কিছুটা আলো বলতে যা বাকি আছে তা কেবল গোধুলীর।মসজিদের মাইকে আযানের ধ্বনি আর রাস্তার উপর দিয়ে চলে যাওয়া গাড়ির আওয়াজের মাঝে তারা দুজন এখনো চুপচাপ।হয়তো কথা হবে বলে একজন আশায় বসে আছে আরেক জন ভাবছে কথা তো এর মাঝে হবেই।
কাজের ছুটি হয়ে গেছে অনেক আগেই। তারপরেও পাথরের মূর্তির মত দাড়িয়ে থাকতে হচ্ছে তাকে।...
২ টি মন্তব্য | ৬৫ বার প্রদর্শিত | বিস্তারিত
সকালে বাড়ির উঠানে এখনো বাচ্চা কাচ্চাদের চেচামেছি আওয়াজ শুরু হয় নি। তাইবলে কি এই গ্রামের আওয়াজ বন্ধ হয়ে যাবে?মানুষ না হোক পশু পাখি তো আছেই।সূর্যদেবের আলো যতই একটু একটু করে দিনের পরিচয় বাড়ছে ততই গাছের পাখির মন মোহিত আওয়াজ ততই কমছে।ঠিক জীবনটার মত। যত বেশি দেখবেন তত বেশি হারাবেন ,যত কম দেখবেন ঠিক...
৪ টি মন্তব্য | ৬৭ বার প্রদর্শিত | বিস্তারিত
চারদিক কালো শাড়িতে ঘোমটা পড়া বাসর
আবেগি ফুলের সাথে ইট বালুর বসবাস।
সেখানেও রেখে গেলে তোমার অভ্যাস।
তুমি চিরকালই প্রেম হয়েছ দাসের দাস।
উকি ঝুকি জীবন
বেলুনে সুই
বাচিবার লগন ।
রড বাতাস ভরে গেছে
তোমার চারপাশ।
প্রেম তখনো তুমি
দাসের দাস।
সুইয়ের সুতায় পাশে বসে
কাপড়ে কাপড়ে হয়েছিল...
৩ টি মন্তব্য | ৪৭ বার প্রদর্শিত | বিস্তারিত
১)
অসংখ্য কাকের গলা ছেড়া আওয়াজ।সেই সাথে কয়েকটা সুরেলা পাখিও গলা ছেড়েছে কেবল গানের সুখে ।এখনো ভোরের আলোয় দুনিয়ার সব কিছু দেখা যাচ্ছে না।তারপরেও কুয়াশা ঢাকা সকালের মত যা চারদিকে দেখা যাচ্ছে তাও কম কিসের? সেই সাথে টিউবওয়েলের শ্বাস দিয়ে পাতাল খুঁজে পানি বের করার চেষ্টায় যা বেড় হচ্ছে তা দিয়ে থালা...
৫ টি মন্তব্য | ১০২ বার প্রদর্শিত | বিস্তারিত
শকুন আমি লিখেছেন ২৬ এপ্রিল ২০১৩, ০০:০৯ | কবিতা
শকুন আমি
শকুন আমার ঘর
শকুন আমার চারপাশ
শকুন আমার নেতা
শকুন আমার রাজনীতি।
তবুও বোবা এ পৃথিবী।
শকুন আমার বেচেথাকা
শকুন আমার বুদ্ধিজীবি,
শকুন আমার শাসন আইন
শকুন আমার ব্যবসায়ী।
তবুও কেবল বোবা এ ধরণী।
শকুন আমার জীবন যুদ্ধ
শকুন রাজনীতির চালাচালি।
শকুন আমার নাকের বাতাস
শকুন আমার এই...
০ টি মন্তব্য | ৫৩ বার প্রদর্শিত | বিস্তারিত
তারপরেও লিখেছেন ২৩ এপ্রিল ২০১৩, ২২:২৪ | কবিতা
আমিতো মরেই আছি
তারপরেও বিদ্ধগ্ধ আকাশ
আগুন শিখা নীলিমা।
উড়ন্ত পাখির দূরন্ত
অবশিষ্ট পালক পূড়া।
তারপরেও
বিনা কারনে শিমুল চোখে
পথোপর কাটা আল্পনা আঁকা।
জলপথ ক্রোধ বিন্যাসে
সহসা বিলাসী বরফে ঢাকা?
আমিতো ছেড়েই দিয়েছি
ফুল, জল, তল ব্যাকুল আকাশ।
সামান্য বেল পাতা
কিঞ্চিৎ মন্ত্র পড়ার...
১ টি মন্তব্য | ৪৫ বার প্রদর্শিত | বিস্তারিত
নারী আর জীবন দুটা শব্দকে যদি এক করে ফেলি তাহলে যে ভুল করার কোন সম্ভাবনা তৈরিই হবে না তা আমাদের প্রত্যকের জন্ম ইতিহাসের সাথে নারীদের গভীর সম্পৃক্ততার বিষয়টি ভাবলেই বুঝা যায়।অথচ এই তাদের থেকে তাদের জীবন শব্দটা অনেক দূরে।
এই জীবন শব্দটার সাথে নারীর যে বিদ্যুৎ এবং বাতির মত সম্পর্ক আছে তা মানলেও...
