সোমবার ২০ মে ২০১৩, ৬ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem
RSS

নির্বাসনে এ একা

নর সমাজের নিষিদ্ধ কথনলিখেছেন ২৪ এপ্রিল ২০১৩, ১৭:১৬ | কবিতা

নর সমাজের নিষিদ্ধ কথন
- যাযাবর জীবন



নারী নাক্ষত্র জানে আকাশের তাঁরা

সূর্যে সূর্যে হাঁটে

কলাগাছ জানে ষোলো কলা তাঁর

কে কোন গাছে থাকে;

অসহায় ভগবান সৃষ্টিকে দেখে

অসহায় পুরুষ না বুঝে চেয়ে থাকে

পোকামাকড়ে জানে কর্মকাণ্ড

পাতায় পাতায়...
Comment০ টি মন্তব্য | ৩০ বার প্রদর্শিত | বিস্তারিত

অনুভূতি লিখেছেন ১৫ এপ্রিল ২০১৩, ১৭:০৫ | কবিতা

অনুভূতি
- যাযাবর জীবন

কামারের কাজ দেখি অবাক চোখে
আগুনের হাপরে তাতানো লোহার টুকরো
লাল হয়ে আসতেই ছন্দবদ্ধ হাতুড়ীর শব্দ
ধীরে ধীরে জড় লোহার পরিণতি
নিত্য প্রয়োজনীয় বস্তু-সামগ্রী
দা, বটি, কোদাল কিংবা শাবল
কি সুন্দর হাতের কাজ
অভিভূত হয়ে দেখি।

অপরদিকে তোর...
Comment৭ টি মন্তব্য | ৮১ বার প্রদর্শিত | বিস্তারিত

কালো ধাগার বন্ধন স্বার্থের বাঁধন লিখেছেন ১০ এপ্রিল ২০১৩, ০৮:৫৪ | কবিতা

কালো ধাগার বন্ধন স্বার্থের বাঁধন
- যাযাবর জীবন

গাঁথার কথা ছিল সোনালি সুতোয় সম্পর্কের মালাগুলো
মধুর ভালোবাসায় পরস্পর জড়িয়ে থাকার কথা
মধুর সম্পর্কের বিনি-সুতোয় গাঁথা
তবু আজ দেখি স্বার্থের কালো সুতোয় গাঁথা সম্পর্কগুলো
বহমান যুগের চোরাবালিতে আজ যেন...
Comment০ টি মন্তব্য | ৪২ বার প্রদর্শিত | বিস্তারিত

পাপ-ঘড়িলিখেছেন ০৯ এপ্রিল ২০১৩, ০৯:০৭ | কবিতা

পাপ-ঘড়ি
- যাযাবর জীবন

ঘড়ির কাঁটা বয়ে চলে টিক টিক করে
সময়কে দেখায় বুড়ো আঙ্গুল
এগিয়ে চলে ধাবমান কালের স্রোতে;
সন্ধ্যে না হতেই রাত গড়িয়ে আসে
আঁধারে চারিদিক ছেয়ে নিতে
অন্ধকারে ঐ রাতের রমণীরা
সাজের জৌলুষে
কাম দেবতার আরাধনা চলে
আধো আলো আধো অন্ধকারের...
Comment৪ টি মন্তব্য | ৮৫ বার প্রদর্শিত | বিস্তারিত

সমীকরণলিখেছেন ০৮ এপ্রিল ২০১৩, ০৮:৩৪ | কবিতা

সমীকরণ
- যাযাবর জীবন

মেলে না সহজ সমীকরণ
কোনো অংকেরই
হোক তা সরল বা জটিল
কিংবা জীবনের;
লসাগু, গসাগু, ক্যালকুলাস
মেলাতে পারিনি কখনো
পাই এর মান অজানা এখনো;
যাদব ঘোষ, পিথাগোরাস
কিংবা আর্কিমিডিস এর সূত্র
সব গুলিয়ে যায় মাথার ভেতর
একসাথে জোট পাকিয়ে...
Comment৪ টি মন্তব্য | ৮১ বার প্রদর্শিত | বিস্তারিত

উন্মত্ত ভালোবাসা লিখেছেন ০৫ এপ্রিল ২০১৩, ০৩:০৪ | কবিতা

উন্মত্ত ভালোবাসা
- যাযাবর জীবন

হৃদয়ে জ্বালিয়েছ ঘৃণার আগুন
শরীর জ্বলবেই
আগে বোঝনি?
ঝড়ো হাওয়া উড়িয়েছ খোলা চুল
আঁচল সামলাও এখনই
উড়ে যাওয়ার আগে;
কামনার আগুন খেলায়
মেতেছ শরীরের
অঙ্গারে ভয় কি?
বিসর্জনে ভালোবাসা
কামনায় মত্ত মথ
অনুতাপে...
Comment২ টি মন্তব্য | ১০৩ বার প্রদর্শিত | বিস্তারিত

সংজ্ঞালিখেছেন ০৩ এপ্রিল ২০১৩, ০৬:০১ | কবিতা

সংজ্ঞা
- যাযাবর জীবন

মায়া, মমতা
একটু কাছে পাওয়ার আশা

ভুল, ভ্রম
আর মিছে হতাশা

ক্ষরণ, দহন
হৃদয় পোড়ানো জ্বালা

কাছে আসা, পাশে থাকা
তারপর গাঁথা বিচ্ছেদের মালা

আশা, নিরাশা
নাকি দুরাশার হতাশা


না পাওয়ার সকল
যন্ত্রণার ব্যথা
তার থেকে কবি...
Comment৩ টি মন্তব্য | ৭৩ বার প্রদর্শিত | বিস্তারিত

ছবিলিখেছেন ০২ এপ্রিল ২০১৩, ০৮:২৬ | কবিতা

ছবি
- যাযাবর জীবন

ছবি আঁকার চেষ্টা করছি
শূন্য মন সাদা ব্যকগ্রাউন্ড
রংতুলি হাতে দ্বিধা
রঙের খেলা খেলিনি কখনো
মাথায় ঢুকছে না
এক খাবলা ছুড়ে দিলাম
হলুদ বেদনা
মেশাই নীল কষ্ট, খুব গাড়ো
মনের মত;
তখনই হাতে ওঠে ধুসর শূন্যতা
চোখ ঝাপসা
কোনো অবয়ব পায় না...
Comment৬ টি মন্তব্য | ৭৭ বার প্রদর্শিত | বিস্তারিত

লেনা দেনালিখেছেন ০১ এপ্রিল ২০১৩, ০০:৫৮ | কবিতা

লেনা দেনা
- যাযাবর জীবন

কিভাবে ভালোবাসলে?
সোনার কাঁঠি ছোঁয়ালে পদতলে
রুপোর বাঁশি বিষাদ সুরে
অবহেলার নিষ্ঠুর অট্টহাসি
লজ্জায় মুখ লুকোয় হো হো ঝড়ের তাণ্ডব
ঘন কুয়াশা হয়ে জ্যোৎস্না কাঁদে
নীলাভ হয় না আকাশের তারা
মিটমিট করে তাকিয়ে দেখে
লজ্জায় মুখ...
Comment৩ টি মন্তব্য | ১১১ বার প্রদর্শিত | বিস্তারিত

নারী ও আমি লিখেছেন ২৮ মার্চ ২০১৩, ০৭:১৯ | কবিতা

নারী ও আমি
- যাযাবর জীবন

কেন এত এত প্রশ্ন কর তোমরা?
কেন এত কৌতূহল তোমাদের?
কাকে আমি ভালোবাসি
কাকে আমি চিঠি লিখি
কার জন্য গান বাঁধি
কার জন্য আমার কবিতার সাতকাহন?

কিভাবে তোমাদের শত প্রশ্নের উত্তর দেব?
আমি কি আর আমার মাঝে আছি?
কত নারী জীবনে এসেছে...
Comment৬ টি মন্তব্য | ১৩২ বার প্রদর্শিত | বিস্তারিত

স্বাধীনতার বীজ বাঙালির রক্তেলিখেছেন ২৬ মার্চ ২০১৩, ০১:০৭ | কবিতা

পঁচিশে মার্চের শহীদদের স্মরণে –


স্বাধীনতার বীজ বাঙালির রক্তে
- যাযাবর জীবন


একাত্তুরের কালরাত
ভয়াবহ পঁচিশে মার্চ
স্তব্ধ নিশিরাত
ট্যাঙ্কের ঘরঘর শব্দ শুনি
আঁতকে ওঠে মানুষ
আঁতকে ওঠে ঘর বাড়ি
একটানা মর্টারের বুম বুম...
Comment৩ টি মন্তব্য | ৮০ বার প্রদর্শিত | বিস্তারিত

