শুক্রবার ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem
RSS

মন ভাল নেই

সিঙ্গার বাবুল লিখেছেন ১১ মে ২০১৩, ১৮:০১ | গল্প

বাবুল একটু বখা ধরণের ছেলে ছিল। মেয়ে দেখলে সে শিস মারত। মুখ বিকৃতি করে নোংরা ইংগিত করত। পাড়ার মেয়েরা তার যন্ত্রণায় রাস্তাঘাটে চলাফেরা করতে পারত না।
একদিন সে অহনাদের বাড়ির সামনে গিয়ে শিস বাজাতে লাগল। তখন বিকেল । প্রাণ জুড়ানো বাতাস হু হু করে বইছিল। গাছের পাতাগুলো এমনভাবে নাচছিল যেন তা সুন্দরীদের...
Comment৩৮ টি মন্তব্য | ১৫৬ বার প্রদর্শিত | বিস্তারিত

আপনপরলিখেছেন ০৫ মে ২০১৩, ১৯:৩৪ | গল্প

ফোরকান কিছু স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নে তার কালো কালো চোখ দুটো রঙিন হয়ে গিয়েছিল। রঙিন চোখে দেখতে পেত –সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। সেরা মেধাবীদের পাশে বসে ক্লাস করছে। ভরদুপুরে ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে। সুন্দরী সহপাঠিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু টানা দু মাস কোচিং করে কোনো বিশ্ববিদ্যালয়ে...
Comment১১ টি মন্তব্য | ১২৭ বার প্রদর্শিত | বিস্তারিত

পিপাসা লিখেছেন ০৪ মে ২০১৩, ১৭:৩৬ | গল্প

এখন ভর দুপুর। ঠা ঠা রোদ। বিরহ-ব্যাথা ছাড়াই চারদিক খা খা করছে। ঠা ঠা রোদ গাছের পাতায়, ঘর-বাড়ির ছাদের উপর, গ্রামের কাঁচা রাস্তায় পড়ে ঝিকমিক ঝিকমিক করছে। এই ঝিকিমিকি এক ঝলক দেখলে একজন হৃদয়হীন মানুষের মনও বেদনাতুর হয়ে ওঠে। পানির পিপাসায় যে কারো বুক ছটফট ছটফট করে।

কাশেম গিয়েছিল তার বোনের...
Comment১৯ টি মন্তব্য | ১১৬ বার প্রদর্শিত | বিস্তারিত

ইঁদুরের গর্তলিখেছেন ০৩ মে ২০১৩, ০০:৪৫ | গল্প

আজ সকাল থেকেই খুব গরম। একফোঁটা বাতাস নেই কোথাও। বিকালের দিকেও শরীর ঘামে ভিজে একাকার। শরীফ হাঁসফাঁস করতে করতে বউকে বলল, “গরমে মরে যাচ্ছি। একটু বাতাস কর না।’’
ঝর্ণা স্বামীর কথাকে একটুও পাত্তা দিল না। তেজি গলায় বলল,পারব না। তারপর সে একটা প্রশ্ন জুড়ে দিল শরীফকে, আমাকে কি বিয়ে করেছো বাতাস খাওয়ার...
Comment৯ টি মন্তব্য | ১২১ বার প্রদর্শিত | বিস্তারিত

বিষাদে আনন্দ লিখেছেন ০৮ এপ্রিল ২০১৩, ১৯:০২ | গল্প

নূর এক ফ্ল্যাক্স চা নিয়ে ঘরে ঢুকল। আহমেদ তাকে দেখে কটমট চোখে তাকালেন। বিরক্ত গলায় বললেন, চা আনতে দেরি হল কেন?
নূর কাঁপা কাঁপা গলায় বলল, বাসার সামনের দোকানটা বন্ধ। চা আনতে মোড়ের দোকানে গিয়েছিলাম।
উপযুক্ত কারণ দর্শানোয় আহমেদের বিরক্তি কিছুটা কমল। মুখে প্রশান্তি এনে তিনি বললেন, নূর, আবার দোকানে...
Comment১৬ টি মন্তব্য | ২৩২ বার প্রদর্শিত | বিস্তারিত

