বৃহস্পতিবার ২০ জুন ২০১৩, ৬ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem
RSS

কবিতা

অঙ্গনশোভা লিখেছেন ০৩ জুন ২০১৩, ১১:২৫ | ছবি

Comment১১ টি মন্তব্য | ১৫৩ বার প্রদর্শিত | বিস্তারিত

সুবচন-১৮৮লিখেছেন ১৮ মে ২০১৩, ১৬:৩২ | ছড়া

তোমার তরে চুন হলো মুখ
কত শতবার,
আঁকড়ে থাকার দারুণ স্বভাব
বুনো সব লতার !

(১৮৯)

হিসাব করে পা ফেলা চাই
হিসাবে বিশ্বাস,
মাপের ঘুঁটি চালের ভুলে
জীবন নাভিশ্বাস ।
Comment২৭ টি মন্তব্য | ১৭৪ বার প্রদর্শিত | বিস্তারিত

সুবচন-১৮৬লিখেছেন ১৪ মে ২০১৩, ০৬:২৭ | ছড়া

চাও যদি গো সুজন নামুক
আসন থেকে নীচে,
তোমার নীচেনামা তবে
ধরবে হাঁটা পিছে !

(১৮৭)

বড় হলে বুকেরই ধন
যায় চলেরে দূরে,
হা-হুতাশ আর পেরেশানি
মাতৃহৃদয় কুরে !
Comment২৫ টি মন্তব্য | ১৭৯ বার প্রদর্শিত | বিস্তারিত

খেলা ভাঙ্গার বেলালিখেছেন ০৮ মে ২০১৩, ১৬:৫৭ | গল্প

একমাত্র ছোটভাই সেলিমের কথায় সোহেলের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে ।মনেহয়-নিজের শরীরের রক্ত দু’ভাগ হয়ে সম্মুখসমরে উদ্যত অথবা রক্তে রক্তে যুদ্ধের মহাপ্লাবন সুন্দর পৃথিবীটাকে কুৎসিত একদলা মাংসপিণ্ডে পরিণত করে দিয়েছে ।অথচ,প্রতি দুমাস অন্তর ঋতু পরিবর্তনের মত অতি স্বাভাবিক কথাটি ।আজকের দিনে অবশ্যম্ভাবী...
Comment৪ টি মন্তব্য | ১৩৫ বার প্রদর্শিত | বিস্তারিত

গোলকধাঁধালিখেছেন ০২ মে ২০১৩, ০৯:২৩ | গল্প

-আমাকে চিনতে পারছেন ?’
দোকানের কাউন্টারে মালিকের পাশে বসা সাদা দাড়িওলা লোকটির কথায় চমকে ওঠে তমা ।ও খুব মনোযোগ দিয়ে একটি কানের দুলের সূক্ষন কাজের স্থায়িত্ব পরীক্ষা করছিল ।

লোকটির মুখে চোখ রেখে বিব্রতবোধ করে ও ।না, চিনতে পারছে না ।দাড়িওলা মুচকি হেসে চোখ থেকে চশমাটি নামিয়ে বলেঃ এবার চিনতে...
Comment১৯ টি মন্তব্য | ১৭১ বার প্রদর্শিত | বিস্তারিত

হিসেব লিখেছেন ২৩ এপ্রিল ২০১৩, ২২:২৭ | গল্প

ঃচারদিকে এত ঝড়-জল-বন্যা-সাইক্লোন, মানুষের কতই না দুর্দশা- এসব ফেলে তুমি আমেরিকা ফিরে যাবে ভাইয়া !’ বুকের ভেতরে উথলে ওঠা কাঁচা আবেগে কথাগুলো বলে অবাক হয়ে হাসানের দিকে তাকায় শাওন ।
ঃআরে রাখ তোর বন্যা-সাইক্লোন ! এ তো এ দেশে লেগেই আছে ।আর ঘিনঘিনে কাদার ওপর দিয়ে তো হাঁটাই যায় না ।যাব না তো কি পচে...
Comment৪ টি মন্তব্য | ১৩৩ বার প্রদর্শিত | বিস্তারিত

বিরুদ্ধ স্রোতলিখেছেন ২২ এপ্রিল ২০১৩, ০১:১০ | গল্প

‘বদ্ধ স্রোতস্বিনীর আপাত স্বচ্ছ,বিষাক্ত পানিতে আমি মুখ থুবড়ে পড়ে আছি ।আমি কিছুতেই আমার চারপাশের গুমোট বৃত্তটা ভাঙ্গতে পারছি না ।আমার ভীষণ ইচ্ছে করে -দূরে, অনেক দূরে কোথাও পালিয়ে যাই ! কিন্তু কোথায় যাবো আমি ? কার কাছে যাবো ?নিজের কাছ থেকে কি পালানো সম্ভব ?’

