শনিবার ২৫ মে ২০১৩, ১১ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem
RSS

এলোমেলো সব ভাবনাদিন যায়, ক্ষণ যায়, সময় কাহারো নয়

বর্ণমালা পরিচয়, দ্বিতীয় ভাগ অথবা অনুস্বর-বিসর্গ-চন্দ্রবিন্দু সমাচার লিখেছেন ৩০ মার্চ ২০১৩, ২১:১৯ | বিবিধ

আমার সম্প্রতি পাঁচ পেরিয়ে ছয়ে পরা জমজ পুত্রদ্বয়ের চন্দ্রবিন্দুপ্রীতি ইদানিং আমার দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। নাহ, ওদের চন্দ্রবিন্দুর প্রতি এই ভালবাসার সঙ্গে চাঁদ বা মুহতারাম মেশিনম্যানের চন্দ্রভ্রমনের কোন যোগসুত্র নাই। তবে হ্যাঁ, মেশিনম্যানের সমর্থকদের মত আমার ছেলেরাও এক্ষেত্রে স্বার্থ...
Comment০ টি মন্তব্য | ১২১ বার প্রদর্শিত | বিস্তারিত

সানশাইন বাংলা ল্যাঙ্গুয়েজ স্কুললিখেছেন ১০ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৩৭ | প্রবাস জীবন

ঘটনা-১
কিছুদিন আগে সানশাইন প্রাইমারী স্কুলে গিয়েছিলাম আমার দুই ছেলেকে নিয়ে স্কুল হলিডের সময়। এদেশে স্কুলগুলোতে বছরে ৪টি টার্ম – একেকটি ১০ সপ্তাহ দীর্ঘ, একেকটি টার্মের মাঝে আবার ২/৩ সপ্তাহ ছুটি। স্থানীয় সিটি কাউন্সিলের ব্যবস্থাপনায় প্রতিটা টার্মের শেষে স্কুল হলিডেতে স্কুলগামী বাচ্চাদের...
Comment৪ টি মন্তব্য | ১৯৫ বার প্রদর্শিত | বিস্তারিত

মেলবোর্ণে ভাতের হোটেলের সন্ধানেলিখেছেন ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২৩ | প্রবাস জীবন

ঢাকা শহরে দেড় দশক অবস্থানের সুবাদে নানান কিসিমের হোটেলে ভক্ষণ করবার সুযোগ আমার হয়েছে, তবে এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হল সেই হোটেলগুলো, যেগুলোকে সাধারনত 'ভাতের হোটেল' নামক এক অলিখিত ক্যাটাগরিতে ফেলা হয়। বাংলাদেশে যেমন বই বিক্রীর দোকানকে লাইব্রেরী বলে, অনেকটা সেইরকম নিপাতনে সিদ্ধ ভাবেই খাবারের...
Comment৬ টি মন্তব্য | ২৬১ বার প্রদর্শিত | বিস্তারিত

ভাষা ও অভিবাসনঃ ইতিহাসের পাঠ লিখেছেন ০৮ জানুয়ারি ২০১৩, ১৪:৩৪ | ইতিহাস

পৃথিবীর অসংখ্য ভাষাগুলোকে হাতেগোনা কয়েকটি ভাষা-পরিবারে বিভক্ত করা যায়, যাদের সাধারন উত্তরাধিকার আছে বলে ধারনা করা হয়। যদিও আজকের দুনিয়ায় কয়েক হাজার ভাষা রয়েছে, যাদের লিপি, শব্দগুচ্ছ, উচ্চারনের প্যাটার্ন, সবই আলাদা আলাদা, তবুও কিছু প্রধান প্রধান (বহুল প্রচলিত অর্থে) ভাষাগুলোর মাঝে কিছু সাধারন...
Comment১ টি মন্তব্য | ১৭৬ বার প্রদর্শিত | বিস্তারিত

আর্নল্ড জেবলঃ অভিবাসীদের গল্প-কথকলিখেছেন ২৬ ডিসেম্বর ২০১২, ০০:২৪ | বিবিধ

গতমাসে মেলবোর্নের ব্রিমব্যাঙ্ক সিটি কাউন্সিলের বার্ষিক আয়োজন Brimbank Writers’ Festival অনুষ্ঠিত হল পক্ষাধিককাল ধরে। এরই অংশ হিসেবে এক সন্ধ্যায় St Albans-এ AMES প্রাঙ্গনে এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন ব্রিমব্যাঙ্ক এলাকায় বসবাসরত তিনজন লেখক- আর্নল্ড জেবল, এলিস পাং এবং আন্দ্রেয়াস লিট্রাস।...
Comment১২ টি মন্তব্য | ২৬৮ বার প্রদর্শিত | বিস্তারিত

