরে কাঁদে অন্ধকারে
চিৎকার দিয়ে বলতে চায়-
"আমাকে তুমি জন্ম দিলেনা
আমাকে তুমি জন্ম দিলে না"
দেহকে সমাহিত করা যায়,চিতায় জ্বলে
মৃত ভালোবাসারা ঘুমায়না-চিতা জ্বালায়।
হত্যার দায় বুকে নিয়ে আমি আজো
হাসি,কথা বলি,আকাশ দেখি,আমি সুখি
শিশিরের মত নিশব্দ-ব্যথার সাথে যে যুদ্ধ
তা কেউ দেখে না!
লেখক সাইফরুবেল
- সাইফরুবেল -এর ব্লগ
- ৫ টি মন্তব্য
- ১১ ডিসেম্বর ২০১২, ১৪:৫২
- কবিতা
প্রিন্ট করুন
- ৫ টি মন্তব্য
-
মাটিরময়না২৫ ডিসেম্বর ২০১২, ১৫:০৫
হত্যার দায় বুকে নিয়ে আমি আজো
হাসি,কথা বলি,আকাশ দেখি,আমি সুখি
শিশিরের মত নিশব্দ-ব্যথার সাথে যে যুদ্ধ
তা কেউ দেখে না!


-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক