বুধবার ১৯ জুন ২০১৩, ৫ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem
RSS

সাঁঝের অমিয় আলোর ছোটা,খানিক স্বপ্ন বুনে !!

হটাৎ রাতে স্বপ্ন ভ্রমলিখেছেন ১৮ জুন ২০১৩, ১৬:৫৪ | কবিতা

হটাৎ রাতে স্বপ্ন ভ্রম
জীবন বয়ে গেল,
অনেক আগের সেই চেনা খেয়া ঘাটে;
যেখানে স্বপ্ন উজল ঢেউ, অসয্য সময়ের বুকে
অপেক্ষার অমীয় সুখ ছিল বিস্তর।

সেই তো বললে,
বহুদিন পর মনে পরল আমায়!
তুমি কি এখনও শুনতে পাও? আগের সেই,
কান পেতে বুকের সুখ ধুকপোকানি।

এই তো সেদিন,
কার যেন কণ্ঠ শুনে আত্মকে...
Comment১০ টি মন্তব্য | ৪৮ বার প্রদর্শিত | বিস্তারিত

রাতের আকাশে তারা, রোহানের মা বাবা[চারু মান্নানের ছোট গল্প]লিখেছেন ১৬ জুন ২০১৩, ২০:৪০ | গল্প

রাতের আকাশে তারা, রোহানের মা বাবা

আজ রোহানের মনটা বেজায় ভার। অফিসের সবাই দেখে, বুঝতে পারল। কারন সবাই জানে রোহানের মুখে সব সময় হাসি লেগেই থাকে। চেয়ারে বসে, হাত গুটিয়ে বসে থাকে। কোন কাজেই মন বসছে না। আজ হটাত করে মার মুখটা মনে করার প্রয়াস পায়, আমার মা টা কেমন ছিল দেখতে, আমার বড় আপুটির মত না...
Comment১৪ টি মন্তব্য | ৬০ বার প্রদর্শিত | বিস্তারিত

আজকের সকালটা বেশ ঝলমলে ছিললিখেছেন ১২ জুন ২০১৩, ১৮:২০ | কবিতা

আজকের সকালটা বেশ ঝলমলে ছিল,
রোদের তাপের যে তীব্রতা, তা তাপের ছোঁয়ায় আঁচ করা যায়
মেঘের আনাগোনা ছিল বেশ, তবু ছায়ার মলিনতায় হাওয়া উধাও
বেলা টা ঢলতে ঢলতে মাথার উপর উঠল।

ঘাসফুলের ডগা হাওয়ায় দোল খায়
মাঠে একদল দুষ্ট ছেলেরা নাটাই হাতে, ঘুড়ি উড়ানের নেশায় মাতে
চৌচির শুকনা ডোবায়, বেশ টলটলে...
Comment৯ টি মন্তব্য | ৭২ বার প্রদর্শিত | বিস্তারিত

নগর জীবনে বিড়ম্বনা[চারু মান্নানের ছোট গল্প]লিখেছেন ১১ জুন ২০১৩, ১৪:৫৯ | গল্প

নগর জীবনে বিড়ম্বনা

মানুষ বিড়ম্বনায় পরতে পরতে, এক সময় আত্মকেন্দ্রিক হয়ে উঠে বোধ হয়। বিশেষ করে শহুরে জীবন। যেমন রাস্তা ঘাটের ভিখারিদের প্রতারণা অতঃপর যন্ত্রনা। তাই বোধ হয় হটাত কোন নতুন ভিখারি এলেই সেই কাতারে পরে। এমনি নিত্য ঘটনায় কেউ না কেউ বিড়ম্বনায় সিদ্ধহস্ত হচ্ছে। তার পর ছিনতাই, রাহাজানির...
Comment৬ টি মন্তব্য | ৮০ বার প্রদর্শিত | বিস্তারিত

জ্যৈষ্ঠের চাঁদের মায়ালিখেছেন ০৯ জুন ২০১৩, ২১:২৯ | কবিতা

জ্যৈষ্ঠের চাঁদের মায়া,
পরছে যখন চুঁইয়ে চুঁইয়ে, দিনের ক্লান্তির অগোছালো শরীরে
আবছা আঁধারে কলাবতীর ঝাড়ে, ডাহুক ডাহুকির খুনসুটির আহ্লাদ,
চাঁদের মুখটি মেঘে ঢাকে।

