শুক্রবার ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem
RSS

সানী ব্লগআমার লেখার চেষ্টা

প্ল্যান বিলিখেছেন ২০ মে ২০১৩, ০০:৪৬ | গল্প

জরুরী তলব কেন?
ভেতরে যা। বুঝতে পারবি।
তোকেও ডেকেছিল?
হ্যাঁ। একটা মিশন দিল। এক রড ব্যাবসায়ীকে ফেলতে হবে।
গুড। আজকাল বস তোকে সব দামী কাজ দিচ্ছে।
তোর জন্যও একটা কাজ দেখলাম।
তুই কি এখনই বেরোবি?
হ্যাঁ রে। কাজ আছে। পরে কথা হবে। কি কাজ পেলি জানাস।
ওকে। কতদূর কি হল জানাস।
ফোন দিস।
আর উত্তর...
Comment০ টি মন্তব্য | ৪২ বার প্রদর্শিত | বিস্তারিত

‘ক্লু’লিখেছেন ১৯ মে ২০১৩, ১৭:১১ | সমাজ

ঠিক হচ্ছে হচ্ছে করেও দেশের রাজনৈতিক অবস্থা কেন যেন ঠিক হচ্ছে না। সরকার মাঝে মাঝে হঠাৎ একটু নমনীয় ভাব দেখিয়েই আবার শক্ত অবস্থানে ফেরত চলে আসছে। বিরোধী দল কি করবে এখনও ঠিক করে উঠতে পারছে না। এলেবেলে হরতাল ডাকলে উপকারের চেয়ে ক্ষতিই বেশী। খুব সফল হরতাল না হলে পাবলিক নাক শিটকায়, ‘বিরোধী দল বেশ চিপায়...
Comment৫ টি মন্তব্য | ৬৮ বার প্রদর্শিত | বিস্তারিত

‘ফিউচার ভিউয়ার’লিখেছেন ১৭ মে ২০১৩, ০০:৪৯ | গল্প

আলাপচারিতা কি আমারই শুরু করা উচিৎ?
তাই তো নিয়ম। বলুন কি জানতে চান।
আচ্ছা বলুন তো পানির রাসায়নিক নাম।
এবার মেয়েটা হেসে ফেলল। দারুণ মিষ্টি হাসি। পছন্দ হল। যদিও খুব উৎসাহ নিয়ে মেয়ে দেখতে আসি নি তারপরও মেয়েটার সঙ্গ মন্দ লাগছে না। নীচে আমাদের পরিবার আর কন্যা পক্ষের পরিবার ‘তারপর দেশের অবস্থা কি...
Comment৬ টি মন্তব্য | ৭৩ বার প্রদর্শিত | বিস্তারিত

মুরগীর মাংসলিখেছেন ১২ মে ২০১৩, ০২:৫৬ | নগর জীবন

একটি মধ্যবিত্ত পরিবারে সবচেয়ে উপাদেয় যে খাবারটি পরিবেশিত হয় তা বোধহয় মুরগীর মাংস। যেদিন মুরগীর মাংস রান্না হয় সেদিনটা নিঃসন্দেহে আনন্দের দিন। বিশেষ করে পরিবারটার আণ্ডা বাচ্চাদের জন্য। বিশেষ করে যাদেরকে এখনও ‘খুব বড়’ গ্রুপে ধরা হয় না। মোটামুটি মাঝারি সাইজের হয়ে গেছে এমন সব বাচ্চাদের বায়না ধরার...
Comment৬ টি মন্তব্য | ১১১ বার প্রদর্শিত | বিস্তারিত

‘ব্রাইড ফ্যাক্টরি’লিখেছেন ০৪ মে ২০১৩, ২১:৫১ | গল্প

আজকে আলাদা করে ছুটি নিয়েছি। একটা ম্যাট্রিমনি তে যেয়ে নাম লেখাতে যাওয়ার জন্য। কালকেই যেতাম, কিন্তু খবরটা পাই অনেক রাতে। আমার হবু কনে মারা গেছে। অবাক হচ্ছেন? পুরো ব্যাপারটা জানতে পারলে তখন আর অবাক হবেন না, আমার মত ভয়ে হিম হয়ে যেতেন। কনের জন্য বুকিং দেয়া ইদানিং শুধু নিয়ম না, বলতে পারেন কম্পালসারী।...
Comment১ টি মন্তব্য | ১০২ বার প্রদর্শিত | বিস্তারিত

‘অবক্ষয়’লিখেছেন ২৭ এপ্রিল ২০১৩, ১৯:৪৫ | সমাজ

‘স্যার, একটা কথা বলব? যদি কিছু মনে না করেন।‘
কথাটা যদিও চিকিৎসক জানেন, তারপর ও ভান দেখান কি বলবে আঁচ করতে পারছেন না।
এরপর আরও একটু হিন্টস যোগ হবে, ‘ব্যাপারটাকে স্যার অন্য ভাবে নিয়েন না।‘ অর্থাৎ ব্যাপারটায় একটা অনৈতিক ভাব আছে। সেটাকে উপেক্ষা করতে হবে।
এরপর বেশ বিনীত গলায় আসে আসল অনুরোধ কিংবা...
Comment৪ টি মন্তব্য | ১১৫ বার প্রদর্শিত | বিস্তারিত

‘বাংলাদেশ অনুপ্রবেশী লীগ’লিখেছেন ২৬ এপ্রিল ২০১৩, ১১:২৮ | সমাজ

‘ভবনের মালিক ছাত্রলীগের কেউ নন’ বক্তব্যটা কি চেনা চেনা লাগছে? অনেকবার শুনেছেন মনে হচ্ছে? কখনও স্বরাষ্ট্র মন্ত্রীর মুখ থেকে, কখনও অন্য কোন মন্ত্রীর মুখ থেকে। এর পরের বক্তব্য গুলো কি হতে পারে? স্মৃতি থেকে মনে করার চেষ্টা করুন তো? পেয়েছেন? হেল্প করবো? ঠিক বলেছেন। এর পরে যখন সাংবাদিক সাহেবরা প্রমাণ...
Comment২ টি মন্তব্য | ১৩৭ বার প্রদর্শিত | বিস্তারিত

মর্মান্তিক কৌতুকলিখেছেন ২৪ এপ্রিল ২০১৩, ২০:৫১ | সমাজ

হন্যে হয়ে লেখার বিষয় খুজছিলাম। কি নিয়ে লেখা যায়? হরতাল? বিরোধীদলের বেহাল অবস্থা? হেফাজতে ইসলামের উত্থান? গণজাগরণ মঞ্চের দুর্দশা? কোনটাই মনঃপুত হছে না। কোনটাতেই যেন তরতাজা টাটকা ভাব নাই। এমন সময় সাভারে ঘটনাটা ঘটলো। খবর হিসেবে নিঃসন্দেহে ‘ব্রেকিং নিউজ’। সব টিভি চ্যানেল হামলে পড়বে। উদ্ধার কার্যের...
Comment৩ টি মন্তব্য | ১৪৫ বার প্রদর্শিত | বিস্তারিত

অকুতোভয়লিখেছেন ১২ মার্চ ২০১৩, ১৭:০৬ | সমাজ

প্রায় দ্বিতীয় সাগর-রুনি হতে যাচ্ছিলেন সম্পাদক সাহেব। সস্ত্রীক মৃত্যু। খুব কাছাকাছি থেকে ফেরত এসেছেন। বেশ কিছুদিন আলোচনা করার মত একটা বিষয়ও হারালাম। সেই সঙ্গে চার কলামের একটি শিরোনামও। আবার কি সুযোগ দিবে আততায়ী? না হাল ছেড়ে দিবে? তা সময়ই বলে দিবে। আমাদের কাজ অপেক্ষা করা। আর সম্পাদক সাহেব অপেক্ষায়...
Comment০ টি মন্তব্য | ৭৯ বার প্রদর্শিত | বিস্তারিত

‘টক শো’ সমাচারলিখেছেন ১১ মার্চ ২০১৩, ১৮:৫৮ | সমাজ

টক শো গুলোর আদল পলাটানো খুব জরুরী হয়ে পড়েছে। বিরক্তি তৈরি হতে বোধ হয় আর খুব বেশী দেরি নাই। সেই কবে থেকে চলছে কয়েকজন বিশিষ্ট সাংবাদিক কিংবা বুদ্ধিজীবী আর একজন উপস্থাপক এই ফরম্যাট টা। সারাংশ হচ্ছে ‘দেশ ভাবনা’ কখনও ‘সমালোচনা’ কখনও বা ‘উপদেশ’। সরকারী এবং বিরোধী দলকে মৃদু তিরস্কার ( বেশী করলে সমস্যা...
Comment১ টি মন্তব্য | ১১৮ বার প্রদর্শিত | বিস্তারিত

ধাঁধালিখেছেন ১০ মার্চ ২০১৩, ১৩:৪০ | সমাজ

বিরোধী দলকে আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে সরকারের তরফ থেকে। গণজাগরণ মঞ্চ ঘটিত ঝামেলা (কারো কারো মতে) সম্ভবতঃ সমাধানের দিকে যাচ্ছে। পত্র পত্রিকায় যারা রাজনীতি নিয়েই বেশী লেখেন তাঁদের লেখায় আর কিছুদিনের ভেতর সবচেয়ে বেশী স্থান পেতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচন কালীন সরকার। থাকবে বেশ কিছু...
Comment০ টি মন্তব্য | ৮৪ বার প্রদর্শিত | বিস্তারিত

নারী উপাখ্যানলিখেছেন ০৮ মার্চ ২০১৩, ১৬:৪৩ | সমাজ

আজকে বিশ্ব নারী দিবস। কিছু না লিখলে কেমন দেখায়। নারী বিদ্বেষী ভাবতে পারে অনেকে। ‘নারীদের প্রতি আমাদের দৃষ্টি ভঙ্গি পাল্টানো উচিৎ’ এ জাতীয় কিছু তত্ত্বকথা বলতে বলতে আজকে অনেকেই মুখে ফেনা তুলে দিবেন। সেমিনার সিম্পজিয়াম হবে। মহিলা এম পি কিংবা মহিলা কোন মন্ত্রী আনলে ভালো দেখাবে কিনা টা নিয়ে কিছু...
Comment১ টি মন্তব্য | ১৪৪ বার প্রদর্শিত | বিস্তারিত

অনাকাঙ্খিতলিখেছেন ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:১১ | গল্প


প্রায় প্রতিদিনই কোন না কোন মেয়ের বাসায় যাওয়া হচ্ছে। কনে দেখা। বিশাল লিস্ট থেকে বাছাই করে যেসব সিলেক্টেড হয়েছে সেগুলোর ছবি দেখছি। তাঁর ভেতর থেকে আমার পছন্দের গুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ‘আমরা একটু আসতে চাই।‘ কনের বাড়ীতে জানানোর সঙ্গে সঙ্গেই ব্যবস্থা হয়ে যাচ্ছে। শুধু দয়া করে জানাতে হচ্ছে...
Comment৫ টি মন্তব্য | ২৩০ বার প্রদর্শিত | বিস্তারিত

বুমেরাংলিখেছেন ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২০ | সমাজ

আন্দোলন দুই ফ্রন্টে চলছে। একটি ফ্রন্ট শাহবাগের গণজাগরণ চত্বরে আর অপরটি সাইবার স্পেসে। প্রথম যেদিন মেসেজ পেলাম সবাই ‘শাহবাগে জড়ো হন’। সেদিন আরও একটি মেসেজ পেয়েছিলাম, শাহবাগে কিছু গাঁজাখোর আর পতিতার সমাবেশ হয়েছে। একেবারে প্রথম থেকেই চেষ্টা শুরু হয়েছিল এই আন্দোলনকে গুরুত্বহীন করার। সাইবার যুদ্ধের...
Comment৩ টি মন্তব্য | ১৩৪ বার প্রদর্শিত | বিস্তারিত

এটা তো গন আন্দোলনলিখেছেন ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৬ | সমাজ

এই মুহূর্তে লেখালেখির জন্য সবচেয়ে আকর্ষণীয় বিষয় অবশ্যই ‘শাহবাগ’। নিজস্ব অভিজ্ঞতা, সমীক্ষা, উদ্দেশ্য কিংবা পরিণতি এমন সব বিষয়ে নিয়েই নিত্য দিন লেখালেখি চলছে। দুই একজন ছাড়া প্রায় কেউই বিপক্ষে লেখার চেষ্টা করেন নি। আর স্বপক্ষে যারা লিখছেন তাঁরাও, অবস্থা বুঝে লিখছেন? না মন থেকে লিখছেন, এই মুহূর্তে...
Comment২ টি মন্তব্য | ১৬৩ বার প্রদর্শিত | বিস্তারিত

আমাকে ভুল প্রমাণিত করুনলিখেছেন ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২০ | সমাজ