টাক সমস্যা লিখেছেন ২৯ মার্চ ২০১৩, ১৮:০৬ | গল্প

সেলুন থেকে ফিরে এসে সিফাত আয়নার সামনে দাঁড়িয়ে হালকা-পাতলা একটা ধাক্কা খেল। হাঁটুতে না, পায়েও না, সরাসরি মনে। আয়ানার ভেতরে দেখা যাচ্ছে তার মাথার সামনের দিককার চুল পাতলা। তার মানে সে অচিরেই টেকো ক্লাবের একজন সম্মানিত সদস্য হতে যাচ্ছে।
তার ছোট বোন মিলু টিটকারি মেরে বলল, কী রে ভাইয়া! তোকে...
Comment৪ টি মন্তব্য | ২১২ বার প্রদর্শিত | বিস্তারিত

ভালোবাসার একাল লিখেছেন ২৭ মার্চ ২০১৩, ১৮:০৩ | গল্প

ছিপছিপে সুন্দরীটার রুপের ঝলসানিতে জাবেরের চোখ দুটো ঝলসে গেল। মনে একটা প্রেম প্রেম ভাব জাগল।
একদিন পড়া শেষে কোচিং সেন্টার থেকে বাসায় ফিরতে ফিরতে জাবের সেই সুন্দরীটাকে বলল, শোন শিল্পী, আমি তোমাকে একটা কথা বলব-----
শিল্পী নাম্নী সেই মেয়েটি ব্যাপক আগ্রহ নিয়ে জাবেরের দিকে তাকাল। সে জাবেরের কথা...
Comment১৪ টি মন্তব্য | ২৩৮ বার প্রদর্শিত | বিস্তারিত

জবান লিখেছেন ০৪ মার্চ ২০১৩, ২২:১৩ | গল্প

আজম বিরসমুখে ঘর থেকে বের হল। তখন বেলা এগারটা। গ্রামের প্রতিটা পুরুষ মানুষ ফসলের মাঠে গিয়েছে, বাড়িতে রয়েছে শুধু তাদের গৃহিণীরা। গৃহিণীদের কাজের অন্তু নেই। সূর্য ওঠার আগেই তাদের ঘুম ভাঙ্গে, তারপর শুরু হয় বিরামহীন একটানা কাজ। কাজের চাপে দম ফেলবার ফুসরত পায় না। কে একজন আজম মুখ কালো করে বাড়িতে এলো,...
Comment১২ টি মন্তব্য | ১৭৮ বার প্রদর্শিত | বিস্তারিত

রাজা জিনজিরঃ একটি শিওতোষ বই লিখেছেন ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২২ | বই আলোচনা

জনপ্রিয় ব্লগার মোঃ নোমান সরকার সম্পাদিত রাজা জিনজির বইটি এবারের অমর একুশে বইমেলায় জলছবি বাতায়ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে অ্যাডরন পাবলিকেশনের স্টলে। বইটিতে মোট গল্প রয়েছে ১৭টি। গল্পগুলো লিখেছেন মোঃ নোমান সরকার, শাহিদুল হক, নাসির আহেমদ কাবুল, রশিদ জামিল, জহিরুল ইসলাম, সেবু...
Comment৩৮ টি মন্তব্য | ২৯৬ বার প্রদর্শিত | বিস্তারিত

দুঃখিনী লিখেছেন ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৯ | গল্প

পাঁচ বছর হলো মণিরার বিয়ের বয়স, কিন্তু সে নিঃসন্তান। সন্তানের জন্য তার খুব আফসোস হয়। শুধু তার না, সব নিঃসন্তান নারীরই হয়।
স্বামীর সংসারে আসার পর পরই তার দু চোখ স্বপ্নে বিভোর হয়ে উঠেছিল। দুটো সন্তান থাকবে তার। একটা মেয়ে আরেকটা ছেলে। ওরা দুজন মিলে সারা বাড়িতে দাপাদাপি করবে, ছুটোছুটি করবে,...
Comment৯ টি মন্তব্য | ১৭২ বার প্রদর্শিত | বিস্তারিত

নীল দরজাঃ এক চেতনা থেকে আরেক চেতনায় যাবার মাধ্যম লিখেছেন ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:২৩ | বই আলোচনা

