চলে যাওয়া আর ফিরে আসার মাঝখানে
অনেকটা সময়ের ব্যাবধাণ, শূণ্যতা আসে না।
পরিবর্তনের আঙ্গুল ধরে চলে অবিরাম দর কষাকষি।
কেউ হস্তগত করে চাহিদাকে আর কেউ সাময়িক অভাবগ্রস্থ।
শূণ্যতা দূরিভূত হয় ক্রমাগত ভরে ওঠা পেয়ালায়।
জানালার ফাঁক গলে ঢুকে পড়া নিয়ন আলোর মাতলামি
দীর্ঘস্থায়ী আঁধারের পর চোখে অসহ্য...
গতবছর বড় ঝড়ে ঘরটা পড়ে যাওয়ার পর হারুণ কোনো রকমে খড়ের চালা আর হোগলার বেড়া দিয়ে একটা ঝুপড়ির মত বানিয়েছিলো খুব কষ্টে। তীক্ষ্ণ নজর দিলে সেটাকে শিল্প ছাড়া অন্য কিছু মনে হয়না।ঘর থেকে পূর্ব দিকে পঞ্চাশ গজ গেলে নদী আর তার ওপাশেই জঙ্গল(সুন্দরবন)। জঙ্গলের পেছন দিয়ে রোজ সূর্য্য ওঠে, আলোয় ভেসে যায়...