শনিবার ২৫ মে ২০১৩, ১১ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem
RSS

এ পথ আমাকে নিয়ে যাবে বহুদূর...

এক পৃষ্ঠার গল্প: রাঙ্গা মিয়ালিখেছেন ০৬ মার্চ ২০১৩, ২২:১৯ | গল্প

এক পৃষ্ঠার গল্প: রাঙ্গা মিয়া
বাকেরের পাতানো বোন নুরির কোঠায় কিছুদিন ধরেই যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে রাঙ্গা মিয়া। এ নিয়ে কিছুটা রাগারাগিও হয়ে গেছে তার সঙ্গে। চিৎকার চেঁচামেচি শুনে নুরি একবার ঘুরে যাওয়ার সময় বাকেরকে বলেছিল, তুই চিল্লাইস না আজাইরা।

তারপর সে, রাঙ্গার দিকে ফিরে বলেছিল, আমি কি...
Comment৫ টি মন্তব্য | ১৯৪ বার প্রদর্শিত | বিস্তারিত

juliansiddiqi ফেসবুক আইডি থেকে সতর্ক থাকুনলিখেছেন ০৪ মার্চ ২০১৩, ২১:০৮ | পরামর্শ

বন্ধুরা, বিগত দুদিন ধরে আমার ফেসবুক একাউন্ট juliansiddiqi কোনো ছাগুর বাচ্চা দখল নিয়ে নিয়েছে। এমন কি ইমেইল ঠিকানাও বদল করে ফেলেছে। যে কারণে আমার পাসওয়ার্ডও এবার উদ্ধার করতে পারছি না আর। বিগত দুদিনের ভেতর এবং পরবর্তী সময়গুলোতে আমার আইডি থেকে কেউ যদি অপ্রত্যাশিত কোনো আচরণের শিকার হয়ে থাকেন তাহলে...
Comment৯ টি মন্তব্য | ২২১ বার প্রদর্শিত | বিস্তারিত

শোন রাজাকার কানকাটারালিখেছেন ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ০০:০৫ | ছড়া

একাত্তরে যেমন ছিলি
তুই রাজাকার বিবেকহীন,
এ প্রজন্মের জাগরণে
তবু রইলি লজ্জাহীন।

শোন রাজাকার কান-কাটারা
একাত্তরেও হারি নাই,
বিশ তেরতেও হারবোনা রে
তোদের সবার ফাঁসি চাই!

যতই করিস ফন্দি-ফিকির
আন্দোলনে ঢালতে জল,
তোদের সবার ফাঁসি হলেই
ফিরবো ঘরে তরুণ দল।
Comment৮ টি মন্তব্য | ১৫৫ বার প্রদর্শিত | বিস্তারিত

পাষাণ সময়লিখেছেন ২৬ ডিসেম্বর ২০১২, ২০:২০ | কবিতা

সেই তো শীতের রাতে জবুথবু ঘুমক্লান্ত
চেয়ে থাকা অন্ধকার ছাপিয়ে তোমার
দিকে; অনাগত সূর্যের সকাল
বরং প্রার্থিত ছিল আরো।
কুয়াশা মাখানো
উত্তুরে হাওয়া দোলা দিয়ে
কাঁপাতো ঘুমের আবেশ;
ঢের বুঝি ভাল ছিলাম তখন।

আজকাল বড্ড শীত-কাতুরে প্রহর
চেপে ধরে বরফ কাঠিন্যে
সকালের সূর্য হেলে পড়ে
সহসা...
Comment১৮ টি মন্তব্য | ১৭৪ বার প্রদর্শিত | বিস্তারিত

অন্ধকারের জোনাকলিখেছেন ১৯ ডিসেম্বর ২০১২, ২১:১৩ | কবিতা

হাওয়ার বানে ভেসে চলে নীলিমার মাশরুম সফেদ আঁচল
তার পাশে লাল ঘুড়ি মাথা তুলে দেখে দূরের আকাশ;
আমাদের স্বপ্নগুলো সংগোপনে অবিরাম ধেয়ে যেতে চায়
রঙিন সুতোর মাঞ্জা মারা সিঁড়ি বেয়ে।

নাটাইর গায়ে লেপ্টে থাকা পিতৃ ঋণ, জননীর অশ্রু, আঁধার অতীত;
আমাদের নিরাপদ পথ চলা ম্লান করে দেয় প্রতি দিন
অকস্মাৎ...
Comment২২ টি মন্তব্য | ১৫৮ বার প্রদর্শিত | বিস্তারিত