প্রথম আলো ব্লগের জনপ্রিয় এবং শ্রদ্ধেয় ব্লগার শাহিদুল হক একজন আত্মমগ্ন কবি, ছন্দময় ছড়াকার, কুশলী গল্পকার এবং বিদগ্ধ সমালোচক। এছাড়াও তিনি একজন রুবাইয়াৎ রচিয়তা। এবারের অমর একুশে বইমেলায় তার রচিত রুবাইয়াতগুলো, প্রথম আলো ব্লগে নিয়মিত পোস্ট আকারে পাওয়া যেত, গ্রন্থ আকারে কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত...
Comment১২ টি মন্তব্য | ১৭০ বার প্রদর্শিত | বিস্তারিত

রুপের আঁচলে বসন্তঃ একটি উপন্যাস এবং আমার কিছু কথালিখেছেন ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:১১ | বই আলোচনা

অমর একুশে বইমেলা/১৩ তে আমাদের সহ-ব্লগার আরমানউজ্জামান ভাইয়ের প্রথম উপন্যাস রুপের আঁচলে বসন্ত কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। উপন্যাসটি পাওয়া যাচ্ছে ৪১২ নম্বর স্টলে।
উপন্যাসে নায়িকা নিতু যেমন সুন্দর তেমন বুদ্ধিমতী। একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। তার সাথে বন্ধুত্ব হয়...
Comment২৯ টি মন্তব্য | ২২৮ বার প্রদর্শিত | বিস্তারিত

দিন দিন প্রতিদিন, ভালোবাসা প্রতিদিনলিখেছেন ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ০১:০৩ | গল্প

শামিম এক বছর ধরে তাসমিনার পেছন পেছন ঘুরছে। ঘুরে ঘুরে সে হয়রান। যতটা ভালোবাসা তার মনের ভেতর ছিল, সবটুকুই তাসমিনাকে উজাড় করে দিয়েছে। কিন্তু তাসমিনা বড্ড দেমাগি। সে শামিমের মুখের উপর বলে, তোমার ভালোবাসা নিতেও পারব না, আমার ভালোবাসা তোমাকে দিতেও পারব না।
তখন খুব কষ্ট লাগে শামিমের। হায়, তাসমিনা...
Comment৭ টি মন্তব্য | ২০৪ বার প্রদর্শিত | বিস্তারিত

সুনীল বাবু’র এক টুকরো সুনীল আকাশঃ একজন পাঠক হিসেবে আমার অনুভূতি। লিখেছেন ১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:২৯ | বই আলোচনা

অমর একুশে বইমেলা ২০১৩ তে আমাদের সহ –ব্লগার জিনজির ভাইয়ের সুনীল বাবু’র এক টুকরো সুনীল আকাশ গল্পগ্রন্থটি কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এই গ্রন্থটিতে গল্প রয়েছে মোট ১১টি। সবকটি গল্প সুপাঠ্য। এক নিঃশ্বাসে বেশ আনন্দের সাথে পড়ে ফেলা যায়। পড়তে পড়তে মন হারিয়ে যায়। একটা গল্প পড়ার পর আরেকটা পড়তে...
Comment১৪ টি মন্তব্য | ২৪০ বার প্রদর্শিত | বিস্তারিত

কলাচোর লিখেছেন ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৩৫ | গল্প

সুমন, বাশার আর আবির তিনজন ঘনিষ্ঠবন্ধু। ওদের ঘনিষ্ঠতা সেই ন্যাংটোকাল থেকে। ওরা একসাথে স্কুলে যায়। একসাথে বাড়ি ফেরে। একসাথে খেলাধুলা করে। একসাথে বসে আড্ডা মারে। আনন্দে মত্ত হয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর গল্প করে। ওদের সবকিছুই একসাথে, শুধু রাতের বেলা যে যার বাড়িতে ঘুমোয়। ঘুম ভাঙলেই আবার একসাথে।...
Comment০ টি মন্তব্য | ১২১ বার প্রদর্শিত | বিস্তারিত

অন্যচোখে লিখেছেন ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২২ | গল্প

হরহামেশাই বেলালকে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। এর জন্য দায়ী তার ক্রমবর্ধমান ভুঁড়ি। তেমন কিছু খায় না সে, কিন্তু ভুঁড়িটা পাল্লা দিয়ে বেড়েই চলছে। নানান জনের নানান কথা টুকটাক শুনতেও হচ্ছে। সেসব কথা মোটেও প্রশান্তিদায়ক না। সে খাবার টেবিলে বসে লজ্জা লজ্জা মুখ করে। সেদিন খেতে বসে কী লজ্জাই না সে পেল!...
Comment১২ টি মন্তব্য | ২১৬ বার প্রদর্শিত | বিস্তারিত