ঘৃণ্য পাক হানাদার তোদের করে যাই ঘৃণা লিখেছেন ২৫ মার্চ ২০১৩, ১০:১৩ | কবিতা

আজকের এই কালরাতে আর কোনো লেখা নয়, শুধু পঁচিশে মার্চের ঐসব শহীদদের স্মরণে –

ঘৃণ্য পাক হানাদার তোদের করে যাই ঘৃণা

- যাযাবর জীবন

হঠাত করেই
ঠা ঠা ঠা ঠা বুম বুম
গুলি চলছে বৃষ্টির মত
ঢাকার রাজপথে, অলিতে গলিতে
মানুষগুলো ঘুমিয়ে ছিল শান্তির...
Comment০ টি মন্তব্য | ৫৩ বার প্রদর্শিত | বিস্তারিত

লোহিত সাগরলিখেছেন ২৩ মার্চ ২০১৩, ১৬:০৭ | কবিতা

লোহিত সাগর
- যাযাবর জীবন

এক ফোঁটা
দু ফোঁটা
তিন ফোঁটা
অবিরাম ঝরছেই
জন্মের পর থেকে
কারণে আর অকারণে
ব্যথা আর বেদনায়
দুঃখ কষ্ট আর অপমানে
অশ্রু কিংবা রক্ত
ফোঁটায় ফোঁটায়
স্বাদে লোনা
লোহিত সাগরে রক্তিম আভা
লোনা লাল জল
প্রতিচ্ছবি ক্ষরণের।

মানচিত্র...
Comment৭ টি মন্তব্য | ১২৬ বার প্রদর্শিত | বিস্তারিত

অবাস্তব স্বপ্ন লিখেছেন ২০ মার্চ ২০১৩, ০৮:৪৩ | কবিতা

অবাস্তব স্বপ্ন
-যাযাবর জীবন

হলুদ বেদনারা রঙ ছড়াচ্ছে
রক্তিম লালিমায়
ভাংছে ভেতরে কোথাও
হৃদপিণ্ডে আঁচর
নিশ্চুপ চেয়ে দেখা অপেক্ষার প্রহর
ফোঁটায় ফোঁটায় চুইয়ে পড়ছে
লাল রক্ত;
তাতে কি?

স্বপ্ন বুনে কি আর ঘর বাঁধা হয়?
ইট কাঠ আর কঙ্কাল কাঠামো
ছিল না...
Comment৬ টি মন্তব্য | ১১৯ বার প্রদর্শিত | বিস্তারিত

ওপর ওয়ালার আরাধনা লিখেছেন ১৬ মার্চ ২০১৩, ০৮:০৬ | কবিতা

ওপর ওয়ালার আরাধনা
- যাযাবর জীবন


মসজিদে আযানের ধ্বনি
অজুহাত হয়ে রয় শুধু একটু পানি
ওজু ছাড়া নামাজ হয় কিভাবে?

মন্দিরে পূজারী অপেক্ষার প্রহর গোনে
ভক্তের দেখা নেই দূর দূর পানে
প্রাসাদ গড়ায় ভগবানের থালায়।

গির্জার ঘণ্টি ঢং ঢং বাজে
আজ ছুটির দিন, বেড়াতে...
Comment১ টি মন্তব্য | ৬৯ বার প্রদর্শিত | বিস্তারিত

সমান্তরাল ভালোবাসালিখেছেন ১৫ মার্চ ২০১৩, ০১:২০ | কবিতা

সমান্তরাল ভালোবাসা
- যাযাবর জীবন

পাশাপাশি চলছি আমরা সমান্তরাল,
সমান্তরাল চলছে আমাদের ভালোবাসার রাস্তা
একই দিশায় এক দিকে
একজন আরেকজনকে ভালোবেসে
ঠিক ঐ রেললাইনের পাত দুটির মতন;
তবু কেও কারো হাত ধরতে পারছি না
কারণে আর অকারণে,
কমতি নেই কারোরই ভালোবাসায়
তবু...
Comment৫ টি মন্তব্য | ১৩৮ বার প্রদর্শিত | বিস্তারিত

