রবিবার ২৬ মে ২০১৩, ১২ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem
RSS

আলোর পথ

হে স্বাধীনতালিখেছেন ২০ ডিসেম্বর ২০১২, ১৬:৩৫ | কবিতা

হে স্বাধীনতা,
তোমাকে পাবো বলে,
থামিয়ে রেখেছি অগ্রাহায়নের নবান্ন,
শুকিয়ে রেখেছি ডালের নাড়ু,
সজিনার ডাটার সাথে ডাল,
তুলে দেবো তোমার তরে,
তুমি যে বাংলার স্বাধীনতা।

হে স্বাধীনতা,
তোমাকে পাবো বলে-
ফেলিনি চোখের পলক, লড়েছি দীপ্ত তেজে,
যদি বিদ্ধ হয় শেল বুকে,
মরে যাবো খোলা রেখে চোখ,
তোমায়...
Comment১২ টি মন্তব্য | ১৫০ বার প্রদর্শিত | বিস্তারিত

শীতের পিঠালিখেছেন ১৮ ডিসেম্বর ২০১২, ১৪:১১ | ছড়া

শীতের ভোরে ভাপা পিঠা
খেতে ভারি মজা,
ভাস্পে সিদ্ধ মজার পিঠা
তৈরী নয়কো সোজা।

চালের গুরির তৈরী পিঠা
মাঝে থাকে তার গুড়
ভাস্প উড়ানো গড়ম পিঠা
শীতরে করে দেয় দূর।

দাদুর ডাকে ভেঙ্গ যায় ঘুম
উঠানেতে দেখি
ভোরের রোদে বসে দাদু
পেতে এক জল চৌকি।

খাওয়ার সাদে ঢেকুর তুলে
আমাকে ডেকে কয়,
শীতের...
Comment২৫ টি মন্তব্য | ২০০ বার প্রদর্শিত | বিস্তারিত

মুর্শীদাবাদলিখেছেন ১৭ ডিসেম্বর ২০১২, ১৮:২৬ | ছড়া

ওপারেতে চেয়ে দেখ
নবাব সিরাজেরই দেশ
মুর্শীদকুলি, আলীবর্দী
ছিল তারা সেথায় বেশ।

সমুদ্রে ভাসা তসকরেরা
যেই, আশ্রয় সেথা পেল
দেশ দখলের ষড়যন্র
সে থেকেই শুরু হলো।

এদেশের সব বেঈমানের দল
রাতেই চুপিসারে,
গোপনে তারা সব যোগ দেয়
কোম্পানীর গোপন ঘরে।

সিরাজ যখন নবাব হয়ে
বাংলার শাসন ভার...
Comment১১ টি মন্তব্য | ১৭০ বার প্রদর্শিত | বিস্তারিত

নব প্রজন্মের স্বপথলিখেছেন ১৫ ডিসেম্বর ২০১২, ১৯:১৫ | কবিতা

আজো ডাক শুনি বিধ্বংসী সাগরের,
গর্জে উঠতে চায় তারা,
যারা জেগেছিল একবার বাযান্নতে,
একাত্তুরে।
নির্মম উত্তপ্ত বুলেট,
শান্ত করতে চেয়েছিল সে গর্জন,
মাটি চাপা দিয়ে,
নিশ্চিন্তে ঘুমাতে চেয়েছিল রক্ত চুষার দল,
লুকিয়েছিল একদিন নিজেকে বাঁচাতে
জনতার রুদ্র রোষ থেকে,
বেঁচে ছিল নিজেকে শামুকের...
Comment৯ টি মন্তব্য | ১২০ বার প্রদর্শিত | বিস্তারিত

বিজয়ের মাসলিখেছেন ১৪ ডিসেম্বর ২০১২, ১৬:১২ | ছড়া

বিজয় বলো বিজয় বলো
কিসের সেই বিজয়?
বিজয়ের এই মাসেই মোরা
এই দেশ করেছি জয়।

আমার ভূমে আমারই বাড়ি
আমারই বসত ঘর
সেই ঘরে ঘুমাতে গেলেও
চাঁদা চায় এসে পর।

অধীন থেকে স্বাধীন হলাম
মুক্ত হলাম সবে,
চাঁদা বাজদের থেকে মাগো
মুক্ত হবো কবে।

উঠতে চাঁদা বসতে চাঁদা
চায় চাঁদা দাফনে
মোর অধিকার কাড়ে...
Comment১৯ টি মন্তব্য | ১৬৩ বার প্রদর্শিত | বিস্তারিত

সুরের বাহারলিখেছেন ২৮ নভেম্বর ২০১২, ১৫:৫৮ | ছড়া

ঘেউ ঘেউ করে ডাকে কুকুর
মিউ মিউ করে বিড়াল,
কিচির মিচির পাখি ডাকে
হুক্কা হুয়া শিয়াল।

রনির মা রনিকে ডাকে
যেন বাজায় মাইক,
এত জোরে ডাকা ডাকি
সকলেরই ডিস লাইক।

সুমধুর সেই কোকিলের ডাক
আর ভাটিয়ালী গান,
বউ কথা কউ ডাহুক দোয়েল
রাখবে-ই সুরের মান।

হেরে গলায় নেদুর মামা
সা রে গামা পা...
Comment৩ টি মন্তব্য | ১২২ বার প্রদর্শিত | বিস্তারিত

টৌঙ ঘরলিখেছেন ২৬ নভেম্বর ২০১২, ১৪:৪৮ | ছড়া

রাস্তার মোড়ে টৌঙ ঘরেতে
বসে বুড়ি ভুটকি,
লবন মরিচ সবই বেচে
আরো বেচে শুটকি।

মুড়ি কিনতে গিয়ে দেখি
সেই বুড়িতো কানি,
সেই আমার কাজের বেটি
শান্তি বুয়ার নানী।

টৌঙ ঘরের ব্যাবসা হলেও
রুচি তার ভাই যবর,
ভোরে উঠেই প্রথম বুড়ি
পড়ে দৈনিক খবর।

বুড়ির স্বামী চুপসে থাকে
বুড়ির দাপট খেলে,
কান্না...
Comment১১ টি মন্তব্য | ২২০ বার প্রদর্শিত | বিস্তারিত

চেয়ে দেখোলিখেছেন ২৫ নভেম্বর ২০১২, ১৮:৪২ | কবিতা

আমাকে চেয়ে দেখো,আমি সেই মানুষ,
যাকে খেলতে দেখেছ মাঠে, নদীর ধারে,
অরণ্যে, গিরীপথে,
আমি ফিরে এসেছি।
সেই আমি, যে ভাল বাসতো নীলাকে,
গভীর আগ্রহে, নিবীর অন্ধকারের মতো,
জলোচ্ছায়ায়।
শালিক ডাকা ভোরে, ঝড়ের রাতে,
আম কুড়িয়েছি নির্দিধায়।
কালো মিশ মিশে অন্ধকারেও তোমাকে
দেখতে পেলাম উজ্জ্বল তারকার...
Comment৬ টি মন্তব্য | ১২৬ বার প্রদর্শিত | বিস্তারিত

মুক্ত মহললিখেছেন ২০ নভেম্বর ২০১২, ২০:৩২ | ছড়া

ভেলা ভাসিয়ে পারি দেবো
নদীর উপারে চর,
চোর, ডাকাত,সন্রাসী নেই সেথা
বাধিবো সুখের ঘর।

চরের জমি, সে তো খোদার দান
নেই কোন দখলদার,
এ তল্লাটে শুনিনি কভু
কেউ লাঠিয়াল সরদার।

ডাকাত কভু যাবেনা সেথায়
নেই গচ্ছিত টাকা,
অর্থের লোভে সন্রাসী হয়ে
চলে যায় সব ঢাকা।

ঢাকার মানুষ সব রঙিন ফানুস
নয়...
Comment৯ টি মন্তব্য | ১৩৮ বার প্রদর্শিত | বিস্তারিত

চাঁদ মামালিখেছেন ১৭ নভেম্বর ২০১২, ১৯:৫৬ | ছড়া

চাঁদ মামা দেখ আকাশে
ঘুরে বেড়ায় বাতাসে,
খন্ড খন্ড ঐ মেঘ দেখে
চুপটি করে পালায় সে।

চাঁদ মামাগো বলি শোন
হৃদয় করেছ জয়,
টুকরো টুকরো মেঘকে তোমার
এতো যে কিশের ভয়?

আমায় তুমি ভাল বাস
সন্দেহ নেই তাতে,
উত্তর দক্ষিণ যে দিকেই যাই
যাও যে সাথে সাথে। ।
Comment১০ টি মন্তব্য | ১৫৮ বার প্রদর্শিত | বিস্তারিত

শীতের সকাললিখেছেন ১৫ নভেম্বর ২০১২, ১৮:৪১ | ছড়া

আগুন মাসে বেগুন ক্ষেতে
ঘুড়ছে দেখ কে?
নতুন গাছে নতুন বেগুন
ঝুলতে দেখেছে।

শীত সকালে বেগুন ছানা
কাঁচা মরিচ দিয়ে,
পেয়াজের পাতা সরিষার তেল
যায় না ভুলা খেয়ে।

লাউয়ের পাতা ভর্তাউ কিন্তু
সুসাধু হয় খেতে,
একবার যদি খাও সে তবে
খুঁজবে আবার পেতে।

আগুন মাসে নতুন ধানে
তৈরী হয় যে...
Comment৫ টি মন্তব্য | ১৪৭ বার প্রদর্শিত | বিস্তারিত

আমাকে চেনো তুমি?লিখেছেন ১৩ নভেম্বর ২০১২, ১১:২৫ | কবিতা

আমাকে চেনো তুমি?
ভালো করে চেয়ে দেখ,
সেই যে মুট বয়েছিলুম তোমার,
মজুরী শেষে চেয়েছিলুম বকশীষ,
বেত্রাঘাত।
পৃষ্ঠদেশে ক্ষত চিহ্ন,ক্ষত অন্তরে আজও,
উজ্বল নীহারিকার মতো।

আমাকে চেনো তুমি?
সমুদ্র তট দেশে জাহাজ ভিড়িয়ে,
বন্দুকের নলের মুখে তুলে নিয়ে,
বিক্রী করেছিলে কোন দূর অজানায়।
তোমার মত হাত,...
Comment১২ টি মন্তব্য | ১৫৫ বার প্রদর্শিত | বিস্তারিত

যান্ত্রিকতালিখেছেন ১২ নভেম্বর ২০১২, ১৪:০৫ | ছড়া

টিপে দিলেই বাতি জ্বলে
টিপে দিলেই ছবি,
চোখের পলকে-ই আমি
দেখতে পাই সবই।

টিভির সাথে ডিসের লাইন
কতো ছবি ভাসে,
কালো, সাদা, চিকনা, মোটা
কতো মুখ যে হাসে।

কম্পিউটারে ইচ্ছে মতো
সব-ই দেখা যায়,
ভাল মন্দ সকল শিক্ষা
সহজেই পাওয়া যায়।

যান্ত্রিক যুগের নতুন বিশ্বে
করবো কি আর বলো,
খারাপ ভাল যত...
Comment৭ টি মন্তব্য | ১৬৩ বার প্রদর্শিত | বিস্তারিত

রাজনীতির জারি জুরিলিখেছেন ১১ নভেম্বর ২০১২, ১২:২০ | ছড়া

নাল দিয়া দেখ যায় ঝিয়া
খায় শুধু মাছ তেলাপিয়া,
লক্ষ লক্ষ ছাড়ে পোনা
সংখায় যে তা হাতে গুনা,
লাফায় সে বেশী ছিড়বো জাল
ডাঙ্গাতে আমি উঠবো কাল,
জানে না সে কোথায় সিড়ি
ছারুক যতই জারি জুরি
পড়বে ফাঁদে লড়বে যত
স্বজন হাড়া হবে তত।
Comment১১ টি মন্তব্য | ১১০ বার প্রদর্শিত | বিস্তারিত

বিড়াল বাঘের মাসীলিখেছেন ১০ নভেম্বর ২০১২, ১৪:৪১ | ছড়া

বিড়াল হলো বাঘের মাসী
সর্ব লোকে জানে,
বাঘ আর বিড়াল এক প্রজাতির
সে কথাটিও মানে।

ছোট বড় আকার রঙে
তফাতটা যতই থাক,
চাল চলন স্বভাব চরিত্র
শিকারের কৌশল এ্যাক।

মিনী বিড়াল বাচ্চা দিয়ে
হুলোকে ভয় করে,
বাঘিনীর ভয় বাচ্চা কখন
বাঘের হাতে মরে।

বিড়াল আর বাঘ ছোট বাচ্চা
সইতে নাহি পারে,
তাইতো...
Comment১৫ টি মন্তব্য | ১৬৭ বার প্রদর্শিত | বিস্তারিত