কিছু ভুল লিখেছেন ২৮ জানুয়ারি ২০১৩, ২৩:৫৯ | গল্প

ফেসবুকের নেশা লিয়ার বারোটা বাজিয়ে দিয়েছে। যেমন করে একটা যুবকের বারটা বাজায় গাঁজা কিংবা ফেন্সিডিল।
তার পড়াশোনা চাঙ্গে উঠেছে। এমনটা হওয়ারই কথা। কারণ সন্ধ্যার পর পর স্কুল পড়ুয়ারা বই খাতা নিয়ে পড়তে বসে, কিন্তু সে বসে কম্পিউটারের সামনে। ঠিকমতো পড়াশোনা না করার কারণে স্কুল পরীক্ষায় তার...
Comment২৪ টি মন্তব্য | ২৯২ বার প্রদর্শিত | বিস্তারিত

ঋণীলিখেছেন ২৫ জানুয়ারি ২০১৩, ২১:৩৬ | গল্প

মিরুদের অতিথি কক্ষটা সুন্দর। ছিমছাম। একপাশে একসেট সোফা। আরেক পাশে ছোটমোটো একটা খাট। মাঝখানে সেন্টার টেবিল। এক কোণায় একটা শোকেজ। সেটা শোপিচে ভর্তি। দেয়াল জুড়ে বৈচিত্র্যময় শিল্পকর্ম। সেন্টার টেবিলের উপর ফুলভর্তি দুটো ফুলদানি। মিরু তাকিয়ে আছে একটা ফুলদানির দিকে। তার পাশে বসে আছে বেণু। বেণু...
Comment১৮ টি মন্তব্য | ১৭০ বার প্রদর্শিত | বিস্তারিত

একদিন আমাকে আর পাবে না লিখেছেন ০৪ ডিসেম্বর ২০১২, ২০:৫৪ | গল্প

আমি একদিন চলে যাব খুব দূরে কোথাও। বৃক্ষময় একটা জায়গা, যেখানে থাকবে সবুজ, সবুজ আর সবুজ। রাশি রাশি সবুজের মাঝে এই পৃথিবীর বিষাদ আমাকে স্পর্শ করবে না। অন্তহীন সবুজের চারদিক জুড়ে থাকবে নীলাভ স্বচ্ছ জলরাশি। সেই জেল অবগাহন করার ইচ্ছে আমার আজন্ম।
একথা জানার পর আমার স্ত্রী ঠাট্টা করে বলে, দিনে দিনে...
Comment২৭ টি মন্তব্য | ২৮১ বার প্রদর্শিত | বিস্তারিত

ঘুম ভাঙ্গে আতঙ্কেলিখেছেন ২৬ নভেম্বর ২০১২, ২১:৩৩ | সমাজ

সাম্প্রতিক ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো আমাদেরকে দুঃখে পাথর করে দিয়েছে। বদ্দারহাটের মর্মান্তিক ঘটনার পর আশুলিয়ার অগ্নিকাণ্ড এ দেশের সাধারণ মানুষের মনে গভীর ভীতির সঞ্চার করেছে। এই দুর্ঘটনাগুলো প্রকৃতি সৃষ্ট নয়, মানব সৃষ্ট। স্পষ্ট করে বলতে গেলে এ কথা বারবার মনে হয়, কিছু সংখ্যক লোভী মানুষের অতি লোভ আর...
Comment২৭ টি মন্তব্য | ২১৩ বার প্রদর্শিত | বিস্তারিত
ana86 লেখক :মোহাম্মদ এনামুল কবির
ভাল লাগছে প্রথম আলোর ব্লগে যোগ দিতে পেরে | অনেক দিন ধরে মুখিয়ে আছি | আজ অবসান হল অপেক্ষা পর্ব | প্রথম আলো শুধু পত্রিকা না, একটা প্রতিষ্ঠান ! বিশাল বড় জগত | আমার লেখালেখির আতুর ঘর হিসেবে চিরদিন বিবেচিত হবে |

আমার যত লিংকStar

আমার যত ফেভারিটStar

পূর্বতন পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment

আমার সাম্প্রতিক মন্তব্যComment