বেশ কিছুদিন আগের কথা। রাজনীতিবিদ কথাটাকে গালি হিসেবেই ব্যবহার করতাম। বিতৃষ্ণা এতোটাই তীব্র ছিল কেউ কোন নীতিকথা বললেও কটাক্ষ করতাম। আমার নিজের লেখালেখিকেও কখনও শ্রদ্ধার চোখে দেখিনি। মনের এক কোনে একটা সন্দেহ কাজ করত, হয়তো একটু নাম হওয়ার জন্যই লিখছি। দেশে প্রচুর অন্যায় অনিয়ম হচ্ছে, সেগুলো নিয়ে...
Comment৪ টি মন্তব্য | ১৭১ বার প্রদর্শিত | বিস্তারিত

রূপকথালিখেছেন ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২৪ | গল্প


‘আপনি কি এনগেজড?’
কথাটা শুনে মেয়েটা চমকে উঠলো। চমকে ওঠারই কথা। এমন প্রশ্ন অবশ্যই আশা করে নি। তারওপর মাত্র কিছুক্ষণের পরিচয়ে। পরিচয়ও ঠিক না, কিছুক্ষণ পাশাপাশি বসে থাকা। তারপরও কি মনে করে মিষ্টি করে হাসল। ‘কেন? আপনি কি ইন্টেরেস্টেড?’
মেয়েটা সম্পর্কে একটু বলে নিই। কিছুক্ষণ আগেই দেখা। দারুণ...
Comment৯ টি মন্তব্য | ২১৫ বার প্রদর্শিত | বিস্তারিত

দেবদাসের প্রত্যাবর্তনলিখেছেন ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৯ | গল্প


আজকের মেনু?
খুব বেশী কিছু নেই। শরীরটা খারাপ করছিল, শুয়ে ছিলাম।
জ্বর?
না। তুমি ফ্রেস হও, টেবিল রেডি করছি।
আমি বাথরুমের দিকে এগিয়ে গেলাম। কথাগুলো কি বলব? নাকি চুপ থাকবো? ব্যাপারটা তো শুধু আমি নিজে জানি। আমি কাউকে না বললে, ব্যাপারটা কারো পক্ষেই জানা সম্ভব না। তবে একথা ঠিক, মনের ভেতর একটা...
Comment২ টি মন্তব্য | ২০৩ বার প্রদর্শিত | বিস্তারিত

এইডস পাত্রী চাইলিখেছেন ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৫৩ | গল্প


পত্রিকার মাঝের পাতা, বিশেষ করে ক্রয় বিক্রয় এর বিজ্ঞাপন গুলো পড়া আমার অনেকদিনের হবি। সঙ্গে পাত্র পাত্রী কিংবা ফ্ল্যাট বিক্রি এসব ও দেখি। মাঝে মাঝে মজার কিছু লাইন পাওয়া যায়। ‘প্রায় অব্যবহৃত ওয়াশিং মেশিন’ কিংবা ‘ডিভোর্সি মহিলার জন্য পাত্র চাই’ এসব পড়তে বেশ ভালো লাগে। সুপাত্রের নমুনা বোঝা যায়।...
Comment৫ টি মন্তব্য | ২৬৩ বার প্রদর্শিত | বিস্তারিত

গন্তব্য বিষয়ে চার্চিলের উপদেশলিখেছেন ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১২:৪৬ | সমাজ

যে কয়টা কাজ করে রাতারাতি লাইম লাইটে আসা যায়, তাঁর একটা হচ্ছে বিতর্কিত কোন কাজ করা। হয় বক্তব্য, নয়তো লিখিত কিছু, নিবন্ধ থেকে উপন্যাস যে কোনটাই হতে পারে। ভিডিও কিংবা চলচ্চিত্র এসবে দক্ষতা থাকলে এই মাধ্যম ও ব্যবহার করা যেতে পারে। এর পরের কাজটা মিডিয়ার। তাঁরা যত ব্যাপারটা গুরুত্ত্ব দিয়ে ছাপবে, তত...
Comment১ টি মন্তব্য | ১০৩ বার প্রদর্শিত | বিস্তারিত
drsani লেখক :ডা: আহমাদ যায়নুদ্দিন সানী
লিখতে ভালো লাগে। তাই হিজিবিজি লিখি। বাজে লেখার জন্য কোন শাস্তি নেই। তাই এই চেষ্টা।

আমার যত লিংকStar

আমার যত ফেভারিটStar

পূর্বতন পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment

আমার সাম্প্রতিক মন্তব্যComment