অস্ট্রেলিয়ার হারিয়ে যাওয়া প্রজন্ম লিখেছেন ০৪ ডিসেম্বর ২০১২, ১৬:৫৮ | বিবিধ

ঘটনাস্থল অস্ট্রেলিয়া। বিশ শতকের প্রথমার্ধের ঘটনা। ইতিমধ্যে সারা মহাদেশে তাদের কথাকেই আইনে পরিণত করেছে দখলধারী শ্বেতাঙ্গরা, সুপ্রাচীন কাল থেকে বসবাসরত আদিবাসীরা আজ নিজ ভূমে পরবাসী। এই সময়ে এসে শ্বেতাঙ্গরা হঠকারীভাবে একতরফা সিদ্ধান্ত নিয়ে বসল যে শ্বেতাঙ্গ ও আদিবাসী অস্ট্রেলিয়ানদের মিলনের ফলে...
Comment৩ টি মন্তব্য | ২০৭ বার প্রদর্শিত | বিস্তারিত

ইনকাম ট্যাক্স / আয়কর নিয়ে এক প্রস্থ লিখেছেন ৩০ নভেম্বর ২০১২, ১১:১৭ | প্রবাস জীবন

ফিবছর আমি একটা ইনকাম ট্যাক্স ফার্মে কাজ করি, চুক্তিভিত্তিকভাবে, অর্থাৎ কি-না শুধুমাত্র ইনকাম ট্যাক্স সিজনে। এক মাস ট্রেনিং, চার মাসের চাকুরী। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়াতে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করার সময়। কিছু কিছু আয়করদাতাকে পরিস্থিতিভেদে ট্যাক্স অফিস একটু বেশী সময় বরাদ্দ করলেও,...
Comment১ টি মন্তব্য | ২৭৬ বার প্রদর্শিত | বিস্তারিত

নামে কি আসে যায়?লিখেছেন ০৪ আগস্ট ২০১১, ১১:৫৭ | সমাজ

নামে যে কিছু আসে যায় না, সে কথায় কারো দ্বিমত না থাকলেও একটা সুন্দর ও অর্থবোধক নাম সবাই পছন্দ করেন। গোলাপকে যে নামেই ডাকা হোক, তা আগের মতই সুরভী ছড়াবে, যদিও এই যুক্তি গোলাপের নামের সৌন্দর্য্যকে অস্বীকার করে না কিংবা সুন্দর নামকে অপ্রয়োজনীয়ও মনে করে না – সুন্দর সুরভীর পাশাপাশি সুন্দর একটা নাম...
Comment১২ টি মন্তব্য | ৬০৭ বার প্রদর্শিত | বিস্তারিত

বইচক্রঃ বঙ্কিমচন্দ্র–রবীন্দ্রনাথ ধর্মতর্কলিখেছেন ২৮ মে ২০১১, ২১:২৪ | বই আলোচনা

বইচক্রের ব্যাপারটা আমার খুব মনে ধরেছে, এতে করে অনেক বই সম্পর্কে যেমন জানতে পারব, তেমনি আমার নিজের পড়া বই-পত্রের ব্যাপারে একটু কিছু অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে পারব। চমৎকার ‘আইডিয়া’! ইংরেজী শব্দটাই ব্যাবহার করলাম, কারন ওই কথাটাই আমাদের মধ্যে বেশি চালু। ‘ধারনা’ বললে সবাই যে ঠিক একই জিনিস বুঝতেন তা...
Comment৭ টি মন্তব্য | ৫৮৯ বার প্রদর্শিত | বিস্তারিত

ক্রসফায়ারের জয় হোকলিখেছেন ০৫ মে ২০১১, ১৪:১৪ | বিবিধ

হুমায়ুন আজাদ লিখেছিলেন, মানুষ সিংহের প্রশংসা করতে ভালবাসে, তবে গাধাকেই তার বেশি পছন্দ। বর্তমানে ওসামা-নিধনের পরে পশ্চিমা মিডিয়ার উল্লম্ফন দেখে মনে হচ্ছে, ওনারা গনতন্ত্র এবং 'জাস্টিস' নিয়ে গলা ফাটালেও আসলে ক্রসফায়ারই ওনাদের বেশি পছন্দ। আজকে পত্রিকায় পড়লাম, ওসামাকে জীবিত ধরা হয়েছিল, পরে...
Comment৬ টি মন্তব্য | ৬৩৩ বার প্রদর্শিত | বিস্তারিত

আমি ঠিক, তুমি ভুল। অথবা, তুমি ভুল, আমি ঠিক। মতান্তরে, তালগাছটা আমারলিখেছেন ০১ মে ২০১১, ০৯:৪৬ | বিবিধ

