ইচ্ছে হলেই যদি আকাশ ছোঁয়া যেত
তোমার খোঁপায় পড়িয়ে দিতে পারতাম চাঁদ ফুল !
ইচ্ছে হলেই যদি ভেঙ্গে দিতে পারতাম
তোমার - আমার মাঝে জমে থাকা সকল ভুল !
তবেই না বুঝে নিতাম
স্বাধীনতা তুমি জেগে আছো !
ইচ্ছে হলেই যদি তুলে দিতে পারতাম
মানুষের আপন হাতে গড়া বিভেদের দেয়াল
ইচ্ছে হলেই যদি পূরণ করতে...
তিতলী তুমি কোন স্বাধীনতার কথা বলছ ?
এখনও তোমার মুখের মানচিত্রে
ক্ষ্যাপা হায়েনার ধারালো নখের ক্ষত
বিকৃত মানসিকতার বুনো উল্লাস !
ঝাঁঝরা করে দেয় আমার হৃদপিণ্ড
এখনও কবিতা বন্দী কারাগারে
এখনও কলেজের সিঁড়ি পথে বখাটের শিস ধ্বনি
মোবাইলের মেসেজে যৌনতার সুড়সুড়ি
এখনও আমার বাবার পেনশনের ফাইল...
হুজুরে যাহাই বলেন তাহাই একদম ঠিক
সূর্য্যিটা পূর্বে নয় উঠেছে পশ্চিম দিক !
পোড়া মুখীর সব বাজে কথা বালাই ষাট
হুজুরে বলেছেন পচিশ আর বিশে আট !
মৌচাকে ভীমরুল কোকিলের বাসায় কাক
ভ্যা ভ্যা করে গরু ছাগুদের হাম্বা ডাক !
বাঁশের পাতা গোল দেখায় , গোলপাতা লম্বা
ডোরা সাপ বিষাক্ত খুব নির্বিষ ব্ল্যাক...
আশার বসতি বেঁধেছি অথৈ জলে
প্রেমের ফুল ফুটেছে মনের বিলে ।
এখন মাঝ বেলা মাথার উপর রবি
শত রূপে আসে প্রেয়সী , বলে কবি
হৃদয়ের দুয়ার দাও খুলে আসুক মুক্ত বায়ু
অট্রহাসির গমকে যাক বেড়ে পরমায়ু ।
কবিতা তোমায় পথে বসাবে তাতে কি?
শত মুকুলে ফুল ফোঁটানোর প্রত্যয় রাখি --