২ টি মন্তব্য | ১২৯ বার প্রদর্শিত | বিস্তারিত
কতটা অসহায় এ পাহাড়ের পানি
নামিতেই হবে যেতেই হবে
যতই হোক তার
ভেতরে বাহিরে ছাড়া ছাড়ি।
কখনো কি তার ভাল লাগে নি
কোন কূল?
কখনো কি দেখিতে সাধ জাগে নি
কোন ফুল?
তবু চোখের আশা বুকের ভাষা
যেতেই হয়েছে অবহেলি।
নামিতেই হবে, যেতেই হবে
যতই থাকুক মনে কুসুম কলি।
যে বুকেতে হাজার লতা
বাস করে যায়...
৬ টি মন্তব্য | ১১৫ বার প্রদর্শিত | বিস্তারিত
মমতার কাচি লিখেছেন ১৬ এপ্রিল ২০১৩, ০০:৩৩ | কবিতা
সোহাগের যে হাতে
লাগাও ধান জমিতে।
সে হাতেই কাটিতে হয়
মমতার কাচিতে।
না হলে বনের হাতি
রুপসী খোয়াইয়ের জলে।
হারাতে হয় সাজানু বাগান
পরের কালো হাতে।
সংসার জীবনে না রাখিলে
পাহারার পেচা চোখ।
বাদুড় আসিয়া ইদুর মুখে
তাড়াবে সব সুখ।
২ টি মন্তব্য | ৭৩ বার প্রদর্শিত | বিস্তারিত
না না আজ আর মানা করিস না।
আমার এক অংগ অনল হলে
কারো ক্ষতি হবে না।
ছাইয়ে ছাইয়ে হবে খেলা
পুড়াতে সব জগৎ জ্বালা
এমন খেলা খেলিতে আর
বাধা দিস না ।
যদি আমার ত্রি নয়নে
আগুনের লাভা জ্বলে
অসুরে বধ সুরের লাগি
পাবে এ ধরা।
আগাছার জান গেলে চলে
গাছের জান যাবে বেচে,
এমন কাজ করিতেও...
৩ টি মন্তব্য | ৬৯ বার প্রদর্শিত | বিস্তারিত
থানকুচি মন, গজিয়ে যায় স্ববেগে
মেঘ ভাংগা রোদ পেয়ে
হাসিয়া উঠে একতানে
যতটুকু দেখা, তার চেয়ে বেশি ভাবা গানে।
অকুল আকুতি, ক্লান্ত নাহি হয় কোনখানে
বেল ফুলের পাপড়ি ধরে
নাচিয়া উঠে বাতাস ভরে
যতটুকু আছ, সবই দিতে উজার করে।
আমি আজ এমনি সন্ন্যাসী
মন্ত্র কেবল ওষ্ঠ...
৩ টি মন্তব্য | ৯০ বার প্রদর্শিত | বিস্তারিত
শিয়াল ব্যাটা লিখেছেন ১১ এপ্রিল ২০১৩, ২২:৪১ | ছড়া
শিয়াল শিয়াল, শিয়াল ব্যাটা
সংবাদ লিখে হলদি বাটা
খাইতে গিয়ে সাধের মুরগী
মিছা বেশে সাজল যোগি।
ডাক ছাড়িলো বড় করে
ভাবল মনে কি হনুরে!!
কয়দিন পর সব আমারে
রাখবে করে মাথার পরে!!!!
চোখে তাহার নাই রে চাম
ভাবে বেটার অনেক দাম।
শিয়ালের অফিস করে
বাকি গুলার চুমা ধরে।
গোলাপ রংয়ের ছায়া...
২০ টি মন্তব্য | ১৪৫ বার প্রদর্শিত | বিস্তারিত
একাকী তট লিখেছেন ১১ এপ্রিল ২০১৩, ০২:৩৬ | কবিতা
ভাসি দূর, চোখের তরীতে
কচুরীফেনা গ্রামের, চরণ ছুয়িতে।
পাহাড় খেলা ঢেউ পরে
বাতাসের আনন্দে।
কে যেন পাঠাল চিঠি
হাওড়ের এই তটে।
দু একটি নারিকেল গাছ
কয়েকটি সাদা বক।
একাকী চারদিক
মিশিয়াছে
ঢেউ শুয়া রব
শীতল হাওয়া
চকচকে রোদ
কানামাছি খেলে মাছ
ভাসিয়ে রুপালি বুক।
কলসি ভাংগা...
৬ টি মন্তব্য | ১০৪ বার প্রদর্শিত | বিস্তারিত
দুষ্টু আমি লিখেছেন ১০ এপ্রিল ২০১৩, ০৮:৫৮ | কবিতা
সময় খারাপ, খারাপ আমি
আর আমার চারিপাশ।
ঘরের জ্বানালা ভাংগি
দরজায় আগুন জ্বালি
ঘরের শোকে হয়ে যাই উদাস।
খারাপ আমি আর আমার
চারিপাশ!
