শহুরে ব্যস্ততার ভিড়ে নিজেকে হারিয়ে য়খন
ক্লান্ত আমি একটু অবসর খুজে হয়রান
চৈত্রের এক পশলা শীতল বৃষ্টি হয়ে
তুমি এসেছিলে আমার জীবনে
ছুয়েছিলে আমার শরীরের প্রতিটি রোমকূপ
তোমার স্পর্শে প্রান ফিরে পেয়েছিলাম আমি ।
তোমার বন্ধুতায় জীবন বদলে গিয়েছিল আমার
দক্ষিনা হাওয়া লেগেছিল আমার গুমোট জীবন...
মাগো ! তুমি আজো আমার অপেক্ষায় বসে আছ ?
শৈল মাছের সাথে কচুশাকের ভর্তা আমার খুব প্রিয়
সেটা তোমার আজো মনে আছে ?
আমি ফিরবো বলে কৈ মাছের ঝোল আর সরষে ভর্তা
সাথে মসুরের ডাল-এর পাতলা পাতুরী রেঁধে বসে আছো ?
আচ্ছা মা আমাদের শিমুল গাছে তুলা হয় ?
উঠানের সেই লিছু গাছে...
নাম : মো: সহিদুজ্জামান সুমন ।
অন্যদাতা : মো: ছাব্দার আলী বিশ্বাস ।
আব্দার রক্ষাকারী : মিসেস শাহিদা পারভীন ।
থাম : সুন্দরপুর , পান্নাতলা বাজার , কালীগঞ্জ ,ঝিনাইদহ ।
প্রিয় রং : নীল ( কোন কারন ছাড়াই ।) ।
প্রিয় খাবার : ভুনা খিচুড়ী আর মুরগীর ঝোল (যদিও খেতে পায় মাঝে মাঝে ।
প্রিয় পোশাক : কোর্ট প্যান্ট টাই ( টাই পরার যোগ্যতা এখনো হয় নি ,ডেসটিনি করি না তো ! ) ।
প্রিয় কবি : রবীন্দ্রনাথ ঠাকুর ( যদিও বুঝি খুবই কম ) ।
প্রিয় বই : শেষের কবিতা (পড়েছি কয়েক’শ বার বুঝেছি কম) ।
প্রিয় খেলা : ক্রিকেট ও ফুটবল ( সব ছেলেদের এটা পছন্দ করা বাভ্যতামুলক -আমার বোন বলে ) ।
প্রিয় খেলোয়াড় : সাকিব আল হাসান ,লিওনেল মেসি (দুজন’ আমার অসম্ভব প্রিয় ) ।
সখ : কবিতা লেখা , কবিতা পড়া ,কবিতা আবিৃতি করা ( কোনটায় ঠিকমত পারি না ) ।
অবসর : এত কাজের ফাকে আবার অবসর........!