সজনে পাতার ফাঁকে জ্যোৎস্নার,
বাহারি ঝিকি লুকোচুরি, রাতের অবয়ব পালিয়ে বেড়ায়
রাতচরা শিকারীদের সরব বচসা, আঁধার ঘেঁটে...
Comment১৪ টি মন্তব্য | ৮৯ বার প্রদর্শিত | বিস্তারিত

রহমত এবং যাপিত জীবন[চারু মান্নানের গল্প]লিখেছেন ০৮ জুন ২০১৩, ১৬:৩২ | গল্প

বাজারে গাড়ি থেকে নামতেই তাজ্জব বুনে যায় রহমত। পাকা সড়ক ধরে ঢালুতে নামতেও গ্রামটার সরু পথও পাকা। পাকা পথটা প্রবেশ করেছে গ্রামের বেশ খানিক ভিতরে। সেই পাকা রাস্তা দিয়ে চাকা ওয়ালা সুটকেস টেনে নিয়ে যাচ্ছে।গ্রামের প্রবেশের মুখেই রাস্তাটার ডান পাশে মসজিদটা চক চক করে। মিনারটি মাথা উচুঁ করে আহ্বানের...
Comment২ টি মন্তব্য | ১২২ বার প্রদর্শিত | বিস্তারিত

রিজিক আল্লাহর দান।[চারু মান্নানের ছোট গল্প]লিখেছেন ০৫ জুন ২০১৩, ১৭:৩৩ | গল্প

গলিটার মুখ করে ঢুকে, ঠিক ডান পাশে গলিটা। প্রাইভেট গাড়ী এই গলিতে ঢুকে না। শুধু রিকশা, সি এন্ড জি যেতে পারে। সেখানটায় ছয়তলার বাড়িটার চার তলায় দক্ষিন পূর্ব অংশে, থাকেন আফছার মৃধা। এই গলিতে উনি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে বসবাস করছেন। তার মানে তার সংসার জীবন থেকেই। পাশে তার ভায়রা ভাই থাকত বলেও এখানে তার...
Comment৮ টি মন্তব্য | ১৫২ বার প্রদর্শিত | বিস্তারিত

অতঃপর গ্রামের উন্নয়ন[চারু মান্নানের ছোট গল্প]লিখেছেন ০৪ জুন ২০১৩, ১৭:৪৪ | গল্প

অতঃপর গ্রামের উন্নয়ন

ঐ যে গ্রামটি দেখা যায়। নদী পারে খঞ্জন। গ্রামটির দক্ষিণ পাশে নদী। আর উত্তর পাশে চলন বিলের পশ্চিম মুখের সরু মুখ। এখন গ্রীষ্মকাল। নদীর বুক জুড়ে ছোট ছোট ডোবা। কাদা জলে থলথলে। কিছু কিশোর মাছ ধরছে। কাদায় মাখামাখি। মাথার উপর করা রৌদ্র। সবে ইরি ধান কাটা শেষ হয়েছে। ঐ খঞ্জন...
Comment১০ টি মন্তব্য | ১২৭ বার প্রদর্শিত | বিস্তারিত

এক দঙ্গল অসভ্য! এই নগর সভ্যতায়[চারু মান্নানের ছোট গল্প]লিখেছেন ০৩ জুন ২০১৩, ১৭:৫৭ | গল্প

এক দঙ্গল অসভ্য! এই নগর সভ্যতায়

এক দঙ্গল ছেলে পুলে, কুকুরের কুঁই কুঁই আওয়াজ মিশেল। ভোর হতেই যেন সরগম। বাজার সম, মেইন রাস্তা ধরে, একটু বাঁকা নো সরু রাস্তাটার দুপাশে। সারি সারি পলিথিনের ঝুপড়ি ঘর। ফুটপাতের কড়ই গাছটার নিচে চার পাঁচজন কিশোর হবে, একসাথে কুকুর দের ঘুমানের মত শয়ে আছে। তার পাশেই...
Comment১০ টি মন্তব্য | ১২০ বার প্রদর্শিত | বিস্তারিত

