কি করেছিত বাপোইর মাও, এত কিসের ঘষা - মাজা ?
ভোগ নাগিসে খাবার দে মোক, তাড়া তাড়ি খাবার সাজা ।
হইসে গো বাপোইর বাপ, মাজা, নেপা, কুছা, বাড়ী- ঘর,
খাবারের থালা দেছ তোক, আর একটু সবুর কর ।
চাউলের ভাজা, আলুর পোড়া, ভাজিসিত বুট কালাই
মুড়ি, মুড়কি থালে, ফের দিসিত মুড়ির নাড়ু পাকাই, ।
তাইজ্জব কাণ্ড...
৮ টি মন্তব্য | ৮৯ বার প্রদর্শিত | বিস্তারিত
এসো হে বৈশাখ তুমি, উড়ন্ত ধূলির মাঝে
এ বহমান বাংলায়, সকাল, দুপুর, সাঁঝে ।
প্রকৃতি, ঐতিহ্য- রীতি, নতুন যুগাবরণে
আমরাও হই জাগ্রত, তোরে স্মরণে- বরণে ।
এসো হে বৈশাখ তুমি, আস নির্দিষ্ট সময় ঘুরি
কোকিলের কণ্ঠ ছুঁয়ে, আগন্তু - উত্তরসূরি ।
নব বর্ষের নাটাইয়ে হও তুমি সুখ ঘুড়ি !
শব্দ প্রেমিকের জন্য...
১০ টি মন্তব্য | ১০৯ বার প্রদর্শিত | বিস্তারিত
চৈত্রের দিন দুপুরে, আগন্তু বৈশাখী
চোখে - মুখে তৃষ্ণা বাড়ে, ধু ... ধু ধূলি সৃষ্টি।
উজার বৃক্ষের পাতা, নেই ঠাণ্ডা বৃষ্টি
বিষণ্ণ প্রহর খোঁজে, তোরে ডাকি ডাকি।
আহা ! খুঁজে ‘ঢেপা চর’, মাছ রাঙ্গা পাখি
বঙ্গ গাঁয়ে তাল পাখা, বুট ভাজা, মিষ্টি,-
রঙ্গিন ঘুড়ি, পুতুল, চড়কের দৃষ্টি।
নব মৈত্রী ডেকে যায়,...
২ টি মন্তব্য | ৪৫ বার প্রদর্শিত | বিস্তারিত
স্মৃতির স্তবক ছুঁড়েছি চৈতালি মুক্তাকাশের খাঁ খাঁ রোদে
দুঃখ গুলো শুকাক, সুখ হাঁটুক ধীর পায় তপ্ত বালুর উপর
অতৃপ্ত আশা ভালবাসা চৈতের নদী - পুকুরের জলের মত
বাস্পে মেঘ হয়ে শূন্যে ঝুলে খেলা করছে অষ্ট প্রহর
মন ঘেঁষে ভিন্ন জীবনে, ভিন্ন সুখ চিহ্নে ভাসে বিবর্ণ গ্যাসে ......
পঁচিশের যৌবনা চোখে...
২ টি মন্তব্য | ৫৫ বার প্রদর্শিত | বিস্তারিত
কথা লিখেছেন ২৭ জানুয়ারি ২০১৩, ০০:১৫ | কবিতা
(ক)
কথার মত শক্তি পৃথিবীতে আছে কি !
আগুনের শক্তি পুড়ানো
জ্বলে পুড়ে ছারখার শেষ মেষ অঙ্গার
এর বেশি কি ?
বৃষ্টি কখনো আনে অনাসৃষ্টি
মহামারী তাও ক্ষণিকের
তেমনি খরা, বাতাস ভূমিকম্প
মরনাস্ত্র বোমা কিংবা বন্ধুকের গুলি
কেড়ে নিতে পারে প্রাণ
মৃত্যুর পর সে শক্তি অশক্তি বৈ - কি ?