“জান, আজকাল আর কেউ কারো কথা শুনতে চায় না” – এক বন্ধুবর আক্ষেপ করে বললেন। আমি সবেগে মাথা নাড়াই। বন্ধুবর যোগ করলেনঃ “সবাই শুধু বলতে চায়, কেউ শুনতে রাজী নয়। ফলাফল, কোলাহল”। এর চেয়ে খাঁটি কথা আর হয় না, আমি সায় দেই তাকে। আমার কিছু ভাল বন্ধু, অর্থাৎ কিনা সমমনা বন্ধু আছে, যাদের সঙ্গে আমার মাঝে মধ্যে...
Comment৬ টি মন্তব্য | ৪০৪ বার প্রদর্শিত | বিস্তারিত

আমাদের ভাষার সীমাবদ্ধতা লিখেছেন ২৩ ডিসেম্বর ২০১০, ১১:৪২ | বিবিধ

বিয়ের বাজারে যাদের আনাগোনা হয়েছে, নিজের জন্য হোক বা অন্য কারো জন্য হোক, তারা ‘ছেলে কেমন’ বা ‘মেয়ে কেমন’ এই জাতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন অথবা এই প্রশ্নগুলি করেছেন কোন না কোন এক পরযায়ে বলেই ধরে নিচ্ছি। ছেলে ভাল বলতে আমরা আসলে কি বুঝাই বলুন তো? কিছু একটা যে বুঝাই তা তো মানলাম, কিন্তু আমরাই কি তার...
Comment০ টি মন্তব্য | ২৩৮ বার প্রদর্শিত | বিস্তারিত

মাতৃভাষা ও অমাতৃভাষা সমাচারলিখেছেন ২০ ডিসেম্বর ২০১০, ১৯:৫০ | প্রবাস জীবন

অস্ট্রেলিয়াতে এসেছি এক বছর হল, স্ত্রী-পুত্রসহ। উদ্দেশ্য হল স্থায়ী বসবাস এবং নতুন মাটিতে নতুন করে শেকড় গজানো। অনেকে বলবেন, শেকড়ছাড়া হওয়া – তাতেও সই। শেকড়ছাড়া না হলে কি করে নতুন শেকড় জন্মানো যাবে, বলুন? সেই যে আফ্রিকা থেকে হোমো স্যাপিয়েন্সরা আজ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, প্রতিটি ইঞ্চি ভুমিতে তার...
Comment৬ টি মন্তব্য | ৫২৪ বার প্রদর্শিত | বিস্তারিত

ইতিহাসের পাঠঃ দক্ষিনের অজানা দেশ থেকেলিখেছেন ১৬ ডিসেম্বর ২০১০, ২২:৪১ | বিবিধ

ব্লগের জগতে কলম ধরছি এই প্রথম। কি লিখব তা ঠিক করতে যেয়ে ভাবলাম, এই মুহুর্তে আমি যে বইটা পড়ছি, ওখান থেকে কিছু মজাদার তথ্য আমার ভাষায় পরিবেশন করা যাক। লিখে লিখে হাত পাকানোর মতলব আর কি! অস্ট্রেলিয়াতে এসেছি এক বছর হল, স্ত্রী-পুত্র ও তল্পিতল্পাসহ। অস্ট্রেলিয়া আবিস্কারের কাহিনি নিয়ে একটা বই পড়ছি এই...
Comment৮ টি মন্তব্য | ৪১৫ বার প্রদর্শিত | বিস্তারিত

বাংলা ব্লগে হাতে খড়িলিখেছেন ১৬ ডিসেম্বর ২০১০, ০৭:২৪ | বিবিধ

অনেক কথা বলতে চাই, তবে বাংলা টাইপ করা শিখছি এখনও..........
Comment৭ টি মন্তব্য | ৪৯৭ বার প্রদর্শিত | বিস্তারিত
ashru12 লেখক :মো: আশরাফুল আলম
এক বাউল বলেনঃ "বেদ-বিধি-পথ-শাস্ত্র কানা, আরেক কানা মন আমার, এ সব দেখি কানার হাটবাজার"। আমরা কানার মতন বেদ-বিধি-পথ-শাস্ত্র ঘেঁটে খুঁজে বেড়াই তাঁকে। আরেক বাউল তাতে সায় দিয়ে বললেন, "তোরা পাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে। যারে যায়না পাওয়া, তারি হাওয়া লাগল কেন মোরে?" 'যারে যায়না পাওয়া' তাকে আমি খুঁজে বেড়াই ওই বাউলদের পথ ধরে। না পেলেও ক্ষতি নেই, আমার এই পথ চলাতেই আনন্দ!

আমার যত লিংকStar

আমার যত ফেভারিটStar

পূর্বতন পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment

আমার সাম্প্রতিক মন্তব্যComment