বংশাই নদীর তীরেলিখেছেন ০৯ নভেম্বর ২০১২, ১৫:৫৩ | কবিতা

হাড়িয়েছি মোর শৈশব কৈশোর,
বংশাই নদীর তীরে,
ঘাটে বাঁধা নাও, একহাজাড়ি, দু হাজাড়ি, পাঁচ হাজাড়ি,
ছেলেরা সব দৌড়ে এসে উঁচু গলুই থেকে,
ঝাপিয়ে পড়ে পানিতে,
আষাঢে ভরা নদী টই টম্বুর।
পাশেই ঝোকে আছে হিজল গাছ, নদীর জলে,
যেন ঘুমটা পরা নতুন বধু, লজ্জায় অবনত।
পাল তোলা নাও বেয়ে যায়, উত্তরে,...
Comment১৫ টি মন্তব্য | ১৭৬ বার প্রদর্শিত | বিস্তারিত

সময়ের কাজলিখেছেন ০৫ নভেম্বর ২০১২, ১৭:২০ | ছড়া

জানালায় ধরেছে মরিচা
হৃদয়ে ধরেছে ঘুণ,
সারা দেয়াল যে লবনাক্ত
ঝড়ে পড়িছে সব চুন।

সময়ের কাজ সময়ে হয়নি
হয়েছে অনেক পরে,
নাড়ি, তন্ত্রী, হৃদযন্ত্রে ক্ষত
অকালে যায় যে মরে।

সুখ সাগরে ভাসিয়ে তরী
ভুলিয়া নিজের কথা,
সচল যন্ত্র অচল দেখিয়া
উৎলে উঠে সব ব্যাথা।

আগামী ভোর দেখবো না আমি
চলবোনা...
Comment১৮ টি মন্তব্য | ১৫৭ বার প্রদর্শিত | বিস্তারিত

অন্তরে অনুক্ষণলিখেছেন ০৩ নভেম্বর ২০১২, ১৯:১৩ | কবিতা

আকন্ঠ নিমজ্জিত যখন সুধা পানে,
মস্তিস্ক যখন দুর্বল, অকেজো প্রায়,
অনুভুতি যখন উত্তাল পদ্মায় ডুবা
নৌকার মাঝির মতো,
নাক জাগিয়ে রাখার প্রানান্ত চেষ্টায় ব্যস্ত,
তখনও অনুভবের মান মন্দিরে ভেসে বেড়ায়,
শুধু তোমার ছবি।
তোমার হাত ছানি দেখতে পাই আমি,
মৃদুমন্দ বাতাসে দোল খাওয়া পল্লভ পত্রে,
যেন নেচে...
Comment১০ টি মন্তব্য | ১৪৪ বার প্রদর্শিত | বিস্তারিত

পাখির নীড়লিখেছেন ০২ নভেম্বর ২০১২, ১১:১২ | ছড়া

পাখিরা সব কিচির মিচির
ডাকে সকাল বেলা,
সারা দিনের কাজের মাঝে
এটাই তাদের খেলা।

মাঝে মাঝে খাবার নিয়ে
ফিরে আসে ঘরে,
ছানারা তার চেয়ে থাকে
অতি আশা ভরে।

নীড়ের পাখি নীড়ে ফিরে
যবে শেষ হয় বেলা,
শ্রান্ত দেহ ক্লান্ত মনে
সাঙ্গ আজি খেলা।

ভোরের গানে দিবা শুরু
শেষ কাকলি সুরে,
একদিন তার শেষ...
Comment৭ টি মন্তব্য | ১০৮ বার প্রদর্শিত | বিস্তারিত

খোঁড়া চাচালিখেছেন ০১ নভেম্বর ২০১২, ১১:১৯ | ছড়া

ঘোড়ার পিঠে খোঁড়া চাচা
ভিক্ষা করে খায়,
খাওয়ার শেষে ঘোড়ার পিঠেই
দিবা নিদ্রা যায়।

নিচে নামো খোঁড়া চাচা
খবর কি শুনি,
কত গল্প তোমার পেটে
মোরা সব জানি।

ঘোড়ার পিঠে বসে তুমি
দেশ দেশান্তর যাও,
ভিক্ষার নামে কত কথা
লোক জনকে শোনাও।

ভিক্ষার ছলে সমাজ সেবা
অতি বড় গুন,
তোমার কথা রাখবে...
Comment১৫ টি মন্তব্য | ১৬৪ বার প্রদর্শিত | বিস্তারিত
smabdurrahman লেখক :আঃ রহমান
২০/১, হাসান লেন, দত্তপারা, ডাকঃ ইসলামপুর, টুংগী, গাজীপুর।

আমার যত লিংকStar

আমার যত ফেভারিটStar

পূর্বতন পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment

আমার সাম্প্রতিক মন্তব্যComment