কথার...
৫ টি মন্তব্য | ১১৩ বার প্রদর্শিত | বিস্তারিত
সন্ধান লিখেছেন ২৬ জানুয়ারি ২০১৩, ১৬:২৪ | কবিতা
ভাবনার পরিচ্ছেদে ব্যবচ্ছেদ করে ফিরি
কূল খুঁজি এপার ওপার
আকাশ, পাতাল , গিরি
জঞ্জাল ফেলে খুঁজি সফল সংসার।
জীবন মানেই কূলের সীমানা খোঁজা
কূলের পিছনে ছুটেই সন্ধানী বোঝা,
শব্দ- চিহ্নহীন পথে মুখরিত চিৎকার।
যৌনতা - গৌণতার অধিকারেও তাই
সন্ধানের মাঝে সন্ধানের আবিস্কার
উত্তাপে ছাই...
০ টি মন্তব্য | ৪৫ বার প্রদর্শিত | বিস্তারিত
রক্ত বৃষ্টি লিখেছেন ২৫ জানুয়ারি ২০১৩, ২৩:২৯ | কবিতা
ফেটে চৌচির মৃত্তিকার কোমল শরীর
ধূলা উড়া বসন্ত ক্ষণে পাতা ঝরা বৃক্ষ
বৃষ্টির তৃষ্ণায় ব্যাকুল সবুজ সম্ভার......
জানি, প্রাণ স্পন্দনে ছুঁতে চায় আকাশকে
সুতীব্র স্বপ্ন আর পিপাসিত লালসায়.........
বিবেকহীন নোংরা স্বার্থের জমিনে ‘বাংলা ’
বাক শক্তি শুকায়; বুভুক্ষু ঠোঁটে বিভাষা !
রক্ত...
৭ টি মন্তব্য | ১১৩ বার প্রদর্শিত | বিস্তারিত
আকালের ফাগুনে কাঁদে কালের চণ্ডীদাস
বাংলায় কাঁদে আটই ফাগুন
খুঁজে ফেরে মনে শান্তি বিভ্রান্তির অনলে!
পাঁচ মিশেলি প্রেমের বেহিসেবি রজকি
বিশ্বায়নের যুগে নতুনে বিলাস ,
পুরাকৃতি বিসর্জন লোভের নেশায় ।
প্রাপ্তির খাতায় জোটে মহামারী সিডর......
কূলের আশায় অকূলে ভাসায়ে জীবন তরী
এ কুল...
২ টি মন্তব্য | ৩৫ বার প্রদর্শিত | বিস্তারিত
জীবন, মন, যৌবন একই সুতোর বাঁধন
এ তিন রক্ষায় শত আবেগ, উথলিত মন;
মান- অভিমান, জ্ঞান- ধন উপার্জন
সাধু সাজতেই অসাধুতাকে বর্জন ।
বাঁচার তাগিদে
হিতে বিপরীতে
যত অসামাজিক কার্যক্রম............
প্রেম- ভালবাসা
স্বপন - প্রত্যাশা
কখনো সন্ন্যাসী বেশে মতিভ্রম ।
অষ্ট প্রহর এভাবে কাটে
জীবন...
১৫ টি মন্তব্য | ১৮৪ বার প্রদর্শিত | বিস্তারিত
সুচনাঃ
উক্তি- বলতে লিখতে বিকৃতি; না, আমৃত্যু না!
একুশে ফেব্রুয়ারিঃ
ভাষা আদায়ের মিছিলে ওদের বড্ড বাড়াবাড়ি।
বাঙ্গালীঃ
ভাষা প্রেমে ঢালে রক্ত, অপচেষ্টায় ছুঁড়ে চুনকালি।
অতপরঃ
বেঁচে রইল বিশ্বে বাংলার, পঞ্চাশটি বিবর্ণ...