মনে হয় প্রতিদিনলিখেছেন ১১ ডিসেম্বর ২০১২, ১৪:৪৭ | দিনপঞ্জি

প্রতিদিন বাসা থেকে নেমে একবার আমাকে তাকাতে হয় চোখ তুলে
তোমাদের বাড়ির খোলা বারান্দা দেখতে এক পলক।
আমি জানি তুমি নেই সেখানে দাঁড়ানো কারো প্রতীক্ষায়
অথচ দৃষ্টির ব্যতি-ব্যস্ত মাকু যেন ছুটোছুটি করে ইতিউতি
দেখে জানালা দরজা, খালি বারান্দার ক্ষয়িষ্ণু রেলিং।

বুক পকেটের কানা ঘেঁষে শুয়ে থাকা সেল...
Comment১২ টি মন্তব্য | ১৬৬ বার প্রদর্শিত | বিস্তারিত

মুরগিলিখেছেন ০৫ ডিসেম্বর ২০১২, ১৯:১৬ | গল্প

রাতের অন্ধকার পুরোপুরি কাটেনি আবার ভোরের আলো ফুটে উঠতেও হয়তো বেশি দেরি নেই, ঠিক তেমনই একটি সময় বিভিন্ন বয়সের নারী-পুরুষ এসে ভিড় জমিয়েছে বাগদার সুরঞ্জিত দাসের ছাপরা ঘরের আলো-আধারিতে। এলাকার লোকজন জানে দূর দূরান্ত থেকে লোকজন তার কাছে আসে হোমিওপ্যাথি চিকিৎসার জন্যে। যে কারণে স্থানীয়রা সকাল আটটার...
Comment৩৩ টি মন্তব্য | ৪০৮ বার প্রদর্শিত | বিস্তারিত

বিচূর্ণ বিশ্বাসের পদাবলীলিখেছেন ২৭ নভেম্বর ২০১২, ২১:৫৬ | গল্প

সরমাকে প্রথম দেখেছিলাম ফসল কেটে নেবার পর কিছুদিনের জন্য পরিত্যক্ত একটি ধানক্ষেতে। অঘ্রাণের ধান কাটা হয়ে যাওয়ার পরও চাষিরা তাদের জমি কর্ষণ আরম্ভ করেননি। ঘরের বেড়ার সঙ্গে কিংবা কারো কারো গোয়াল ঘরে তখনও ঝোলানো ছিলো জোয়ালগুলো। কারো কারো লাঙলের ফলায় রীতিমত মরচে পড়তে পড়তে কাজের অযোগ্যও হয়তো হয়ে গেছে।...
Comment১২ টি মন্তব্য | ২৩৯ বার প্রদর্শিত | বিস্তারিত

ঈর্ষায়-ভালোবাসায়-বিরক্তিতে কাছাকাছি আছে প্রথম আলো।লিখেছেন ০৪ নভেম্বর ২০১০, ০৪:৫৪ | ব্লগালোচনা

প্রথমআলো ব্লগে পোস্ট দিতে হবে প্রথম আলোকে নিয়ে? এ কেমন কথা? আইচ্ছা না হয় প্রথম আলোর বয়স ১২ই হইলো। তো আমরার কী ফায়দা? আমরার কুনো ফায়দা নাই। তবে হ্যাঁ, এক্কবারে ফায়দা নাই এইডা বলা যাবে না। ফায়দা আছে প্রথম আলো পত্রিকাটার প্রতি পাঠকের যে কমবেশি ভালোবাসা আছে তা তো বলতেই হয়। আর এই বলাবলির ব্যাপারটা...
Comment৪ টি মন্তব্য | ৪৪৯ বার প্রদর্শিত | বিস্তারিত

ফিরিয়ে নাও এ স্বাধীনতালিখেছেন ২৮ অক্টোবর ২০১০, ০২:৪৪ | কবিতা

আমরা কেবলই ঘুরে ফিরে আসি এই একই বধ্যভূমিতে
যেখানে একদা আমাদের অগ্রজেরা করে গিয়েছেন প্রাণপাত;
যে মাটির ঘাসেরা আজো ভুলে আছে সবুজের ঘ্রাণ।

ঘুরে ফিরে প্রতিবার এখানে এসেই ভুলে যাই কেন
আমাদের বাকি আছে আরো কাজ। তবুও আমরা
ধানের জমিতে আগাছা তোলার বদলে রুয়ে আসি বল্লমের ফলা।

সেঁচের বদলে দেখি সদ্য...
Comment৪ টি মন্তব্য | ৩৩০ বার প্রদর্শিত | বিস্তারিত

একজন বিল্লাল মিয়ালিখেছেন ২৪ অক্টোবর ২০১০, ২২:২৭ | গল্প

প্রতিদিন আজানের মুহূর্তেই নেমে আসে বিল্লাল মিয়া। পান খাওয়া লালচে মুখে বলে, চলরে রহিম, নমাজটা পইড়া আহি!

