মধু মাস! লিখেছেন ১৯ মে ২০১৩, ২৩:২৪ | ছড়া
মধু মাসে গাছে গাছে
পাকছে কত ফল,
খেতে হবে ধুয়ে ধুয়
আন’তো দিদি জল।।
মামার গাছে কাঁঠাল পাকে
মাছি ভনভন করে,
ইয়া বড় মোটা গাছে
উঠবো কেমন করে?
জাম গাছে জাম আর
লিচু গাছে লিচু,
বায়না আমার ছোট্ট মনির
আনতে হবে কিছু।।
৬ টি মন্তব্য | ২৫ বার প্রদর্শিত | বিস্তারিত
নতুন করে উইয়িন্ড৭ দিয়েছি। তবুও ছবি আপলোড করতে পারছি না।
ছবি আপলোড বারে ছবি আপলোড অপশনটি আসছে না। তবে পূর্বের আপলোড ছবিগুলো শো হচ্ছে এবং সেগুলো নতুন করে পোস্ট করা যাচ্ছে।
১৩ টি মন্তব্য | ৭০ বার প্রদর্শিত | বিস্তারিত
বৃষ্টি লিখেছেন ১৬ মে ২০১৩, ২২:৩৪ | ছড়া
বৃষ্টি পড়ে- রিমঝিমিয়ে
বৃষ্টি পড়ে- গাছে
বৃষ্টি পড়ে- সবুজ ঘাসে
সকাল-বিকাল-সাঝে।
বৃষ্টি পড়ে- সবুজ মাঠে
বৃষ্টি পড়ে- ঘাটে
বৃষ্টি পড়ে- খেলার মাঠে
বৃষ্টি খেলায় মাতে।
বৃষ্টি পড়ে- গাঁয়ের পথে
বৃষ্টি পড়ে- ক্ষেতে
বৃষ্টি পড়ে- নদীর...
১৬ টি মন্তব্য | ৭২ বার প্রদর্শিত | বিস্তারিত
অনেক দিন হলো আমি প্রথম আলো ব্লগে ছবি আপলোড করতে পারছি না। আপলোড ফাংশন/ বারটি আসছে না।
পরামর্শ চাই
-সাকিদার
১৭ টি মন্তব্য | ১২২ বার প্রদর্শিত | বিস্তারিত
এলোমেল লিখেছেন ১৬ মে ২০১৩, ০০:১৬ | কবিতা
রাস্তা দিয়ে হাটছি
রাস্তাটি কেন জানি উল্টো উল্টি করছে।।
সামনে একটি বড়ই গাছ
এক ঢিঁল- টুপটাপ টুপটাপ ডজন খানিক
যেন পলাশীর কামান ফুটছে।।
ট্রেন আসবার সময় বুঝি
স্টেশনে এক দৌড়--
মুখ হাসি, মুখ বাসি, মুখ কাশি, মুখের ধাক্কায় মুখ
দূর ছাই কোন মুখ কোথায় লাগাই।।
৫ টি মন্তব্য | ৪৭ বার প্রদর্শিত | বিস্তারিত
দেশের আশা, দেশের মাথা
বাংলার কৃষক, বাংলার ভ্রাতা,
বাংলাদেশের সব কৃষকই
বাংলাদেশের ত্রাণ কর্তা।
বাংলাদেশের এই কৃষকই
সারা বাংলার অন্ন দাতা।
এই কৃষকই ফলায় ফসল
অন্যের দু:খ ঘোচায় যেথা।
কত আশা ভরসা নিয়ে
সারা বছর কষ্ট করে
অন্যের মুখে অন্ন দিতে
করে অসীম চেষ্টা।
দেশের কৃষক, দেশের...
১০ টি মন্তব্য | ৭৫ বার প্রদর্শিত | বিস্তারিত
কাব্যনু... লিখেছেন ১৮ এপ্রিল ২০১৩, ১৩:৪৫ | কবিতা
আমার মনে বর্ষা মতন
ঝড়ছে যখন জল,
তোমার হৃদয়ে বসন্তের পাখি
করছে কোলাহল!
আজ বুঝি তুমি সুখেই আছ
হাসছে সুখের পাখি,
আমার দু:খ বাড়ছে ততই
প্রদীপ অস্ত রবি!