৭ টি মন্তব্য | ১২৪ বার প্রদর্শিত | বিস্তারিত
গভীর রাতে রাখিনি খোলা ঘরের কপাট জানালা
পায়ে চলতে দেইনি ভর চোখও তো রাখিনি খোলা
কেমনে যাই তোমার কাছে স্ব চোখে তোমাকেই দেখি
স্পর্শ কাতরতা জন্মে তোমার আমার
তুমি আমি হাত বাড়াই, পা চালাই স্পর্শ পেতে।
মনময় তোলপাড় করে আবেগি মেঘের উগ্র মিছিল
শিম শিমে বৃষ্টি, ভিজায় তোমার শরীর
আল জিহ্বার...
৬ টি মন্তব্য | ৯৬ বার প্রদর্শিত | বিস্তারিত
পাক বাহিনীর যত সেনা
পেয়েছে তাদের প্রাপ্তি,
বঙ্গ বীর হয়েছে চেনা
নেইতো আর সমাপ্তি...।
নষ্ট করে বঙ্গ বধু- বালা
বুঝেছে পাকের কুত্তা,
হারে হারে বুঝে গেছে জ্বালা
বঙ্গের কেমন ঘুত্তা।
নেই যাদের মা বোন খালা
শালারা জারস কার!
পেয়েছে তাই জুতার মালা
হয়েছে তাদের হার।
ষোলই ডিসেম্বরের...
১২ টি মন্তব্য | ২০৭ বার প্রদর্শিত | বিস্তারিত
অসীমের সীমা লিখেছেন ১৫ ডিসেম্বর ২০১২, ২৩:০৫ | কবিতা
(ক)
এক আকাশ শব্দ; ভাবনার জগৎ
গ্রহ নক্ষত্র অসীমের সীমা
বর্তমান অতীত কিংবা ভবিষ্যৎ
দিশাচর নিশাচর কালের দ্রাঘিমা
সচল ছবি হয়ে ভাসে শব্দেরই মন্দিরায়।
যুগ যুগান্তর জ্বলজ্যান্ত সমাজ
সভ্যতা- সমাচার আচার ব্যাবহার
জীবন, যৌবন, মন জীবনের তাজ
সাহিত্য জলে অথৈ ডুবুরির সাঁতার
বাংলা বাঙ্গালীর...
৩ টি মন্তব্য | ৮৪ বার প্রদর্শিত | বিস্তারিত
উৎসর্গঃ বেগম রোকেয়া স্মরণে (হারানো পোস্ট)
ভাবছ তোমার চলনে বলনে কথার ধরনে
মনটা তরল মন বানিয়েছ আমার, তাই না সই !
এমনটা ভেবনা, অনুভূতিহীন পাথর তো নই
সহজে তোমার মুখের কথায় মরি নি প্রেমের মরণে।
পড়ে পড়ে পরীক্ষা দিতে দিতে আমি করেছি মাস্টার্স
তোমার পুরো পরীক্ষা না নিয়ে
হঠাৎ করে করবো গো...
০ টি মন্তব্য | ৬৪ বার প্রদর্শিত | বিস্তারিত
শীঘ্রই ‘স্মৃতি সংঘ ও সাহিত্য সংসদ-‘ এর প্রকাশনায় প্রফুল্ল রায় সদাশীত সম্পাদিত, মাসিক সাহিত্য শিল্পের কাগজ বের হবে। আগ্রহী শব্দ সৈনিকগণ লেখা পাঠাতে পারেন ১৭/১২/২০১২ এর মধ্যে।
লেখার বিষয়ঃ
কবিতা, ছড়া, প্রবন্ধ, স্বাস্থ্য, গবেষণা, তথ্য ও প্রযুক্তি, ইতিহাস ঐতিহ্য ও জীবনী বিষয়ক।
ঠিকানাঃ...