বলতে বলতে বিল্লাল মিয়া চলেও যায়।

হয়তো মসজিদের দিকে। হয়তো বা ঘরের দিকেই। কিন্তু কখনো থেমে পড়ে বা রহিমের সমুখে দাঁড়িয়ে লোকটা বলেনি, তাড়াতাড়ি দোকান বন্ধ কইরা চল!

লোকটি পাঁচ অক্ত নামাজ...
Comment৬ টি মন্তব্য | ২৮১ বার প্রদর্শিত | বিস্তারিত

একটি নিরাপদ গ্রামলিখেছেন ২৩ অক্টোবর ২০১০, ০২:৪০ | কবিতা

একদিন হেঁটে হেঁটে, কখনো বাসে, অটোরিকশায়, নৌকায় পার হয়ে
বুড়িগঙ্গা নদী, ফের হাঁটাপথে, দীর্ঘ থেকে দীর্ঘ পলাতক মানুষের মিছিলে
প্রাণের দায়ে ছুটে চলা; সেই দিন।
সন্ধান করি একটি নিরাপদ গ্রাম; অযাচিত মৃত্যু যেখানে দেবে না হানা।

চারদিকে শুধু পোড়া ঘরবাড়ি, ছড়ানো-ছিটানো ভয়ার্ত মানুষের...
Comment৬ টি মন্তব্য | ৩৩৬ বার প্রদর্শিত | বিস্তারিত

ছোটগল্প: বিগলিত বিভ্রমের ছায়ালিখেছেন ১৫ এপ্রিল ২০১০, ০৬:৩০ | বিবিধ

ক’দিন ধরে আকাশটা যেন দিনরাত কাঁদছে। মাঝেমধ্যে কান্না থামালেও যেন তার বিষন্নতা কাটছে না অথবা প্রচন্ড অবসাদে জড়িয়ে আসছে তার দুচোখ। কখনো বা সূর্য উঁকি দিলেও মনে হয় ঘুমের তাড়নায় তার চোখ ঢুলুঢুলু। আর ঘুম-কাতুরে সূর্যের কারণেই হয়তো তেমন আলোকিত হচ্ছিলো না দুপুরের পৃথিবীটাও। তবুও জীবন থেমে থাকে না বলে,...
Comment৩ টি মন্তব্য | ৩৪২ বার প্রদর্শিত | বিস্তারিত

দ্বিতীয়বার পরবাসে-১লিখেছেন ২৯ জানুয়ারি ২০১০, ০৭:৫৯ | বিবিধ

এশ ফর্সিওয়ান

ছুটি কাটিয়ে সৌদি আরবে ফিরে আসি ২০০৯ এর ফেব্রুআরির প্রথম দিনই। আসার সময় বেশকিছু দরকারী সিডি-ডিভিডি নিয়ে এসেছিলাম। কিন্তু রিয়াদস্থ বিমানবন্দরে আমার সুটকেস স্ক্যানিঙের সময় ভেতরে উইন্ডোজ এক্সপির লোগো আবিষ্কার করতে পেরেই তাদের চোখমুখ যেন চকচকে হয়ে উঠলো। বেশ খুশিখুশি কণ্ঠে লোকটি...
Comment২১ টি মন্তব্য | ২৮৮ বার প্রদর্শিত | বিস্তারিত

বিচূর্ণ বিশ্বাসের পদাবলী (শেষাংশ)লিখেছেন ০১ জানুয়ারি ২০১০, ০২:২৪ | বিবিধ

প্রথমাংশের লিংক

সময় বাঁচানোর জন্যই তাকে বলি, আজ মকদ্দমার শুনানীর শেষ দিন। দেরি হয়ে গেলে খুবই অসুবিধা হবে। ফিরে এসে কথা বলবো।

কিন্তু সরমা তেমনি হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে থাকে দরজার চৌকাঠ ধরে। এখন যদি আমি তাকে ঠেলে সরিয়ে খানিকটা জোর...
Comment১৫ টি মন্তব্য | ২৪৭ বার প্রদর্শিত | বিস্তারিত