১৪ টি মন্তব্য | ১১৯ বার প্রদর্শিত | বিস্তারিত
আবেগী লিখেছেন ১৫ এপ্রিল ২০১৩, ১৭:০৪ | কবিতা
মাঝ রাতে চাঁদটা তুমি দেখেছ...
ঠিক তোমারই মতো, ছলনাময়ী।
কখনো মেঘের আড়ালে
কখনো বা আকাশের কোণে
কখনো আলোর ঝলকানীতে উজ্জ্বল
আবার কখনো অন্ধকার।
যেমনটি তুমি, তোমার মন
চাঁদটা ঠিক তেমনি, দেখেছ!
২ টি মন্তব্য | ৬২ বার প্রদর্শিত | বিস্তারিত
মেঘ-বৃষ্টি লিখেছেন ১২ এপ্রিল ২০১৩, ১৯:৩০ | কবিতা
মেঘের বুকে সওয়ার হয়ে, আসছে
মেঘ দেবতা কল্প সুরে, কাঁদছে।
মেঘে ভরা আকাশ যেমন, ঝড়ছে
খাল-বিল সব থৈ থৈ পানি, ভরছে।
বৃক্ষ শাখায় মদে মাতাল, বৃষ্টি
মেঘ দেবতার অপূর্ব এক, সৃষ্টি।
শুকনো বালি হচ্ছে ভিজে, কাঁদা
প্রেমিক আবার নতুন করে...
৮ টি মন্তব্য | ৭৮ বার প্রদর্শিত | বিস্তারিত
আজানের ধ্বনি ঐ শুনি
দূরে কোন মসজিদে
ক্ষুধার্ত প্রাণ, খুঁজিতে চায়
গোধূলীর শেষ প্রান্তে।
অভাগা আমি হত-বিম্ব
বিস্ময়ে তাকিয়ে পশ্চিমে
যেখানে সূর্য আলোক হারিয়ে
ঢলে পড়ে অস্তিমে।
আত:পর দেখি, কিছু কম বেশি
উজ্জ্বল বাঁকা চাঁদ,
মূলত চাঁদ'টা আর কিছু নয়
ধর্মের সৌহার্দ।
২ টি মন্তব্য | ৯৭ বার প্রদর্শিত | বিস্তারিত
স্বাধীন দেশে বিজয় কোথায়
সবই যেন মিছে,
মিষ্টি মধুর কথা বলে
দেশটা খাবে চুষে!
আমি বিজয় নতুন করে
শুরু করবো যুদ্ধ,
নেই পরাজয় যুদ্ধ যেমন
সৃষ্টি নতুন কাব্য!
বিজয় রেশে সবুজ দেশে
ঝড়ছে কত রক্ত,
সবাই আবার সুযোগ বুঝে
ধরতে হবে অস্ত্র!
বিজয় আমি মরল সকল
অমানুষের দল
উচ্চ স্বরে বলরে সবাই
জয়...
৫ টি মন্তব্য | ১০৪ বার প্রদর্শিত | বিস্তারিত
অস্বস্থি লিখেছেন ০৫ মার্চ ২০১৩, ১৩:৩৮ | ছড়া
কুট কাট ফুস ফাস
মারে শুধু ঢুস ঢাস,
দিনে কিংবা রাতে
চোখে নেই ঘুম যে।
ডানে কিংবা বামে
সামনে কি পিছনে
ক্রোসে যে পড়িরে
মরি কি অকালে।
হায় হায় পাব কি?
অজানায় স্বস্থি
প্রাণ কি যাবে ভাই
অকালে মরণে।
০ টি মন্তব্য | ৭৮ বার প্রদর্শিত | বিস্তারিত
দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদন্ড রায় ঘোষণাকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-শিবিরের সহিংসতা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতেই সুন্দরগঞ্জ উপজেলায় রংপুর থেকে বিজিবি, র্যাব, স্পেশাল পুলিশ ফোর্স মোতায়েন করা হয়।
এছাড়া...