দুঃস্বপ্নলিখেছেন ০৭ মার্চ ২০১৩, ১৮:৪৯ | কবিতা

দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি চাই
জেগে থেকে দেখা সব দুঃস্বপ্ন;

হানাহানি রাহাজানি
চারিদিক জুড়ে আজ কেমন অস্থির জানি;
ভাইয়ে ভাইয়ে, ভাই বোনে
বাবা মা, স্বামী স্ত্রী আর সন্তানে
তুচ্ছ স্বার্থ, দুটো টাকা
কেঁড়ে নেয় যেন সব মানবিকতা;
চাল ডাল নুন তেল
আকাশ ছুঁয়েছে দাম
পেটেতে ছুঁচো নাচে
কোথাও নেই...
Comment৭ টি মন্তব্য | ১০৭ বার প্রদর্শিত | বিস্তারিত

দেয়াললিখেছেন ০৬ মার্চ ২০১৩, ২০:৩৯ | কবিতা

দেয়াল

- যাযাবর জীবন





বাঁধাগ্রস্ত আমার দৃষ্টি সীমা

চারিদিকের কৃত্রিম দেয়ালে বন্দী

আমাদেরই তৈরি করা মনের দেয়ালে

খুব কি বেশী পার্থক্য অন্ধত্বের সাথে

নিজেকে বন্দী করে রাখার এ তৈরি দেয়াল

কিংবা স্বেচ্ছায় নিজেকে বিভ্রান্ত করে রাখা

মনকে...
Comment৩ টি মন্তব্য | ৯৪ বার প্রদর্শিত | বিস্তারিত

হিপোক্রেটিক স্বপ্ন জগৎলিখেছেন ০৪ মার্চ ২০১৩, ০১:৫৬ | কবিতা

হিপোক্রেটিক স্বপ্ন জগৎ
- যাযাবর জীবন

অলস দুপুর আলসে রাজপথ
কেমন যেন ঝিম ধরে আছে
একা একা পথ চলি ধুলোমাখা পথে স্যান্ডেল ঘসে ঘসে
তারি মাঝে তোর কথা হাঠাৎ করেই মাথায় চলে আসে
ইশশ, শুধু তুই যদি থাকতি আজ আমার সাথে
বড্ড মিস করি রে তোকে; বাস্তব জগতে।

খুব মাঝে মাঝে...
Comment১ টি মন্তব্য | ৩১ বার প্রদর্শিত | বিস্তারিত

প্রেমের সন্ন্যাস রোগলিখেছেন ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:২৬ | কবিতা

প্রেমের সন্ন্যাস রোগ
- যাযাবর জীবন

দুদিনের সন্ন্যাস রোগ মনেতে বাসা বাঁধায়
প্রেম জ্বরে মরে যায় প্রিয়া বিনে হায়
ভালোবাসার মানুষ এসে কোনোমতে বাঁচায়
শরীরে শরীর কথা বলে, কামের বড়ি খাওয়ায়।

প্রেম জ্বর ছেড়ে গেলে ভাইরাস পাখা মেলে
নতুন অঙ্গের লাগি অঙ্গ আবার...
Comment১ টি মন্তব্য | ৭৬ বার প্রদর্শিত | বিস্তারিত
Nirbason লেখক :নির্বাসনে এ একা
হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় না\nহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না\nচোখ থাকতেও আমি অন্ধ\nকান থাকতে কালা\nসময় থাকতে মর্ম বুঝি নি\nকালের ঘুনপোকা সব বাসা বেধে আছে\nআমার অস্তিত্তের মাঝে\nহ্রদয় কুঠোরেতে \nনিজের ভাষা নিজে না বুঝি \nবুঝে কি অন্যলোকে?\nঅন্যরকম মানুষ আমি অন্যসুরে গাই \nঅন্যরকম ভালোবাসি অন্যভাবে চাই।

আমার যত লিংকStar

আমার যত ফেভারিটStar

পূর্বতন পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment

আমার সাম্প্রতিক মন্তব্যComment