বৃহস্পতিবার ২৩ মে ২০১৩, ৯ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem
RSS

সাহিত্যএসো অন্তর সাজাই আলোকিত করে

অসময়ে আনন্দেলিখেছেন ২০ মে ২০১৩, ০২:২৭ | কবিতা

আবদুর রাজ্জাক
(ভেবেছিলাম আমার সাথে দেখা হলেই বুড়িয়ে যাবে
অনেক কিছু হবার পরেও ফুরিয়ে যাবে)

তন্ন তন্ন করে কুড়িয়ে আনা ফুল। থুতনিতে হাত- ভাবছো
সুতো এবং সুই পেলে মালা গেঁথে পড়িয়ে দেবে
সেই সম্ভাবনার পাতে অনেক অকথ্য বয়ান জমা পড়ে গেল
হঠাৎ বৃষ্টি এলো। গিয়ে দাঁড়ালে পাশের বাড়ির...
Comment১৪ টি মন্তব্য | ৭১ বার প্রদর্শিত | বিস্তারিত

রসলিখেছেন ১৬ মে ২০১৩, ০৫:৫২ | কবিতা

আবদুর রাজ্জাক
(সাধ ছিল হায় আকাশ ছুঁয়ে দেখার তন্দ্রা ভুলে মুগ্ধতাকে আকার
নিশীথ রাতের অবাক করা পাখি ডাকে আমায় পরান কাছে রাখি)

যখন দেখেছিলাম আকাশ আলোয়- ছিলে অন্তঃপুরে, ঠিকানা জানা ছিল না।
খুঁজেছি। খুঁজে পেতে চেয়েছি তা নয়, পাওয়ার তেষ্টা ছিল অফুরান
মৃত্তিকার ভাজ খুলে শ্বাস...
Comment৮ টি মন্তব্য | ৬৪ বার প্রদর্শিত | বিস্তারিত

পথ ভোলা দূরলিখেছেন ০৪ মে ২০১৩, ১৬:৩৯ | কবিতা

পথ ভুলে গেছে- বোঝেনি আপনাকে
পেলে ফেরার আশা, বাধ ভেঙ্গে আশা যাবে ওরে
দূরে সে যে বসে আছে সামান্য ইঙ্গিতের আশায়
খুব বেশি কি দূরে?
Comment২ টি মন্তব্য | ৪৬ বার প্রদর্শিত | বিস্তারিত

নিমজ্জনের ভেতর নিমগ্নতালিখেছেন ০৩ মে ২০১৩, ০৯:০৫ | কবিতা

আবদুর রাজ্জাক

নিমজ্জনের ভেতর নিমগ্নতায় দূর কোন দেশে স্বজন খুঁজে যায় কেও
তাকিয়ে থাকি তাকে দেখে ডানা মেলা পাখি উড়ে যায় ছোট হয়ে
যারা গেছে ভুল পথে ভুল মানুষ নয় মোটে
ফিরে আসে কোন দিন- জেনে গেলে
জীবন শূন্য হয়ে ভূমিকা টানে।
সময় আলিঙ্গনের থেকে প্রিয়- কী হতে পারে?
Comment০ টি মন্তব্য | ৩২ বার প্রদর্শিত | বিস্তারিত

দর্পণলিখেছেন ২৩ এপ্রিল ২০১৩, ০৭:৫৪ | কবিতা

আবদুর রাজ্জাক
আমিও এমন ছিলাম একগুঁয়ে এক রোখা আনাড়িপনায়
চোখের ভাষা বুঝতাম না। মনের ভাষা! তাও না।
রাত-বিরেতে কেন তাকিয়ে থাকতাম?
জানলা খুলে পাশের বাড়ির দালান, আড়াল করা আকাশ
চাঁদটা আমি সাথে সাথে দেখতে পাই না। অপেক্ষাতে অনেক সময়
তবুও থাকি। মেঘর ফাকে একটু এসে যখন তাকায় অবাক হয়ে...
Comment৪ টি মন্তব্য | ৭৯ বার প্রদর্শিত | বিস্তারিত

‍নিবেদনলিখেছেন ২২ এপ্রিল ২০১৩, ০১:১৪ | কবিতা

আবদুর রাজ্জাক
নিবেদন করেছি অন্তরে ভক্তি এনে
বিশুদ্ধ প্রহরা সে নাম ডাকলাম,
রাখলাম। আর কারো কথা মনে পড়ে না যে...
Comment৬ টি মন্তব্য | ৬৮ বার প্রদর্শিত | বিস্তারিত

একটা গল্প লিখতে হবেলিখেছেন ১৯ এপ্রিল ২০১৩, ০১:১০ | গল্প

(কদিন ধরে কেন যেন আলস্য ভিড় করেছে সারা শরীরে। গল্পটা লেখা হল ভাল করে দেখা হল না। বানানে কিছু সমস্যা থাকতে পারে। বানান সচেতন পাঠক একটু শুধরে পড়বেন। আপনাদের এই কষ্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।)
একটা গল্প লিখতে হবে
আবদুর রাজ্জাক
এক
সারাদিন এলামেলো বৃষ্টি।...
Comment১২ টি মন্তব্য | ১৭৫ বার প্রদর্শিত | বিস্তারিত

বৈশাখে পোড়া কবিতালিখেছেন ১৬ এপ্রিল ২০১৩, ০১:৪৭ | কবিতা

আবদুর রাজ্জাক
যদি ফিরে এসো তবে তোমায় বলবো
বেদনায় জেগে উঠা রাতের কথা
বৈশাখে তপ্ত বাতাসে দিক বি দিক ছুটে চলা মন
কত দূরে, কত দূরে কাকে খুঁজেছিল
চোখ বেধে মনে করেছিল কানা মাছি
সেই আছি
যদি ফিরে এসো এই ধুলোর জলসায়
মেঠো পথে, আবার ঐ হাতে বিশ্বাসের ডালা তুলে দেব
যাবো না কোথাও..
Comment১১ টি মন্তব্য | ১২২ বার প্রদর্শিত | বিস্তারিত

ফেলে আসা দিনলিখেছেন ১৫ এপ্রিল ২০১৩, ১৭:০৫ | কবিতা

আবদুর রাজ্জাক
অতৃপ্ত আত্মা আর রাতজাগা পাখি- ঘুরে বেড়ায় চারপাশে
ঘুট ঘুটে অন্ধকার, আলো নেই- দেখা যাচ্ছে না কিছু
ঘর হারা বুনো শরীর যাবেই, খুঁজে নেবে প্রাকৃত প্রমাণ
দূরে অতি উৎসাহী পাখি নিশিগন্ধা প্যাঁচা
গেয়ে যায় গান, কেও যেন কাছে এসে মিহি সুরে
ঘার নেড়ে দিল, শুধল- দিন গুলো...
Comment২ টি মন্তব্য | ৬৩ বার প্রদর্শিত | বিস্তারিত

বাঙালিলিখেছেন ১৪ এপ্রিল ২০১৩, ০২:১৫ | সমাজ

আবদুর রাজ্জাক
(বাঙালি মুসলমান বিশেষত উচ্চ বংশীয় মুসলমান বরাবরই বাঙালিয়ানাকে নাক সিটকে এসেছেন। তারা প্রায়ই নিজেদের আরব দেশ থেকে আগত কোন মহামানবের উত্তর পুরুষ বলে দাবি করতেন। আমাদের বংশ সৈয়দ। আমার এক দাদিকে (আমার বাবার ফুফু) প্রায়ই বলতে শুনেছি আমরা নাকি আরব হইতে আগত। কিন্তু আমার বাবা এ ধারণা...
Comment৬ টি মন্তব্য | ১২৬ বার প্রদর্শিত | বিস্তারিত

পলাতক প্রাণের খোজেলিখেছেন ১৩ এপ্রিল ২০১৩, ০১:০৪ | গল্প

অণুগল্প
আবদুর রাজ্জাক

দরোজায় দাঁড়াতেই বেজে উঠল ঘণ্টাধ্বনি। এখানে আসার সাথে সাথে একটা কাল বিড়াল দৌড়ে পালাল। এ পাড়ায় এর আগে কাল বিড়াল দেখিনি একটাও। শম্পা বলেছিল সে মরে গিয়ে কাল বিড়াল হবে। শম্পা মরেনি। তবে তার আত্মা আমার চারপাশে ঘুর ঘুর করে। অভিশাপ দেয়। কারণ তাকে আমি একবার রাতে ঘুরে বেড়ান বাদর...
Comment৯ টি মন্তব্য | ১৮৭ বার প্রদর্শিত | বিস্তারিত

সহজ দর্শনলিখেছেন ১২ এপ্রিল ২০১৩, ১৯:২৮ | কবিতা

আবদুর রাজ্জাক

সহজ দর্শনের জন্য বেড়িয়েছি পথে
দর্শন ঘুরে বেরায় বিভিন্ন রথে...
Comment৬ টি মন্তব্য | ৮৫ বার প্রদর্শিত | বিস্তারিত

আলোলিখেছেন ০৮ এপ্রিল ২০১৩, ০৮:৩১ | কবিতা

আবদুর রাজ্জাক
শূন্য এ দুয়ার খুলে দাও, বন্ধুর ডাক এসেছে
উজানে ডেকেছে সভ্যতা নামের নাও
তাতে চড়ে আরো উজানে ছুটে যাও
আমি দৌড়ে দৌড়ে ক্লান্ত হব না- বলে বেড়াব পূর্ণিমা চাঁদ উঠেছে
দুটো চাঁদ একসাথে নিয়ম না মেনে
এ পারে ও পারে অনবরত আধারে আলো হয়ে আছে...
Comment৮ টি মন্তব্য | ১১৫ বার প্রদর্শিত | বিস্তারিত

ফিরে আসা লিখেছেন ০৭ এপ্রিল ২০১৩, ০৪:০৮ | কবিতা

আবদুর রাজ্জাক

অসম্ভব বাড়াবাড়ি আর জানার যথেচ্ছা আগ্রহই কাল হয়েছে
জেনে গেছ এ বিশ্ব চরাচরে এর থেকে ভাল আর নেই
অহিংস নই বলে কিছু কিছু বিষয়কে বড় ঈর্ষা করি
তাই ভাল করতে চাইলেও দূরে তাকানোই শ্রেয়তর হয় কখনও
অবাক বিস্ময় কিছুটা নিজের প্রতি ঢেলে
উড়ে যেতে ইচ্ছে করে অন্য কোথাও
একা...
Comment১২ টি মন্তব্য | ১৫৫ বার প্রদর্শিত | বিস্তারিত

এক চোখা দানবলিখেছেন ০৫ এপ্রিল ২০১৩, ০৩:০২ | কবিতা

আবদুর রাজ্জাক

জটলা পাকানো একচোখা দানবের দেশে এসে দেখি
সব কিছু এক রঙে দাঁড়িয়ে
অন্তরে নেই কিছুই বাহ্যিক আবরণে আবির ঢেলে;
পথের ধারে উবু হয়ে পড়ে থাকে
সুযোগ পেলেই শুভাশুভ গিলে খায়
দম টেনে নিয়ে আসে নাকের ডগায়...
Comment১২ টি মন্তব্য | ১৩৭ বার প্রদর্শিত | বিস্তারিত

তত্বাবধায়ক সরকারলিখেছেন ১৮ মার্চ ২০১৩, ০১:৪০ | রাজনীতি

তত্বাবধায়ক সরকারের মত একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে নির্বাচন করার মাঝে গণতান্ত্রিক ব্যবস্থায় সম্মানের কিছু নাই। অতীতে আওয়ামীলীগ তত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে বিএনপিও করেছে। তাদের আন্দোলনের ফসল হিসাবে তত্বাবধায়ক সরকারগুলো এসে নির্বাচন করেছে। এই নির্বাচনগুলোর ভেতর একটি কিংবা দুটি...
Comment০ টি মন্তব্য | ৭০ বার প্রদর্শিত | বিস্তারিত