বিচূর্ণ বিশ্বাসের পদাবলীলিখেছেন ৩০ জানুয়ারি ২০০৯, ১২:৪৫ | বিবিধ

সরমাকে প্রথম দেখেছিলাম ফসল কেটে নেবার পর কিছুদিনের জন্য পরিত্যক্ত একটি ধানক্ষেতে। অঘ্রাণের ধান কাটা হয়ে যাওয়ার পরও চাষীরা তাদের জমি কর্ষণ আরম্ভ করেননি। ঘরের বেড়ার সঙ্গে কিংবা কারো কারো গোয়াল ঘরে তখনও ঝোলানো ছিলো জোয়ালগুলো। কারো কারো লাঙলের ফলায় রীতিমত মরচে পড়তে পড়তে কাজের অযোগ্যও হয়তো হয়ে গেছে।...
Comment৬ টি মন্তব্য | ৫৫২ বার প্রদর্শিত | বিস্তারিত

একটি উরদুর বাংলায়নলিখেছেন ২৮ জানুয়ারি ২০০৯, ০২:১১ | বিবিধ

Comment১৫ টি মন্তব্য | ৫২৫ বার প্রদর্শিত | বিস্তারিত

বিলাইর গলায় ঘন্টা বান্ধিকে কে?লিখেছেন ২৭ জানুয়ারি ২০০৯, ০২:৫৪ | বিবিধ

অলিউর রহমান চৌধুরীর মন্তব্যের জবাবে বা প্রতিমন্তব্যে যা বলতে চাচ্ছিলাম, লেখার পর দেখি এটাকে মন্তব্য হিসেবে চালানো ঠিক হবে না। শুধু অলিউর রহমান চৌধুরী আর আমার মাঝেই কেন তা সীমাবদ্ধ থাকবে? প্রসঙ্গ কিন্তু কেবলই আমাদের দু'জনের নয়। বলা যায় লেখালেখির সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্যই প্রযোজ্য। কাজেই এটিকে...
Comment২২ টি মন্তব্য | ৩৭৯ বার প্রদর্শিত | বিস্তারিত

উত্তাপ কিংবা উষ্ণতা (শেষ পর্ব)লিখেছেন ২৪ জানুয়ারি ২০০৯, ০১:১৪ | বিবিধ

১২
বিকেলের দিকে মনিরা এসে শাহেদা আর কাঁকনকে দেখে কপাল কুঁচকে রাখলো। ওদের সঙ্গে ভালোমত কথাও বললো না। কিন্তু শাহেদা জ্বর গায়েই উঠে পড়ে বললো, কেমন আছেন ভাবি?

মনিরা হয়তো জবাব দেবার প্রয়োজন বোধ করে না। কিন্তু শাহেদা যেন খেয়াল করেনি ব্যাপারটা। সে আবার বললো, পথে কোনো অসুবিধা হয় নাই তো? নাস্তা-টাস্তা...
Comment৭ টি মন্তব্য | ২৭৭ বার প্রদর্শিত | বিস্তারিত

উত্তাপ কিংবা উষ্ণতা-১১লিখেছেন ২২ জানুয়ারি ২০০৯, ০৫:২৮ | বিবিধ

ইয়াসিন দেখতে অনেকটা ফর্সা আর লম্বা চওড়া। লম্বা মানুষদের খানিকটা কুঁজো দেখা যায় অনেক সময়। কিন্তু ইয়াসিনের শরীরটা কেমন টানটান মনে হয়। বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে। সেকেন্ড ইয়ার। হাসান তাকে বললো, ছাত্রী কেমন? এ প্লাস থাকবে তো?

ইয়াসিন বললো, আর একটু মনোযোগী হলে আরো ভালো রেজাল্ট করতে পারবে।

হাসান...
Comment২ টি মন্তব্য | ১৫৬ বার প্রদর্শিত | বিস্তারিত
juliansiddiqi লেখক :জুলিয়ান সিদ্দিকী
স্বাধীনতা যুদ্ধের উত্তাপে ভালোবাসতে শিখেছি দেশকে। দেশের মানুষকে। ঘৃণা করতে শিখেছি রাজাকার আর তার দোসরদের...

আমার যত লিংকStar

আমার যত ফেভারিটStar

পূর্বতন পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment

আমার সাম্প্রতিক মন্তব্যComment