ঘরের আলো নিভিয়ে দিলে ডাইরির পাতাটা ...
Comment৮ টি মন্তব্য | ১২৯ বার প্রদর্শিত | বিস্তারিত

রোদের চোখে মেঘের ছায়ালিখেছেন ১৯ এপ্রিল ২০১৩, ১৭:২৯ | গল্প

আকাশ জুড়ে ছায়া ঘনায় ।

গোলাপি,হলুদ,লাল,নীল আলো বিলীনপ্রায় । টুকরো টুকরো মেঘে ক্যানভাসে ছবি ভাসে - নদী,পাহাড়, প্রান্তর ।কী সুন্দর কারুকাজ !ছাদের ওপাশ থেকে
দীপা গেয়ে ওঠে-মনে রবে কিনা রবে আমারে...।

তিথি আর আকাশের মাঝ দিয়ে একঝাঁক পাখি উড়ে যায় ।দীপার গানের সুরের সাথে আকাশের
রঙ মিলেমিশে...
Comment১০ টি মন্তব্য | ১৬৯ বার প্রদর্শিত | বিস্তারিত

সুবচন-১৮৪লিখেছেন ০৩ এপ্রিল ২০১৩, ০৬:১১ | ছড়া

বলা থেকে শোনা ভালো
বোঝো খানিকক্ষণ,
বাতাসে সুগন্ধের উৎস
খোঁজে ভাবুক মন ।

(১৮৫)

পাত্র খোঁজার একটি সূত্র
আজকে দিয়ে যাই-
পরিবারের সেরা ছেলে
বাছাই করো ভাই ।
Comment৪১ টি মন্তব্য | ৩৩১ বার প্রদর্শিত | বিস্তারিত

সুবচন-১৮২লিখেছেন ০২ এপ্রিল ২০১৩, ১২:০৭ | ছড়া

অতিচালাক নিত্য ভাবে-
হিসাবে সে পাকা,
বোকা ব্যক্তি অঙ্কে কাঁচা
মাথায় কাঁঠাল রাখা !

(১৮৩)

করো সম্মান মা-বাবাকে-
স্রষ্টায় মাথা নত,
জীবন থেকে পড়ুক ঝরে
দুখ-অপমান শত ।
Comment২৪ টি মন্তব্য | ২০৯ বার প্রদর্শিত | বিস্তারিত

সুবচন-১৮০লিখেছেন ৩১ মার্চ ২০১৩, ১৪:২৪ | ছড়া

গাছের মত বিলাও শুধু
ফল-মূল,ডাল-পালা,
ফেরৎ কিছু পাবার আশা
অমূলক জ্বালা ।

(১৮১)

চুপটি করে সয়েই যাও
মুখটি খোলো না,
খোদার ঢোল ফেরেস্তা বাজায়-
পদটি ভুলো না ।
Comment১০ টি মন্তব্য | ১৮৬ বার প্রদর্শিত | বিস্তারিত

সুবচন-১৭৮লিখেছেন ২৭ মার্চ ২০১৩, ০৯:৫৫ | ছড়া

কোকিল পেয়ে স্বাধীনতা
ব্যাকুল হচ্ছে ডাকি,
কিড়মিড়িয়ে সইছে ঠেকে
বনের যত পাখি !

(১৭৯)

যদি না পাই নতুন জাগায়
নিজের মতো দিক-
ঘোরে মাথা যথা-তথা
অকারণে ঠিক ।
Comment২০ টি মন্তব্য | ১৯৯ বার প্রদর্শিত | বিস্তারিত

সুবচন-১৭৬লিখেছেন ২৬ মার্চ ২০১৩, ১৭:৫৪ | ছড়া

ভ্রমণ হলে বিরক্তিকর
সময় চলে ধীরে,
সুখযাত্রা মধুর স্মৃতি
জীবননদীর তীরে ।

(১৭৭)

অধিকারহীন কর্তব্যের ভার
দিয়ে আমার কাঁধে,
মায়াজালে করলে বন্দি
সংসারের নীল ফাঁদে !
Comment১৬ টি মন্তব্য | ১৮৫ বার প্রদর্শিত | বিস্তারিত