পড়ার চেয়ারে বসে
বাড়ির পাশে
ঢেউয়ের গান শুনে
নিশব্দ মন।
কবে যে শুয়ে পড়ি
অলস নয়নে,
ভাবনায় বেহায়া মন
রমনীর উঠানে।
দুষ্টু আমি
দুষ্টু আমার...
৩ টি মন্তব্য | ৮৫ বার প্রদর্শিত | বিস্তারিত
তোমার দয়া চাই না দয়াল
চাই না সহযোগিতা।
বন্ধু হয়ে থাক মনে
এটাই আমার প্রার্থনা।
সরল পথে গরল কাটা
যদিও রাখো বিছায়ে।
ভালবাসি তবুও যেন
চাওয়ার হিসাব দেই ফেলে।
মুকুল বনে আকুল গান
করে যত ভ্রমরা।
গানের নামে পেট ভরে
ফুলের মধু চায় তারা।
ভালবাসার মাঝে যদি
নাহি হবে ঝগড়া।
সে যে নয়...
৪ টি মন্তব্য | ৯৯ বার প্রদর্শিত | বিস্তারিত
একি আধার রাতি নিয়ে এলে বাতি?
জ্বলিলে তুমি, চিনালে তুমি
ডাকিয়া আনিলে বর্বর এ রীতি !!
ওরে নব দেহে পুরুনু ব্যাধি।
তুমি যাহাকে মা বলিলে,
সে যে ছিল কারো ঘরের রমনী।
তোমার পিতার হয়ে গৃহিনী
কি পেয়েছিল জীবন সে মানবী ?
ওহে নর ওহে পশুর দালাল
দেখিস না দুনিয়া হয়ে শিকারী।
যে মনে যাহা দেখিবে...
৬ টি মন্তব্য | ১৫৫ বার প্রদর্শিত | বিস্তারিত
কেউ যদি স্বৈরশাসক হয়
তাহলেই কেবল তাকে তার ভয় ।
কে এসে কোন দিক দিয়ে
সবল বলে দিবে হারিয়ে।
যুক্তি তাহার তাকে যত কম
ততই সে নিজেকে সরায় হরদম ।
সাহস নেই তার দাড়াতে সেখানে
যেখানে বন্ধু ভাল বিরোধিতা করে।
ভয়ের দেয়াল চারদিকে দিয়ে
ভয়াল নায়ক সাম্রাজ্য গড়ে
কেউ তার কিছু বলিতে গেলে
জাত তার কচু...
৪ টি মন্তব্য | ১০৬ বার প্রদর্শিত | বিস্তারিত
একি বিড়ালী তুমি খেয়েছো আপন ছানা?
ভুলে কি গেছ তুমি
তুমি যে আমার জীবন ঘরের ছায়া?
ভুলে কি গেছ শত বাদল দিনের বেলা
তুমি আমার ছিলে যে
মায়ের মধু মাখানু মমতা।
আমি যদি যাইগো করে কিছু অপরাধ।
সে কি গো মা তোর মুখের
রসনার অপস্বাদ ?
আমার জগতে আমি আসি আমাকে নিয়ে।
আমি যদি নেচে যাই কেবল
খেয়েই...
৪ টি মন্তব্য | ১২০ বার প্রদর্শিত | বিস্তারিত
আত্মপর লিখেছেন ৩১ মার্চ ২০১৩, ০১:০৫ | কবিতা
সুখ এমনি এসে যায়
যে থাকে পাহিতে না চায়।
শান্তি এমনি ভিখারী বনে যায়
যে তার কাছে মাথাটি নুয়ায়।
যদি পেতে চাস তাকে
যাকে রেখেছিস বুকের বুকে।
ছেড়ে দে তাকে সবার কাছে
কেবল একবার কাছে নিয়ে।
করিতে চাস যদি কিছু
কারো শুভ কামনা করে।
করে যা তা পাহাড় মনে
চোখের অগোচরে গিয়ে।
হারাতে চাস যদি...
০ টি মন্তব্য | ৬২ বার প্রদর্শিত | বিস্তারিত
দেশের যে অবস্থা সেখান থেকে আমাদের নারী শিশুদের জীবন রাজাকার আলবদর ও তার সহযোগিদের হাত থেকে বাচাতে হলে কেবল সরকারের দিকে থাকিয়ে থাকার সময় আর নেই । আজ ওরা ওদের হীন বাসনা পূর্ণ করার জন্যে কেবল পুলিশের উপর হামাল নয় , মসজিদের মাইক ব্যবহার করছে ধর্মকে অবমাননা করে । নিজের গায়ে চিমটি কেটে দেখার এবার সময়...
৫ টি মন্তব্য | ২০৪ বার প্রদর্শিত | বিস্তারিত