এবং একজন সবুজ সাহেব[চারু মান্নানের ছোট গল্প]লিখেছেন ০২ জুন ২০১৩, ১৭:৫৫ | গল্প

এবং একজন সবুজ সাহেব।

বৃষ্টি আসবি তো রাতে এলেই পারতিস, কেন বাবু এই সাত সকালে, বাহিরে যাবার তাড়ায় বাগড়া দেয়া। রাত ভর হলেই তো শান্তিতে একটু ঘুমানো যেত। আশির দশকের সেই পুরনো ম্যাচ, ইট পারা গলির পথ টিন সেট একটু বৃষ্টি হলেই বারান্দা ডুবে যায়। ঢাকা শহরের এই মালিবাগ এলাকায়, চারপাশে হাইরাইজ...
Comment৪ টি মন্তব্য | ৯১ বার প্রদর্শিত | বিস্তারিত

পুরোনো বুকের ছাতি পরে স্বপ্ন দেয় উঁকি[ চারু মান্নানের ছোট গল্প]লিখেছেন ০১ জুন ২০১৩, ১৬:৪৩ | গল্প

পুরোনো বুকের ছাতি পরে স্বপ্ন দেয় উঁকি

খাড়িটা[সরু নদীর মত গ্রাম থেকে গ্রাম পেরিয়ে এঁকে বেঁকে একে বাবে চলন বিলে পরেছে] গ্রামের সবাই তাই বলে, আষাঢ় এল বলে কথা, জ্যৈষ্ঠের মাঝা মাঝি এখন। খাল পাশেই জেলে পাড়া। সবাই হিন্দু পাড়া বলেই চেনে। চৌচির শুকনা খাড়িতে মাঝে মাঝে বৃষ্টিতে মাটিগুলো কেমন আঁশ...
Comment৬ টি মন্তব্য | ১৯২ বার প্রদর্শিত | বিস্তারিত

অনেক দিন দেখা হয় না তার সাথেলিখেছেন ৩০ মে ২০১৩, ১২:৪৩ | কবিতা

অনেক দিন দেখা হয় না তার সাথে

অনেক দিন দেখা হয় না তার সাথে,
হয়তো হবে দেখা, আবার হটাৎ দেখা হতে পারে!
অসমাপ্ত পথের বাঁকে চোখে চোখ পরতেই,
হারিয়ে যাওয়ার অস্বস্তিকর মুর্হূতের, কিছুক্ষণ আবেগঘন দৃষ্টিপাত।

কতটা বছর পরে দেখা হবে?
হয়তো হবে না আর কখনও, মেঘ জানে সে ফুড়িয়ে যায়?
ভাবনা যাপন হয়তো...
Comment১২ টি মন্তব্য | ১৬০ বার প্রদর্শিত | বিস্তারিত

এইতো আমি আমার সীমানায় দাড়িয়েলিখেছেন ২৭ মে ২০১৩, ১৮:২৯ | কবিতা

এইতো আমি আমার সীমানায় দাড়িয়ে,
প্রত্যহ বেলা গড়িয়ে দিন যায়, তবু আমার সীমানা পেরুনো হয় না
সাঁঝ ঘনায়ে রাত আসে, জ্যোৎস্না সরোজ বদনে উম্মুক্ত হয়
শুধু ভাবনা আকালে স্মৃতি হাঁপর টানে।

কালের অঙ্কুরে গাঁথা যে সীমা,
তার লঙ্গন ঘটানো আজ বড়ই শ্রমসাধ্য, অবকাঠামোর কঙ্কালে আবদ্ধ
সেখানে শুধু বিবর্ণ...
Comment১৬ টি মন্তব্য | ১২৪ বার প্রদর্শিত | বিস্তারিত

নির্জীব রাতের কাছে সমর্পিত শরীর যখনলিখেছেন ২৬ মে ২০১৩, ২২:০৫ | কবিতা

নির্জীব রাতের কাছে সমর্পিত শরীর যখন

নির্জীব রাতের কাছে সমর্পিত শরীর যখন,
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, নাকি দাড়িয়ে মৃত্যুর মুখোমুখি?
আঁধার তখন অক্টোপাশের মত, আষ্টেপৃষ্টে ধরে ওষ্ঠ ধারে রেখেছে,
যে কোন সময় রাহুগ্রাসে শরীর সহসা।

