আমি পেশায় একজন ডাক্তার। দিনের সিংহভাগ সময়ই কাটে রোগীর শরীর নাড়াচাড়া করে, পথ্য লিখে আর না চাইলেও মেডিক্যালের বই-য়ের ভেতর মুখ গুঁজে। অন্য কাজের আর সময় কোথায়। তবুও শখের বশে কলমের সাথে কিছুটা আত্মীয়তা এখনো আছে। ব্যস্ততার...
'দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া...'
কবিগুরুর জীবনী পড়ে একদমই কিন্তু মনে হয় না উনি ভ্রমণ-বিবাগী ছিলেন। এই কবিতার তাৎপর্য হয়ত অন্যকোথাও, অন্যকিছুতে । আমার এই ক্ষুদ্র জীবনে এখন পর্যন্ত...
সম্প্রতি শুরু হওয়া বাংলাদেশ- পাকিস্তান ক্রিকেট সিরিজটি এখন দৈনিক খবরের কাগজ, মিডিয়া ঘুরে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকেও আলোচনার কেন্দ্রে চলে এসেছে। মানুষের স্ট্যাটাস তো বটেই, হঠাৎই আবির্ভূত কিছু ফ্যান-পেইজ কিংবা গ্রুপেও উত্তাপ ছড়াচ্ছে 'পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক' বিষয়ক হাজারো...
প্রতিদিন ঘুম থেকে উঠি রোজকারের মত। প্রাত্যহিক কাজ সেরে শত তাড়ার মাঝেও খবরের কাগজটা হাতে নেই, একটু চোখ বুলাই শিরোনামগুলোয়। এবং চমকে উঠি !
আমার স্মৃতিশক্তি তেমন একটা ভালো না তবুও খুব ভেবেও এমন কোন দিন বের করতে পারি না যেদিন একটা দুঃসংবাদ না শুনে দিন শুরু কিংবা শেষ করিনি। মানুষ খুব সহজেই অনেক...
এ জীবন ঘুণে ধরা, পদে পদে ভুলে ভরা
নষ্টেরা লিখে গেছে পদ্য হাজার
দাঁড়হীন ভাঙা তরী,ক্ষীণ হাতে হাল ধরি
জমানো বিবর্ণ পাপের বাজার
নেই প্রেম অভিরুচি, শুণ্যতা ঘিরে বাঁচি
মিছে আলো মোড় নিয়ে চলেছে বেঁকে
মরীচিকা, ধূ ধূ বালি, স্বপ্নকে দিয়ে বলি
চাইনি আসুক কেউ জীবন বাঁকে
যদি কেউ বা আসে,...
রোজ বিকেলে অফিস থেকে ফেরার সময় দেখি তাকে। ফুটপাথের ওপর ঐ একই ছেঁড়া-ফাটা জামা গায়ে মলিন মুখে। চেহারায় একটা নিষ্পাপ মায়া, বহুদিন অযত্নলালিত তেলহীন চুল, আর দোহারা অবয়ব। ভাগ্যের নির্মম...
আত্মিক আহুতির পরবর্তী সে জগত-
বিকৃত ভঙ্গুরতার আকাশে
পুরনো স্বপ্নকে মূর্ছিত করে
বহুমাত্রিকতায়!
ত্রিলোকে ত্রিকাল তার
ত্রিশুল আকার,
লোকান্তরপথে অগস্ত্য্যাত্রা!
আত্মিক আহুতির পরবর্তী সে জগত-
বিকৃত ভঙ্গুরতার আকাশে
পুরনো স্বপ্নকে মূর্ছিত করে
বহুমাত্রিকতায়!
ত্রিলোকে ত্রিকাল তার
ত্রিশুল আকার,
লোকান্তরপথে অগস্ত্য্যাত্রা!
জ়ীবন সম্পর্কে ছাড়া ছাড়া জ্ঞানসম্পন্ন এক উদ্ভট-স্বপ্নবিলাসী আমি। ভাল লাগে বই পড়তে; যে কোন ।কিংবা স্বরচিত কোন কাব্যের চরিত্রে নিজেকে খোঁজার ব্যর্থ প্রয়াসে । সাড়া দেই শীতের সকালের মিঠে হাওয়া দোলা হিম-সুন্দরীর ডাকে অথবা ঝুম বর্ষার রিনিঝিনি মাদকতায় ! অথবা কালবৈশাখীর ছাইরঙা মেঘের গর্জনে ভীতহৃদে অনুভব করতে !