---কেমন আছেন ওয়াশিম?
---ভাল,খুব ভাল।
---ভাল,এর নাম ভাল থাকা,আপনার মাথায় ব্যান্ডেজ,ঠোঁটের কষ দিয়ে রক্ত
পড়ছে,তবু বলছেন ভাল আছি!
---হ্যাঁ,ভাল আছি,একটা মানুষ যতটুকু ভাল থাকতে পারে ততটাই ভাল আছি।
---অমন ভাল তো কুকুর-বেড়ালও তো থাকে।
---হ্যাঁ,তাই তো থাকে অনেক মানুষ,কুকুর-বেড়ালের মত...
---আপনার নাম?
---ওয়াশিম হায়দার।
---আপনি কি করেন?
---সমাজসেবা।
---মিথ্যে কথা,আপনি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন,আপনি
একজন খুনি।পয়সা নিয়ে মানুষ খুন করা আপনার পেশা।
---হবে হয়ত,আসলে কি জানেন,আমার কিছুই মনে থাকে না,জেগে
আছি না ঘুমিয়ে আছি বুঝতে পারি না।
---আপনি তো শুনছি ভাল অভিনয়...
মেঘের কোলে রোদ-১৯
ঝড়ের মত হাঁটছে গনেশ। বড় উকিল নামে খ্যাত রফি আমেদের
বাসাটা সে চেনে। ক্রাইম ডিফেন্সে বহু কেস জিতেছেন তিনি।
ফি-ও অনেক।
ঈষা বলেছে,আমার গহনা যা কিছু আছে সব বিক্রি করে দেব,
তুমি উকিলসাহেবের সাথে কথা বল।
ঈষা মেয়েটিকে যত দেখছে ততই অবাক হচ্ছে গনেশ। এই মেয়ে
স্টেজে-স্টেজে...
বুকের অনন্য গুহা থেকে বাঘ বেরিয়ে যায়
জঙ্গলে কখনও আগুন,কখনও ফাগুন।
গাছ-পাখি লুকোচুরি, ঝরণার জলে।
প্রতিটি নিঃশ্বাস সবুজ হয়
শান্তির শেকড় বাড়ে সবুজের উন্মেষে,
বিশ্বাসের গভীর-অগভীর সুখে
মনের জলছাপ।
নদীর তীরে পাখি,
তির খোঁজে লক্ষ্যভেদ।
নারী খোঁজে নিজস্ব সংসার।
কর্তৃত্বের কার্তুজ জীবনকে...
প্লাটফর্মে পায়চারী করছে গনেশ।তার অস্থিরতা দেখে কৌতুক
অনুভব করছে রোমিলা।মনে মনে হাসছে সে।
ট্রেনের সিগন্যাল হয়ে গেছে।মাইকে ঘোষণা দিয়েছে,এক নম্বর
প্লাটফর্মে ট্রেন এসে থামবে।এই সময়টুকুর জন্যে তর সইছে
না গনেশের।রোমিলাকে ট্রেনে উঠিয়ে সে যাবে উকিলের কাছে।
রোমিলা নিশ্চিত,ওয়াশিমের বিরুদ্ধে...
---আপনার নাম?
---ওয়াশিম হায়দার।
---কি করেন?
---কিছুই করি না।
---মিথ্যে কথা,আপনি অনেক কিছুই করেন,লোকে যাকে
সমাজসেবা বলে।আসলে আপনি লোক ঠকান।
---কি জানি,আমার কিছু মনে পড়ছে না।
---মনে না পড়ারই কথা,তবে আমি আপনাকে মনে পাড়িয়ে দিচ্ছি।
আপনি প্রায় শ-খানেক মেয়ের বিয়েতে সাহায্য...
রিকশোয় পাশাপাশি বসে আছে গনেশ আর ঈষা।দুজনেরই মুখভার।
অন্য একটা রিকশোয় বসে রোমিলা আর সুচেতা।কথার খই ফুটছে
সেখানে।পিচরাস্তার খানাখন্দ ডিঙিয়ে গড়িয়ে চলেছে রিকশো দুটো।
মাথার উপরে ঝিলিক মারছে সূর্য।কিছুক্ষণ আগেও
কুয়াশায় ঢাকা ছিল চারিদিক।এখনকার রোদের ঝিকিমিকি যেন
বলছে,আমি...
মুখভার করে হাঁটছে গনেশ।তার প্রতিটি পদক্ষেপে জড়তা।চোখে বিষাদ।
মনে ক্লান্তি।পাশ কাটিয়ে চলে যাওয়া অটো রিকশো,মটোর সাইকেল,
ট্যাক্সিগুলো সে দেখেও দেখছে না।নিজেকে বড় অভিশপ্ত মনে হচ্ছে
তার।
গনেশ যেদিকে তাকায়,তাই যেন ছাই হয়ে যায়।যাত্রাপালার একটি
মেয়েকে চোখে ধরল,বাড়ির লোকের মাথা ধরল।আগুন...