সব থেকে কাছে থেকে জানা যায়,
মৃত্যুর অহমিকা ঘুমে রাতভর আঁধারে,...
Comment১৪ টি মন্তব্য | ১৩১ বার প্রদর্শিত | বিস্তারিত

শুধু বেঁচে থাকার জন্য নির্মোহ নগর যাপনলিখেছেন ২১ মে ২০১৩, ১৭:৫৩ | কবিতা

শুধু বেঁচে থাকার জন্য নির্মোহ নগর যাপন

গ্রীষ্মের প্রখর তাপে চৌচির মাটি,
আচমকা সদ্য বৃষ্টি ভেজা, নাকে ছুঁয়ে যায় না কত দিন?
সোঁদা মাটির সেই গন্ধ! কৃষকের তামাটে গা বেয়ে,
ঝরে পরা ঘামের সাথে বৃষ্টির ছিটে ফোটার অম্ল সুখ।

ঝড়বৃষ্টি রাতজুড়ে,
জমে থাকা কাদা মাটির রাস্তায়, জ্যোত্স্না রাতে...
Comment২৪ টি মন্তব্য | ১৭০ বার প্রদর্শিত | বিস্তারিত

সম্মোহনের আঁজলা ভরা গ্রহণকাল সবটুকু চাওয়ারলিখেছেন ২০ মে ২০১৩, ১৪:৩৭ | কবিতা

সম্মোহনের আঁজলা ভরা গ্রহণকাল সবটুকু চাওয়ার

ঐ যে উত্তরের সীমানায়,
উঁচু পাহাড়টার উপরে, বাঁধব বাসা পাখপাখালির মত
রাতভর চুম্বনের সন্ধিতে, গভীর থেকে গভীরতর,
আচানক এক স্বপ্ন মাতাল ভেলায়।

যেখানটায় শঙ্খচিল পাহারায়,
অমাবশ্যার কালো রাতেও, স্বপ্ন জালে জন্মান্তর বাঁধা
কালের গায়ে সেঁটে আছে,...
Comment১৭ টি মন্তব্য | ১৮২ বার প্রদর্শিত | বিস্তারিত

চিনা বাদামের সবুজ পাতা যেন স্বপ্ন আঁকা তেপান্তরের মাঠলিখেছেন ১৯ মে ২০১৩, ১৭:০৮ | কবিতা

চিনা বাদামের সবুজ পাতা যেন স্বপ্ন আঁকা তেপান্তরের মাঠ

বসন্ত চলে গেল বলেই,
এমন খরায় তবু তার চিহ্ন মুছে না, বরং ছিটেফোঁটা ঝড় বৃষ্টি
তাতেই আবার আড়মোড়া ভাঙ্গে, শুকনা পুঁই মাচাটায়,
নতুন সবুজ পাতায় ভরে উঠেছে।

পুকুর তলায় শেওলা মাখা ঘোলা জলে,
তিরতিরে কাঁপা ঢেউয়ে, ছোট মাছ খেলা...
Comment৩০ টি মন্তব্য | ২৪৯ বার প্রদর্শিত | বিস্তারিত

আজ বোশেখের শেষ দিনলিখেছেন ১৪ মে ২০১৩, ১৮:০৯ | কবিতা

আজ বোশেখের শেষ দিন

অনেক তো হল দিন ফুড়ালো,
আজ বোশেখের শেষ দিন, যেন চুইয়ে চুইয়ে পরা ঝরনার জল
শেওলার আদলে সাঁঝ ঘনাল, একটু আগেই কাল বৈশাখী মারিয়ে গেল,
উঠানে ডাল ভেঙ্গেছে সজনে গাছটার।

ক্ষেতের পাকা ইরি ধান শোয়ানো,
শিলা বৃষ্টি ঝরেছে সামান্য, আমতলায় থেঁতলে যাওয়া কাঁচা আম
বাঁধের মাটি...
Comment১৭ টি মন্তব্য | ১৫৫ বার প্রদর্শিত | বিস্তারিত