মতিনের মাথা নাই-২লিখেছেন ১২ মার্চ ২০১৩, ০০:৪৭ | রাজনীতি

দেশে উল্টা পাল্টা কি সব হইতাসে। মতিন চা খায় আর মানুষের কথা শুনতে শুনতে নিজ মনে নানা কথা বলে। মকবুল মিয়া অফিস থেকে ফিরেছে। যাবার আগে মতিনের সাথে তার কথা না বললে ভাল লাগে না। কিরে মইত্তা পাগলা একলা একলা কি কস? মকবুল মিয়ার ডাকে মতিন মাথা তুলে তাকায় আর বলে- না কিছু না। মকবুল মিয়া জানে মতিন কিছু...
Comment০ টি মন্তব্য | ১০০ বার প্রদর্শিত | বিস্তারিত

ভজকটলিখেছেন ০৭ মার্চ ২০১৩, ০৯:১১ | সমাজ

জ্বালো জ্বালো আগুন জ্বালো। হ্যাঁ ওরা আগুন জ্বালাতে চায়। ওরা বলতে কারা। ওরা সবাই। কোন কিছু হলেই আগুন জ্বালো। আগুনটা আসলে শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দেবার জন্য নয়। ধ্বংস করে দেবার জন্য। আগুন কোথায় জ্বালবে। জ্বালবে বাস গাড়িতে। ট্রেনে। ধর্মীয় উপাসনায়। পথে পথে পোড়ায় কাকে? নিজের সম্পদকে। তারা আমাদের...
Comment২ টি মন্তব্য | ১০৮ বার প্রদর্শিত | বিস্তারিত

বিষলতা: লিখেছেন ০৪ মার্চ ২০১৩, ০৪:১০ | সমাজ

সকল প্রকার অপশাসন, অপরাজনীতি, অপপ্রচার, অপরাধ দমনের জন্য দরকার গণমুখী রাজনৈতিক নীতি আদর্শের। কিন্তু লুটপাটের সভ্যতায় সে চর্চার ঘাটতি মানুষকে অসহায় ছাড়া আর কিছু করতে পারে না। রাজতন্ত্রের দেশে জনগণ যে শুধুই গণতন্ত্র বলে চিৎকার করে তাও কি প্রকার তামাশা সেটা ভেবে দেখার কারও সময় হবে না কোন দিন। তাই...
Comment৮ টি মন্তব্য | ১৭৬ বার প্রদর্শিত | বিস্তারিত

মেয়েটির নাম দিয়েছি মহুয়ালিখেছেন ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৩৪ | কবিতা

আবদুর রাজ্জাক

বিকট কটু গন্ধে নাক কুচকে আছি। নাম পরিচয়হীন এক মেয়ে
তার লাশ এসে পৌঁছেছে এ চত্বরে
সে মরে গিয়ে বেঁচে গেছে। তারপরও বাঁচল কি সে?
মাথায় পট্টি বেধে দাঁড়িয়ে গুটিকয়
ভাষণে মুখরিত করে দিতে হবে তার চলছে প্রস্তুতি
আর নানা সংশয়। কথা বলা হয়ে উঠবে তো!

মেয়েটির নাম দিয়েছি...
Comment১২ টি মন্তব্য | ২৪৯ বার প্রদর্শিত | বিস্তারিত
razazogi লেখক :আবদুর রাজ্জাক
নিজেকে সাহিত্য কর্মী হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। লেখালেখির শুরু কবিতার মাধ্যমে। প্রকাশিত কাব্যগ্রন্থ, মৃত্তিকা ও লতার বিকাশ ও পথশূন্য এক টুকরো পাথর। গল্প, উপন্যাসে দক্ষতা অর্জন করার চেষ্টায় আছি। চাই সাম্প্রদায়িক সহিংসতা মুক্ত এক বিশ্ব। ভালবাসি আড্ডা দিতে, মানুষের মঙ্গলে কাজ করতে।

আমার যত লিংকStar

আমার যত ফেভারিটStar

পূর্বতন পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment

আমার সাম্প্রতিক মন্তব্যComment