ভোরবেলা দরজায় খটখট শব্দ শুনে চমকে উঠল ঈষা। কেউ একজন
কড়া নাড়ছে।
মা ঘরে নেই। ঈষা একা। তাই তার বুকটা ধ্বক করে উঠল।শয়তানদের
কেউ নয়তো?
না,শয়তান নয় নিশ্চয়,শয়তানরা মাঝরাতে পৃথিবী কাঁপায়,ভোররাতে জাগে
পাখি। প্রভাতের আগমনী গান গায়। ঈষার জীবনে কি কখনও তেমন ভোর
আসবে,পাখি ডাকবে?
তবু সাহস...
অতসীর ডাকে ঘুম ভাঙল রোমিলার। বেশ ঘুমের মধ্যে স্বপ্নের দেশে ডুবে ছিল
রোমিলা।কথা বলছিল হঠাৎ পরিচিত তরুণের সঙ্গে।ঠিক সেই সময়ে অতসী
ডাকল,এই রোমিলা তাড়াতাড়ি ওঠ,গ্রামে পুলিশ এসেছে।
রোমিলা পাশ ফিরতে ফিরতে বলল,পুলিশ এসেছে তা আমি কি করব,আমি
কি চোর নাকি?
---আরে না,না,গ্রামে একটা ভয়ঙ্কর ঘটনা...
রফিকদের বাড়ির সামনে দুটো কুকুর ঝগড়া করছে। মেজফুপু
বলে, ভাদর-আশিনের কুকুর বাঘের চেয়ে মারাত্মক।
হায়দার থামলো। তাকে থামতে দেখে বিরক্ত হলো রোমিলা। বলল,
কি হলো ভয় পেলেন নাকি?
--- হ্যাঁ, পেয়েছি। তবে কুকুরের কামড়ের চেয়ে ইনজেকশনের ভয়
বেশী। বলে মৃদু হাসলো হায়দার।
রোমিলা বিরক্ত হয়ে...
গনেশদের দরজা থেকে সরে এসেছে ওয়াশিম। সে তপতীর কথা
শুনতে পেয়েছে। তার খুব খারাপ লাগছে। ইচ্ছে হচ্ছে ছুটে পালাতে।
পালাবে ওয়াশিম,এই গ্রাম থেকে পালাবে । কে আছে এই গ্রামে
তার? কেউ নাই।
খালার আচরণে বিরক্ত ওয়াশিম। কখনও যেন মায়ের মত। কখনও
শত্রু।
খালা যখন স্বাভাবিক থাকে তখন ওয়াশিমের জন্য সবকিছু...
আজ সারাদিন খুব ধকল গেছে ওয়াশিমের।মাথায়ও যন্ত্রণা
হচ্ছে।জ্বর আসার পূর্ব-লক্ষণ। এখন একটু ঘুমিয়ে নিলে
হয়ত শরীরটা চাঙ্গা হবে।কিন্তু বাড়ি ফেরার উপায় নাই।
খালা খুব রেগে আছে। যাকে দেখছে তাকেই ঝাঁটাপেটা
করছে।
লোকে বলে খালার নাকি মাঝেমধ্যে ভর ওঠে। তখন কি
যে করে তার ঠিক নাই।...
ঘুম ভেঙে গেছে রোমিলার। বেশ বিরক্তি বোধ করছে সে।
ভাবতে পারছে না,তপতীর রুচি এত নিম্নগামী।শিক্ষিত
মেয়ের ভাবনা হবে উন্নত স্তরের। কিন্তু তপতীর এখনকার
আচরণ দেখে রোমিলা নিশ্চিত যে,লেখপড়া শিখলেও তপতী এখনও গাঁইয়া হয়েই আছে।
হায়দার নামের ছেলেটি ভাল নাম ওয়াশিম হায়দার। নামটি এমনকিছু
আহামরি...
ভারতীয় ব্লগার। এই ব্লগের জন্মলগ্ন থেকেই আছি।
এই ব্লগ আয়োজিত "ভালবাসা দিবস উপলক্ষে আয়োজিত গল্প প্রতিযোগিতায় আমার গল্প" ভালবাসার গল্প" প্রথম হয়েছিল। গল্পটি প্রথম আলো পত্রিকার সাময়িকীতেও প্রকাশ হয়েছিল।
কবিতা বিভাগেও শ্রেষ্ঠ হয়েছিল আমার কবিতা।
এটা আমার পক্ষে খুব আনন্দের কিন্তু আজ
অব্দি কোন পুরস্কার আমার কাছে আসেনি,
এটা আমার কাছে দুঃখ, যন্ত্রণা ও কষ্টের।
সৃষ্টির আনন্দে ছাইপাঁশ স্বপ্নগুলো মেঘের মতো উড়ে ফেরে শুধু,
ঝমিঝমিয়ে নেমে জমিন ভেজায় না, ভেজায় আমার চোখের কোল।
আমার সব সৃষ্টি তাই অনাসৃষ্টির কলরোল
যাঁরা এলেন তাঁদের সকলকে ধন্যবাদ।