০ টি মন্তব্য | ৭৭ বার প্রদর্শিত | বিস্তারিত
একুশ-২ লিখেছেন ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬ | ছড়া
ফেব্রুয়ারির একুশ তারিখ
রক্তে লালে লাল,
বাংলা মায়ের দামাল ছেলে
ভাষার নেশায় টাল!
রফিক-বরকত-ছালামের
রক্তে রঙিন মাটি,
ভাষার যুদ্ধে মায়ের কোমল
জায় নামাজের পাটি!
হৃদয় মাঝে একুশ সবার
দিয়ে গেল টান,
অবুঝ মনে ফুঁটলো আবার
নতুন...
৪ টি মন্তব্য | ৭৫ বার প্রদর্শিত | বিস্তারিত
একুশ লিখেছেন ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৫ | ছড়া
একুশ মোদের অহঙ্কার
একুশ মোদের গর্ব,
একুশ কেই ভাবি মোরা
বাংলা ভাষার জন্ম।।
একুশ মোদের কথা কলি
একুশ গানের সুর,
একুশ আবার ফিরে দিল
বাংলা ভাষা সু-মধুর।।
একুশ মোদের স্বাধীনতা
একুশ...
২০ টি মন্তব্য | ১৮৫ বার প্রদর্শিত | বিস্তারিত
শাহাবাগ এবং লিখেছেন ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ০৭:২৯ | কবিতা
লড়ছে দেখ আবাল বৃদ্ধা
আজকে রাজপথে,
দেখা হবে বিজয় মেলায়
রক্ত গোলাপ হাতে।।
রাজীব মোদের শিক্ষা দিল
দেশের তরে মরতে
যেমন জীবন দিতো হাজার
একাত্তুরের যুদ্ধে।।
ভাষার মাসে আসলো আবার
যুদ্ধ জয়ের গান,
শাস্তি এবার পেতেই হবে
নেই...
৬ টি মন্তব্য | ৮৭ বার প্রদর্শিত | বিস্তারিত
সেই যে বাবা চলে গেলেন
একাত্তরের যুদ্ধে,
অনেক বছর পার হয়ে যায়
মনে মনে খুঁজতে।
মায়ের রঙিন ছাপা শাড়ী
এক নিমিষেই সাদা,
অশ্রু সিক্ত পরিবারে
শুন্যতা দেয় হানা।
বসন্তর পর বসন্ত যায়
বকুল তলায় বসে,
বলেছেন বাবা আসবেন তিনি
সবুজ...
৮ টি মন্তব্য | ১৪৫ বার প্রদর্শিত | বিস্তারিত
দেশ অচল করে দেয়া, গৃহযুদ্ধ লাগিয়ে দেয়া শুয়োরের বাচ্চাগুলোকে বলা হোক, দেশ লাগবেনা, সাহস থাকেতো শাহবাগে এসে দেখাক কর বড় কইলজা তাগো, সবগুলা এখন ঘরে ঢুইকা গেছে চুরি পইড়া। আয় বেটারা, পারলে শুধু দেশের এই একটা মোড় অচল করে...
৬ টি মন্তব্য | ১৮৬ বার প্রদর্শিত | বিস্তারিত
ট্রেন চলে লিখেছেন ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২ | ছড়া
ঝিক ঝিক শব্দে
ট্রেন আসে ঐ,
পোঁ পোঁ বাঁজে বাঁশি
বলে যাবি কৈ!
রাজশাহী, খুলনা
ঢাকাতেও যাই,
তুমি বললে তবে
রংপুরও ভাই!
দিন রাত নেই কোন
আমার যে স্বস্তি
ঝিক ঝিক শব্দে
ছুটছিতো ছুটছি!
৪ টি মন্তব্য | ১২২ বার প্রদর্শিত | বিস্তারিত
বাংলা আমার ভালবাসা
মায়ের ভায়ের আদর মাখা
ভাইয়ের বুকের রক্ত ভিজে
সংগ্রামের মধ্যে পাওয়া।।
বাংলা আমার আপন ভূমি
সোনার চেয়ে দামি জানি
তারই মাঝে লালন করি
স্নেহের অটুট ভালবাসা।।
বাংলার নদী, বাংলার ঢেউ
বাংলার ভাষা, বাংলার...
২ টি মন্তব্য | ১১৭ বার প্রদর্শিত | বিস্তারিত