<![CDATA[Latest posts from মুক্তি মন্ডল]]> http://prothom-aloblog.com <![CDATA[http://prothom-aloblog.com/app/images/favicon.png]]> <![CDATA[ইউটোপিয়া]]> http://prothom-aloblog.com/users/base/muktemandal/7 Sun, 23 Nov 2008 16:02:07 +0600 আমি তাঁকে দেখি নাই, তাঁর উপস্থিতি টের পাই
সে যখন আমার পিছনে এসে একাকী দাঁড়ায়
আমার সামনে সারি সারি ফুলক্ষেতে ভরে ওঠে
আমি ফুলক্ষেতে দেখি যোগিনীরা চুল খুলে দিয়ে
ফুল তোলে, পাখিদের টহলে ভরে যায় আকাশ
দূরের দিগন্তে ভেসে ওঠে তাঁর কোকিল আকার

আমি কোকিলের চোখে রাত ভর ছুরমা লাগাই
পালকের গায়ে স্পর্শ ছড়িয়ে দেহের কানাগলি
ফুটপথে বিছিয়ে দিই তৃষ্ণার গাল, লোভাতুর চোখ
<![CDATA[<b>নাচের স্কুল</b>]]> http://prothom-aloblog.com/users/base/muktemandal/6 Wed, 19 Nov 2008 21:11:02 +0600 তারা শিরার ভেতর কাল রাতে অনেক পাখি উড়িয়েছিল, তাদের চোখের মৌচাকে মেঘলা আকাশ
নেচে নেচে আজ আমার শরীর খুঁড়ছে, পাখি বিক্রেতার মুখে মিলিয়ে যাচ্ছে ঝুমঝুম বৃষ্টির শব্দ, তারে জাগিওনা
হাতের মধ্যে দেখো বাঁশীওয়ালার ধড়, কালী মন্দিরের পাশে ঘুমানো পাগল ...]]>
<![CDATA[আয়না সুন্দর ও নীলছুরি]]> http://prothom-aloblog.com/users/base/muktemandal/5 Thu, 13 Nov 2008 00:21:06 +0600 এক
আয়নায় যেই মুখ নীলছুরি তাঁর নাভি লাল
দুই
প্রতিদিন তাঁর তীরে দাঁড়ের শব্দে নিবিড় দৃষ্টি
লুফে নেয় বাহুডোর, সন্ধ্যা নামে ঠোটের কিনারে
তিন
মাঝিদের বাহুলগ্ন রোদমাখা দিন শেষে একা
একটা বেড়াল দেখি ঘরের মেঝেতে, বিছানায়
আঁচড় কাটে নিশিতে, নির্জনে তাকে আদর করি
চার
তাঁর নখের আঁচড়ে আমার দেহের সবকটা
জানালায় সূর্য ওঠে, আলোর পেরেকে ঝুলে থাকে
অসংখ্য পালক, ...]]>
<![CDATA[কামার্ত তাঁবুর মধ্যে]]> http://prothom-aloblog.com/users/base/muktemandal/4 Wed, 05 Nov 2008 10:49:55 +0600 নীল জোৎস্নায় কাদের মুখের ওপোর নেচে গেছে রাখালেরা
ওদের পায়ের দাগ-চিহ্ন দেখে কালরাতে জানালায়
নিস্তব্ধতা চুয়ে চুয়ে পড়েছে আর আমি রেলভ্রমণে যাদের সঙ্গী হয়েছিলাম
তারাও দেখি মেঝেতে নেচে গেছে
তাদের পায়ের দাগ মেঝেতে পড়েনি, যে অরণ্যে পথ হারিয়ে বাঁশীর সুর
মিশে গেছে পাতাদের স্বরে তাদের পরিবার পরিকল্পনার কোন প্লান নেই শুনেছি
<![CDATA[এই দেহ ও ওই ঘড়িবাজ]]> http://prothom-aloblog.com/users/base/muktemandal/3 Mon, 03 Nov 2008 12:06:02 +0600 আর ওই রাতের নির্জন ঘড়িবাজ; যার নৈ:শব্দ্যের ইন্দ্রজালে
কার পায়ের শব্দ উঠে আসছে ঘাড় বেয়ে বেয়ে
বিধূরতার সীমানা ছকের বেলাভূমিতে বিচ্ছিন্নতার শাদাকাঁখে
নীল কলসি ভাসে, জলের ছায়া পড়ে চোখে

আমরা কফি খাই সিগারেট টানি ধুয়া উড়াতে উড়াতে দেখি
রাস্তার পাশে ট্রাক; সামরিক কামান তার উপরে ফিট করা, আমরা দেখতে থাকি তার দেহ, নির্লিপ্ত চোখের তারা
তার তো মন নাই ঘুম ...]]>
<![CDATA[<b>ভ্রমণ </b>]]> http://prothom-aloblog.com/users/base/muktemandal/2 Tue, 28 Oct 2008 11:28:14 +0600 আকাশের দিকে উড়ে গেছে ডানা মেলে পাখিদের ঝাঁক
প্রগাঢ় সম্পর্কের সেতু ভেঙে পড়েছে রুমালের কোনা থেকে
নদীর কাছে গিয়েই ডুবে গেছে চাঁদ

আয়নামহলে চূড়ি-হাসির পায়রাগুলো উড়ে উড়ে
কোথাও বসেনি গাছেদের কাছে
এগিয়ে এসেছে দূরের কেউ তাকে কেউই চেনে নাই
হরেকরকম ঝুমঝুমির ভেতর হারিয়ে গেছে যেসব
ডালে বসা সবুজ দাগের চিহ্ন
তাদের বুকের পাশে শুকনো ...]]>