উদ্ঘাটনে সকল রহস্য অবসানে
তোমায় পাব সে আমার আত্মবিশ্বাস;
এই আত্মবিশ্বাস আমার জীবন জীবনান্তে
হয়তো বারে বারে দেবে হতাশা আর নিরাশা—
তবু এই আত্মবিশ্বাস আমার অন্তিমে দেবে
একান্তে তোমায়-আকুলতা অবসানে
ঠিক যেভাবে তোমায় আমি চাই ।
তোমাকে পেয়ে ইচ্ছে করে না হারাতে,
ইচ্ছে করে স্বার্থপর হতে
ইচ্ছে করে ভেঙে ফেলতে
সবকিছু বিচ্ছিন্ন করে দিতে
ইচ্ছে করে সমস্ত সুতোর বন্ধন ।
আরো ইচ্ছে করে তোমায়—
আত্মার আত্মীয়তায় জড়াতে
ইচ্ছে করে তোমার মাঝে খুঁজি নিজেকে
তোমার বুকের গভীরে অনাবিল...
যে ভালোবাসার কথা বলছো তুমি
আসলে তা আমায় জানার কৌতূহল
আমার নীরবতার কারণে দুচোখে ঝরা
অপমান বোধের কিছু নোনাজল ।
বিশ্বাসের কাছে মানতে চাও না হার
সে তোমার অহংকার;
নানা অজুহাতের ঝংকারিতো কথা
প্রেম হীনতায় মাখা প্রেমের ছল ।
সমাধান খুঁজে পাও না যখন...
আমি ভাবতে পারি না
তোমাকে ছাড়া অনুভূতির স্পন্দন,
আমি ভাবতে পারি না তোমাকে ছাড়া
মধুর কোনো আলাপন,
জানি না আছো কত দূরে
তুমি নেই কাছে অথচ—
স্মৃতিরা আছে তেমনি পড়ে ।
বন্ধু আমার তুমি তেমনি তো একজন,
অনুমানে থাকো তুমি—
আমার ভাবনার আকাশে,
অনুভূতি বিকাশে...
তোমার অবাক হওয়া—
আমায় আরো অবাক করে দেয়,
জানার কৌতূহল এসে
অবেলায় তাই ফুরায় ।
তুমি তো জানো—
আমার উপলব্ধি হওয়ার পর থেকে
তোমার ভাবনাই আমাকে রাত দিন
তোমার মতো করে বাড়িয়ে তুলেছে;
আমার বাল্যবেলা, যৌবন
সে তো তোমার পৃথিবী ছাড়া অন্য কোন
পরিমণ্ডলের রূপ...
বৃষ্টি বৃষ্টি করে কেউ কেঁদো না—
বৃষ্টি হলো আবাসনহীন মনের গচ্ছিত বেদনা ।
তোমরা কি জানো মেঘের দেশ কোথায় ?
সেদিন আমি মেঘেদের দেশে গিয়েছিলাম—
ভর করেছিলাম যান্ত্রিক পাখা বিশিষ্ট উড়োজাহাজে
উর্ধ্ব গগনে ভোঁ শব্দ হতে বিন্দুর মাঝে থেকে
আবিষ্কার...
তুমি দেখছো সৃষ্টির স্রষ্টা আমার পাগলামী ?
রামধনুকে ছিনিয়ে নেবার ব্যর্থ আহাজারী
শূন্য মহাকাশের বুকে পেতে চাওয়া আশ্রয়
আমায় বার বার বুঝিয়ে দিয়েছে সেখানে—
আমি কত বেশী অসহায় ।
আমার কি দোষ বলো, আমি যখন দৃষ্টিহীন ছিলাম—
সেদিন আকাশ আমার বুকের মাঝেই...
_________" বিশুদ্ধালোকে নাবালক "_________
_________---!! মৌসুমী সেন !!---__________
________==============__________
রাস্তার টোকাই বলে ডেকনা, আমারও নাম আছে
ঘুরে দেখতে পারি অন্য সবার মতই–
পৃথিবীর গোলক আকারের বৃত্ত,
শস্য ক্ষেতের সজীবতায় নিতে পারি নিঃশ্বাস
আশ্রয়হীন বলে বুদ্ধি-বিবেকহীন...
বিত্ত বৈভব সবকিছু উপেক্ষা করে শব্দের পিপাসা'য় দূর্দমনীয় দূর্বলতার পরিপ্রেক্ষিতে আমার ছুটে চলা। কবিতা যে লেখে কবিতাগুলির ইতিহাস তার কাছে সুস্পষ্ট। বাহিরের প্রকাশে কবিতাগুলি উজ্জ্বল হয়েছে কি না, হয়তো সেটা তার পক্ষে নিশ্চিত করে বোঝা সম্ভব নয়। সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করায় ছোটবেলা কেটেছে বেশ গন্ডির মধ্যে, তবে শব্দের রহস্য উন্মোচন করবার তৃষ্ণা আমার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সুপ্ত প্রবাহে প্রবাহিত।
সময়ের হিসেব মেলাতে জীবনের প্রয়োজনে ছুটে আসা চট্টগ্রামে। জীবনের বহুমূখী উত্থান-পতনের রঙ ভেদ করেই জীবন সংগ্রামী জীবনের বিলাস ও অভিলাসে কেটে যাওয়া মুহুর্ত বিভ্রান্তিতেও সংগীত প্রেম সুর শব্দ পিপাসা আলোকপাতে ফিরে পাওয়া আশ্বাস প্রথম প্রকাশ “শব্দ স্বীকৃতি” গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া ধাপে বাংলাদেশ টেলিভিশনে গীতি কবি স্বীকৃতিতে আত্ম প্রকাশের সূত্র ধরেই স্থানীয় শিল্পীদের কন্ঠে ধারন করা গান প্রচার চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র থেকে। দেশের খ্যাতনামা সংগীত পরিচালকদের সুরের সূত্র ধরে প্রতিষ্ঠিত শিল্পীদের গায়কীর মুর্ছনায় একটি একক এ্যালবাম ও বিভিন্ন মিক্সড এ্যালবাম অডিও আকারে প্রাতিষ্ঠানিক পরিচিতির স্বনামধন্য কোম্পানীগুলো বাজারজাত করেছেন। শব্দের গুনগত মান বিকাশে বিভিন্ন কোম্পানীতে ওয়েলকাম টিউনেও ইতিমধ্যে ১৫/২০ টি গান দর্শকদের দ্বারে পৌছে দিতে মোবাইল কোম্পানীর সাপোর্ট আনন্দের বার্তা দিয়েছে।
একুশে বইমেলা-২০১৩-এ প্রকাশিত হতে চলেছে আমার একক কাব্যগ্রন্থ-“নীল দীপে প্রজাপতি”। “নীল দীপে প্রজাপতি” আমার জীবনের অর্জিত অর্জনের এক ভিন্ন মাত্রা। সবগুলো লেখার মাঝেই জীবনের গল্প বাস্তবতা রূপায়নের বহিঃপ্রকাশে সরল সহজ বুননে আধুনিকতার রূপ রূপায়ন। যদিও পরিচিতির দিকে আমি একজন গীতি কবি, তবুও অনুপ্রেরনার সূত্র ধরেই কবিতায় শব্দের ব্যুৎপত্তি ছড়ানোর দুঃসাহসিকতা নিয়ে আমার স্বপ্নের সিঁড়িতে এই “নীল দীপে প্রজাপতি”।