শুধু চোখের কোণে অবশূন্য বির্মষ জল প্রিয়তালিখেছেন ১৩ মে ২০১৩, ১৮:২৩ | কবিতা

শুধু চোখের কোণে অবশূন্য বির্মষ জল প্রিয়তা

এই তো সেদিন ঈশান কোণে,
ধূসর কালো মেঘের পাহাড়, গড় গড় সর সর গর্জন
আকাশ জুড়ে কড়াৎ কড়াৎ, সরাৎ সরাৎ চমকিত,
আলো ঝলশানো বিদ্যুত খেলে যায়।

উত্থলিত মেঘ আকাশ বেয়ে,
উদ্ধ মুখী ছুটে চলার প্রাণান্তকর প্রচেষ্টা, পিছে পিছে ছিটকে পরে
মেঘের যমজ...
Comment৬ টি মন্তব্য | ১৩১ বার প্রদর্শিত | বিস্তারিত

যে অভিমান একদিন ধ্বংসের অমৃত ছিললিখেছেন ১১ মে ২০১৩, ১৪:১৯ | কবিতা

যে অভিমান একদিন ধ্বংসের অমৃত ছিল

মাঝে মাঝে থমকে যায় অভিমান,
আলিশান বিষণ্নতা জেঁকে বসে, আঁধারে পথের বাঁক ভুল হয়
পূণির্মার চাঁদের জন্য অপেক্ষা, ভুতুরে আকাশ মেঘে ঢাকা,
কখন ফিকে আলোয় ভেসে উঠবে মুখটি?

এমন ভাবনায় রাতের প্রথম প্রহর,
অভিমানে ক্ষয়ে যাওয়া স্বপ্ন, এখন যুগলবন্দি জোনাক সবুজ...
Comment১৫ টি মন্তব্য | ১৯৩ বার প্রদর্শিত | বিস্তারিত
charumannan লেখক :চারুমান্নান
===ব্লগার- চারু মান্নান! কবিতার মায়া জালে, আকন্ঠ নিমজ্জিত! ‍ঢাকা, বাংলাদেশ। জন্মঃ ১৫ ডিসেম্ববর! রক্তের গ্রুপঃ B+, mannan-200125@hotmail.com ব্লগ বাড়ি লিঙ্কঃ http://prothom-aloblog.com/profile/charumannan মৃত্যুর কফিনের পিছে পিছে হাঁটছি, শহুরের চকমকি রাতদিন,শ্বেত শুভ্র মৃত্যুর কফিনের উল্লাস নিত্য পিচঢালা পথে, শকুনের রক্তমাখা পায়ের ছাপ আঁকে, নতুন ইতিহাসের পাতা অবমুক্ত হয় কালের গায়। কবিতার রক্ত ভেজা শব্দেরা জেগে উঠে ক্রুদ্ধে, তবু কেন জানি, বিবর্ণ আকাশে নীলের স্বপ্ন দ্যাখে বীজতলায় শকুনের বীজ চেনে,স্বমূলে তুলে ফেলা বেজন্মা আগাছা, বার বার নিড়ানিতে আঁকড়ে ধরা পরগাছা রক্ত চুষে। এবার রাস্তা বাঁক নিয়েছে, পুরোনো রাস্তার আমুল বিলুপ্ত,এখন শুধু অতীত জানলা খুলে দ্যাখা নতুন পথে স্বপ্নবোনা ভেঁপু বাজে, ডাক দিয়ে যায় ঐ আলখাল্লার, রাখাল বাজায় স্বপ্ন উদাস বাঁশি। ভোর উদয় তির তির করে কাঁপা জলের ঢেউ, ঘাসফুলের সেই সনাতন শিহরণ, পলাশ বনে ফাগুন হাওয়া জানান দেয় জীবনের গান গাও, জেগে উঠ স্বপ্ন উদল চাওয়ার বৈচি ফুলে যেমনটা উদাস বাউল বাঁচে। ১৪১৯@২০ ফাল্গুন, বসন্তকাল।

আমার যত লিংকStar

আমার যত ফেভারিটStar

পূর্বতন পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment

আমার সাম্প্রতিক মন্তব্যComment