সুবচন-১৭৪লিখেছেন ২২ মার্চ ২০১৩, ০৯:৫৫ | ছড়া

ভিড়লে ফেরি খেয়াঘাটে
যে যার পথে যায়,
জীবন অবসানে মানুষ
পিছে না তাকায় ।

(১৭৫)

কবে আমি জয় করেছি
একলা থাকার ভয়,
একলা নদী - একা চলি
দুকূল বালুময় ।
Comment১০ টি মন্তব্য | ১৫৫ বার প্রদর্শিত | বিস্তারিত

সুবচন-১৭২লিখেছেন ২১ মার্চ ২০১৩, ০০:৩৫ | ছড়া

বাঘের খাঁচায় থাকলে মানুষ
মানুষ তো আর রয় না,
বনের কথা যায় যে ভুলে
পোষা শালিক-ময়না ।


(১৭৩)

স্রোতহীনতায় নদীর মরণ
দেখে সকল লোকে,
অবিশ্বাসে প্রেমের মরণ
যায় না দেখা চোখে !
Comment২৬ টি মন্তব্য | ২০৩ বার প্রদর্শিত | বিস্তারিত

সুবচন-১৭০লিখেছেন ১৯ মার্চ ২০১৩, ২০:২০ | ছড়া

সম্পদ কভু নয় নিয়ামক
সুখের তরণীর,
প্রয়োজনের অধিক অর্থ
ফ্যাসাদ ধরণীর ।

(১৭১)

ভাবছো কেনো সমালোচক
করছে ভীষণ ক্ষতি,
মিত্র যদি খয়ের খাঁ হয়
সঙ্গী অনুন্নতি !
Comment২৪ টি মন্তব্য | ১৮৯ বার প্রদর্শিত | বিস্তারিত

সুবচন-১৬৮লিখেছেন ১৯ মার্চ ২০১৩, ০০:০২ | ছড়া

ছোট্ট শিশু মানুষ করা
সত্যি কঠিন কাজ,
মা-বাবার আচরণ শিশুর
ভবিষ্যতের তাজ ।

(১৬৯)

ভয় পাওয়া আর ভালোবাসা
সমান কথা নয়,
ভালোবাসার কাছে সদা
ভয়ের পরাজয় ।
Comment২৩ টি মন্তব্য | ১৯২ বার প্রদর্শিত | বিস্তারিত

সুবচন-১৬৬লিখেছেন ১৮ মার্চ ২০১৩, ০১:৫৬ | ছড়া

দেমাগভরে যে জন ছিঁড়ে
আত্মীয়তার বন্ধন,
পরকালে থাকবে তাহার
অপমানের ক্রন্দন ।

(১৬৭)

মধুমাখা কথা যে তার
অন্তরেতে বিষ,
মুখোশখানি ছিঁড়তে টানি
হাত করে নিশপিশ !
Comment১৪ টি মন্তব্য | ১৬২ বার প্রদর্শিত | বিস্তারিত

সুবচন-১৬৪লিখেছেন ১৭ মার্চ ২০১৩, ০১:২৩ | ছড়া

সাপ-সিংহ-বাঘ-হায়েনার ভয়
মিছে রাখো মনে,
সৃজনকারী আল্লাহরই ভয়
পোষো সযতনে ।

(১৬৫)

সুযোগ বুঝে যে জন তোমার
আনন্দ নেয় লুটে,
তার সাথে পথচলা বৃথা
ভরসা নেই মোটে !
Comment২০ টি মন্তব্য | ১৬৫ বার প্রদর্শিত | বিস্তারিত

সুবচন-১৬২লিখেছেন ১২ মার্চ ২০১৩, ১৮:৪৬ | ছড়া

নিসর্গে ঐ ফাগুনমেলায়
কোকিল ধরে গান ,
সময়ে সোনালি সাহস-
জীবনেরই তান ।

(১৬৩)

অভিমানের মাথায় যদি
চাপে জিদের ভূত,
জীবননায়ে থেকেই যায়
লক্ষণীয় খুঁত !
Comment৮ টি মন্তব্য | ১২৯ বার প্রদর্শিত | বিস্তারিত

আমার যত লিংকStar

আমার যত ফেভারিটStar

পূর্বতন পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment

আমার সাম্প্রতিক মন্তব্যComment