৭ টি মন্তব্য | ২৬২ বার প্রদর্শিত | বিস্তারিত
যেখানে দাঁড়িয়ে ছিলে আমি খানিক দূরে ছিলাম
কই পারলাম তোমার মত স্থির থাকতে,
বিপরীত মেরুর চুম্বকীয় টানে
আদিমতার গানে গানে
বাস্তবে না হলেও
আবেগে ভাবাবেগে
কাল্পিক ডুবুরী হলাম।
প্রাণের স্পন্দনে দক্ষিণা বাতাস নাচে
সৌরভ ছড়ায় নাম না জানা বুনো ফুল,
কু হু কু হু তানে বসন্তের দূত
ব্যাকুল সুরে...
১১ টি মন্তব্য | ১৪২ বার প্রদর্শিত | বিস্তারিত
( সকল শহীদের স্মরণে )
কি লাভ হল বল বীর সন্তানেরা !
( তোমরা যারা ঘুমিয়ে, যুদ্ধে ক্লান্ত বেশে
মোদের সুখি করতে প্রাণ দিলে হেসে,
মা- বোন দিল ইজ্জত) কে দেবে এ জেরা !
তোমাদের যত স্বপ্ন তা যে ছিল ছেঁড়া,-
তোমরা কি তা জানতে ? এ দেশকে শেষে
স্বাধীন, বিজয় এনে রাখলে কি বেশে ?
আজ ক্ষেতের আবাদে ক্ষেত...
১ টি মন্তব্য | ১১০ বার প্রদর্শিত | বিস্তারিত
সিঁড়ি লিখেছেন ২২ নভেম্বর ২০১২, ২১:৪৯ | কবিতা
চুলকানি মন স্বস্তির খোঁজে অস্বস্তির পোড় পোহায়
শীতের হেয়ালিতে গরম গীতের কাঁথায় মোড়ানো গল্প
ব্যস্ততার সিঁড়িতে উঠা নামা করতে
কবেই যে পা ফসকে পরে গেছে !
হানা হানির বাজারে মাজারে যাওয়া, সেটাও ভুলেছি
শিকিয়ায় তুলে রেখেছি চৌদ্দ পুরুষের নাম মালা।
ভক্তি শ্রদ্ধার জপমালা জপি অভিনয়ের ঠেলায়
সংসারে যে...
৬ টি মন্তব্য | ১৪৩ বার প্রদর্শিত | বিস্তারিত
কতদিন ধরে তোমার কথা পড়ে মনে,
বহুদিন পরে দেখা হল তোমার সনে।
সেদিন সাথে ছিল তোমার মেয়ে
কি যে ভাল লাগল তোমাকে পেয়ে
আজ তোমার মেয়ে পড়ে ক্লাস থ্রি
তুমি আগের মতই আছ যে ফ্রি,
বেশ লাগছে গল্প করতে তোমার সনে।।
আগের স্মৃতি গুলি যেন পথের ধূলি
পায়ে পায়ে হাঁটে সদা সংগোপনে।
কাছে আসা আসি
ভাল...
১০ টি মন্তব্য | ১৮৬ বার প্রদর্শিত | বিস্তারিত
হেমন্ত লিখেছেন ১৯ নভেম্বর ২০১২, ১৭:২০ | কবিতা
দুঃখী কুয়াশা কেটে সুখের উন্মোচন করে
হেমন্তের সকাল!
কৃষাণ কৃষাণীর মনে আনন্দের ঝর ধরে
সরাবেই জঞ্জাল।
এই উৎসুকে সাদরে- বরণ করে হেমন্ত,
বরণ ডালায়;
শান্তির ললিত বাণীতে স্বপন করে জীবন্ত
শুভ প্রতীক্ষায়।
অঙ্কুরিত বীজের মত- দুঃসাহসে করে আহবান
হেমন্ত! হেমন্ত!
আনন্দে মুখরিত হবে- ক্ষুধিত সমাজ,...
১ টি মন্তব্য | ৭৬ বার প্রদর্শিত | বিস্তারিত