বাবা,তুমি কেমন আছো আমাদের ছেড়ে? না ফেরার দেশে চলে গেলে কি অভিমানে বাবা জানা হলো না।তোমকে নিয়ে এত সহসা এমন স্মৃতি কাব্য লিখবো কখনো ভাবি নি বাবা।সন্তান হিসাবে আমার প্রতি যে তোমার কত ভালোবাসা ছিলো তা কি করে বোঝাই বাবা। আমার কাছে তো তার কোন উপমা নেই বাবা।তোমাকে ছাড়া আমার জীবন কিভাবে কাটবে তার...
টুঙ্গিপাড়ার সেই ছেলেটি
নাম ছিলো তার খোকা,
শিশুর মনে বাঁধে বাসা
রাজনীতির এক পোকা।
সেই পোকাটি ধীরে ধীরে
বট বৃক্ষ হয়ে,
ছায়া দিলো বাঙালিদের
একাত্তরের জয়ে।
মাটি, মানুষ ,নদীগিরি
মুজিব কন্ঠস্বরে,
দীপ্ত হয়ে জাগ্রত রয়
বাঙালির ঘরে...
কেমনে পেলেন বঙ্গবন্ধু
জাতির পিতার আসন,
জানতে হলে বুঝতে হবে
ঐতিহাসিক ভাষণ।
মার্চ মাসের সাত তারিখে
মুজিব নামের কবি,
একেঁছিলেন স্বপ্নে রাঙা
বাংলাদেশের ছবি।
সেই...
নীল দা(নীল সাধু) প্রথম আলো ব্লগের একটি অপরিহার্য নাম এবং অসাধারণ সংগঠকও বটে। ব্লগে ঢুকেই যে ক,জন ব্লগারের কার্যক্রম, লেখনী প্রথমেই নজরে আসে নীল দা তাদের মধ্যে অন্যতম।সম্প্রতি প্রকাশিত প্রথম আলো ব্লগ সংকলন ’আলোর মিছিল’ তাঁরই পরিশ্রমের অনবদ্য ফসল।দেশে প্রকাশিত আছে অসংখ্য পত্র পত্রিকা। এসব...
আজ বসন্তের প্রথম দিন।ঋতুরাজ বসন্ত।বসন্ত আমাদের আন্দেলিত করে নানাভাবে।আমাদের সাহিত্য, চিন্তা, চেতনা ,ভাবনায় বসন্তের আছে একটি স্থায়ী আসন।লেখালেখির অভ্যাস ছোট বেলা থেকে ছিল।স্কুল জীবনে স্থানীয় পত্রপত্রিকায় লেখালেখি করতাম।অনেক লেখাই হারিয়ে গেছে।আমার সংগ্রহে থাকা ৮৩-৮৪ সনের দিকে চট্টগ্রামের...
সব ক,টি পথ মিশে গেছে
শাহবাগের ঐ মোড়ে,
ফাঁসির দাবীতে ছুটছে সবাই
নেইতো কেউ ঘুমের ঘোরে।
একাত্তরের প্রজম্মরা
জেগেছে আজ নতুন করে,
কাঁপছে দেখো সারাটি দেশ
কাল বোশেখীর নতুন ঝড়ে।
শ্লোগান মিছিলে মুখরিত পথ
চারিদিক দেখো চেয়ে,
আবালবৃদ্ধ বনিতা যায়
জীবনের গান গেয়ে।
ফাঁসি চাই ফাঁসি চাই বলে
চারিদিকে...
আজ ৮ ফেব্রুয়ারি আমাদের বিবাহের এক যুগ পূর্তি।এইতো মনে হয় সেদিন। দেখতে দেখতে বারো বছর পেরিয়ে গেলো।সুখ দু:খে মিলে মিশে আছি বারোটি বছর। বলতে পারেন সুখী দম্পতি।আমার এ সামান্য লেখালেখির অনুপ্রেরণা আমার স্ত্রী সঞ্চিতা মজুমদার।বাংলা সাহিত্যের ছাত্রী হিসাবে সাহিত্যের প্রতি তার দুর্বলতা...
বেশ কয়েকদিন ধরে একটা সমস্যায় আছি।আমার লেখা পোষ্টগুলোতে ছবি দিতে পারছি না।পিকচার আপলোডে ক্লিক করলে মিডিয়া আপলোডার আসে,ফাইল সিলেক্ট কলাম টি আসছে না।অথচ কয়েকদিন আগেও আমি এভাবে পোষ্টে ছবি দিয়েছি।এখন ফাইল সিলেক্ট কলাম টি না আসায় ছবি আপলোড হচ্ছে না্।দয়াকরে কেউ কি কোন পরামর্শ দিবেন?
খাইছি আমি খাইবো আরো
কি হয়েছে কি ?
দেশ জনগণ বলছে বলুক
ছি: ছি :ছি: ছি:।
শেয়ার বাজার ইউনিপে
খাইছি মিলেমিশে,
সবার উপর আমার মাথা
কে বলেছে নীচে?
পদ্মা সেতু ঝুলে গেলো
দুর্নীতির ঐ গন্ধে,
কি আসে যায় আমার তাতে
জীবন চলে ছন্দে।
হলমার্কের কেলেংকারী
মোটেও কিছু না,
সামনে চলার মানুষ আমি
হাঁটি...
জাপানে এ শতাব্দীর আগেও সামন্তবাদী সমাজ ব্যবস্থা অনেক দিন ধরে প্রচলিত ছিল অর্থাৎ রাজা বাদশার শাসন ব্যবস্থা প্রচলিত ছিল।জাপান সরাসরি ক্ষতিগ্রস্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ;যুদ্ধে লিপ্ত হয় জার্মানী ও আমেরিকার বিরুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর যে কয়টি দেশ অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি...
৮০-৮৫সনের দিকে চট্টগ্রামের স্থানীয় ’দৈনিক নয়াবাংলা’পত্রিকায় লেখা প্রকাশের মধ্যে দিয়ে লেখার জগতে আত্মপ্রকাশ।পরে ’দৈনিক পূর্বকোণ ‘সহ স্থানীয় বিভিন্ন সাময়িকীতে ছড়া সহ নানা প্রবন্ধ কলাম প্রকাশিত হয়।৮৫ এর
পরে ছড়া, প্রবন্ধ লেখালেখিতে অনিয়মিত হয়ে যাই এবং গান লেখার দিকে ঝুঁকে পড়ি।গানের প্রতি ভালোবাসা সেই ছোট বেলা থেকেই ।প্রচুর গান শোনা হতো। গানের কথা, সুর ,ছন্দ ,তাল ,লয় আমাকে আকৃষ্ট করতো এবং সেই অদৃশ্য ভালোবাসার টানে গান লেখায় জড়িয়ে পড়া।৯০ এর দশকের দিকে চট্টগ্রাম বেতার খেকে একটি শিশুকিশোর অনুষ্টানে প্রথম লেখা গান প্রচারিত হয়।২০০৭ সালে বেতারের এবং ২০১০ সালে বিটিভি এর তালিকাভূক্ত গীতিকার হই। সংগীত বিষয়ক বিভিন্ন বইতে লেখা গান প্রকাশিত হয়েছে। পাশাপাশি ছড়া, প্রবন্ধ, কলাম লেখার চেষ্টা করছি। একটি বেসরকারী কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি।