ঈশান কোণে মেঘ জমেছে
আসছে বুঝি ঝড়
সূর্যিমামা নাওয়ার কালে
ডাক পাড়ে কড়মড়।
দিনের আলো তুড়ি মেরে
কালো মেঘের সাঁঝ
আকাশ জুড়ে মেঘের ভেলা
করছে যেন রাজ ।
মা সখিনা কোথায় তোরা
জলদি করে চল
দক্ষিণ মাঠে গাই দু’টো মোর
ভয়ে হই বিহ্বল ।
বাজের ডাকে বকনা বাছুর
দৌড়ে যাবে দূর
একা একা আগলে নেবো
গায়ে...
৮ টি মন্তব্য | ৫১ বার প্রদর্শিত | বিস্তারিত
বউ ছুটেছে বাপের বাড়ি
সঙ্গে পোলাপান
রাস্তার দিকে চেয়ে থাকি
ঘরখানা খান খান ।
পাকা রাস্তার উপর বউয়ের
পড়লে চিকন পা
সূর্যালোকে নুপুর ঝিলিক
মন করে খা খা ।
এই শহরে বাপের বাড়ি
এই শহরে বোন
সকাল সন্ধ্যা হিসেব যে চাই
পান থেকে চাল নুন ।
বউ পোলাপান ছাড়া একা
কেমনে ঘরে রই
তাড়াতাড়ি এসো...
৩৫ টি মন্তব্য | ১৯৩ বার প্রদর্শিত | বিস্তারিত
“আকাশের যত তারা,পুলিশের তত ধারা”—কথাটি বহুল প্রচলিত।তবে অমূলকও নয়।আমাদের দেশে সংবিধিবদ্ধ আইন এবং প্রক্লেমেটারী আইন মিলিয়ে অসংখ্য আইন-বিধি সচল রয়েছে । সংখ্যার সঠিক হিসেব দেয়া অত্যন্ত দূরুহ।তাই সাধারণের জানাশুনা কিছু গুরুত্বপূর্ণ আইনের বিষয়ে আলোকপাত করছি ।
বাংলাদেশের সকল নাগরিক সাধারণতঃ দেওয়ানী...
১৪ টি মন্তব্য | ৮১ বার প্রদর্শিত | বিস্তারিত
আগুন কোণে সাঁঝ করেছে
আকাশ ঢাকা মেঘ
গগণবিদার ডাক পেড়ে যায়
বৃষ্টিতে হয় বেগ ।
বাণের তোড়ে ক্ষেতের ফসল
যাচ্ছে পানির তল
কাস্তে হাতে ধান কাটিতে
কৃ্ষক গলা জল।
প্লাবন তোড়ে ধান ডুবিলে
মাথায় রেখে হাত
কৃ্ষক কান্দে বলে আল্লাহ
কেমনে খাব ভাত ।
বান মানুষে টানাটানি
জল করে টলমল
নাছোড়বান্দা...
২৪ টি মন্তব্য | ১০৩ বার প্রদর্শিত | বিস্তারিত
বোশেখ জৈষ্ঠ্য ঝড়ের মাসে
আকাশ হলো ভারী
বজ্রনিনাদ বৃষ্টি প্লাবন
চমক গগনদারী ।
চৌচির হওয়া ক্ষেতের মাটি
বানের পানি পেয়ে
পিয়াস ভরে তৃষ্ণা মিটায়
প্লাবনেতে নেয়ে ।
শুকনো মাটির গন্ধে ভরা
জল তরঙ্গ পেয়ে
খাল-নালা-বিল নদীর মাছে
প্রাণপণে যায় ধেয়ে।
তড়িৎ চমক বিজলিচ্ছটায়
আহ্লাদী গান...
১২ টি মন্তব্য | ৬৬ বার প্রদর্শিত | বিস্তারিত
গ্রীষ্ম এলো গ্রীষ্ম এলো
ঝড় উঠিলো দেখ
আকাশ ঢাকা কালো মেঘে
রোদ্দুরের নেই রেখ ।
আম বাগানে দমকা হাওয়া
দিলে জোরে ঝাক
ডাল ভাঙিয়া আমের ঝুপা
নিচে পড়ে ফাঁক ।
বিজলি চমক ঝলকানিতে
কেঁপে ওঠে ধাম
শাবাব রামিন ফন্দি আঁটে
কুড়বে কাঁচা আম।
ঝড়ের চোটে গাছের তলে
টিকা বিষম দায়
দুষ্টু দুটো বালক...
১৪ টি মন্তব্য | ৭৬ বার প্রদর্শিত | বিস্তারিত
জীবন, সময় আর নিয়মের আবর্তে বন্দি । সুতরাং মানুষ যেমন সময়কে অতিক্রম করতে পারেনা, তেমনি আইনকেও উপেক্ষা করে চলতে পারেনা । সময়, মহাজাগতিক বিষয়।শেষ পর্যন্ত জীবনকে সময়ের কাছে হার মানতেই হয় এবং মৃত্যুতে পরিসমাপ্তি ঘটে। কিন্তু আইনের কাছে কেহই হেরে যেতে চায় না। সুতরাং আমি শুধু আইন বিষয়ে খানিক আলোকপাত...
১২ টি মন্তব্য | ৭৮ বার প্রদর্শিত | বিস্তারিত
মুরগির মাংস খেয়ে বিড়াল
লোভ হয়েছে বেশ
চৌর্যকর্ম করতে তাহার
ভয়ের নেই আর লেশ ।
গেরস্থবাড়ির রান্নাঘরে
নিত্য রাঁধে ঝোল
জিভের ডগায় স্বাদের নাচন
হুলো বাজায় ঢোল ।
সুযোগ খুঁজে হুলো বিড়াল
সকাল-সন্ধ্যা-রাত
হুলীর পেছন খুনসুটিতে
বাড়িছে তফাৎ ।
হুলী খুঁজে হন্নে হয়ে
বিড়াল কোথায় গেল
এ ঝোপ ও...
১২ টি মন্তব্য | ৯৩ বার প্রদর্শিত | বিস্তারিত
১১৫ টি মন্তব্য | ৪২০ বার প্রদর্শিত | বিস্তারিত
"রেশমা"র বেঁচে যাওয়া অপার মহিমা খোদার-
উপচে পড়া লাশের মিছিল
স্বজনহারাদের কান্না, খানিকটা ম্লান করে
হাজারো মৃত্যুর উপরে সমাসীন একটি জীবন
একজন রেশমা। একজন মানসিক যোদ্ধা ।
মানুষের যাবতীয় কল্পনা, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ফর্মূলা-
মানুষের গড়া মনবিজ্ঞানের ধারনাকে তুচ্ছ করে
একজন রেশমা মৃত্যু...
২৪ টি মন্তব্য | ১৪৯ বার প্রদর্শিত | বিস্তারিত
আমার প্রথম গ্রন্থ দ্রোহকাব্যের প্রকাশনা অনুষ্ঠান, আজ সন্ধ্যা ০৭-০০ ঘটিকা। স্থান- জেলা পরিষদ মিলনায়তন, সিলেট । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোঃ মিজানুর রহমান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ সিলেট । প্রধান আলোচক থাকবেন জনাব আবদুল হামিদ মানিক, বিশিষ্ট লেখক ও গবেষক নির্বাহী সম্পাদক সিলেটের...
২০ টি মন্তব্য | ১০৪ বার প্রদর্শিত | বিস্তারিত
ধবংসলীলার পাগলা ঘোড়া
চলছে দ্রুত ছোটে
ভয়ংকরী হিংস্র থাবায়
যাচ্ছে একই রুটে ।
জিনে বসে সবাই ঘোড়ার
লাগাম ধরে টানে
সব চালকের একই গতি
ব্রেক দেখি না মানে ।
সাগর নাকি মরুভূমি
আর কতদূর যাওয়া
বিবেকহারা যেন সবাই
সবার একই চাওয়া ।
আলোর চেয়ে তড়িৎ নাকি
মৃত্যুদুতের গতি
মানবজাতির সাধ্যের...
১৩ টি মন্তব্য | ১০৩ বার প্রদর্শিত | বিস্তারিত
খোকন যাবে মামার বাড়ি
গাছে পাকা আম
মধুর রসে মুখ রাঙাবে
খাবে কালো জাম ।
ন্যুয়ে পড়া লিচু গাছে
থোঁকা থোঁকা ফল
লাল সবুজের মেলা যেন
ভরা গাছের তল ।
আম বাগানে লম্বা গাছে
মিষ্টি মধুর আম
খোকন সোনা গাছে উঠতে
ঝরায় গায়ের ঘাম ।
ঐ দেখা যায় গাছের আগায়
রাঙা আমের ঝোপ
ঢিল ছুড়িতে ছেলে...
২৬ টি মন্তব্য | ১১৯ বার প্রদর্শিত | বিস্তারিত
কালো মেঘে আকাশ ভারী
মেঘ রোদ্দুরের খেলা
পশ্চিম আকাশ রঙ ছিটিয়ে
রঙধনুদের মেলা ।
ঝড় উঠিলো ধুম লাগিলো
আম কুড়ানির দলে
শিশু-কিশোর ছুটাছুটি
আম বাগানের তলে ।
ঝাপটা লেগে গাছের ডালে
টুপ করে যায় পড়ে
আম পতনের শব্দে শোনে
সবাই উঠে নড়ে ।
কারো দাবি আমি আগে
কেউ বলে যায় মিছে
আমটি পড়ে আমার...
৩৫ টি মন্তব্য | ১৪৩ বার প্রদর্শিত | বিস্তারিত
এ কী দেখি টিভি খুলে
ঢাকার পরিস্থিতি
হাজার হাজার হেফাজতির
নগ্ন উপস্থিতি ।
সমাবেশ বা আন্দোলনের
মহাযজ্ঞ দেখে
অর্ন্তলোকে ধবংস দেখি
টিভি বন্ধ রেখে ।
ইট-পাথর আর আগুন নিয়ে
যাচ্ছে দেখি খেলে
চোখ খুলিলে অশ্রু ঝরে
ঝাঁঝাল টিয়ার সেলে ।
দাবানলে আমজনতার
হৃদয় যাচ্ছে পুড়ে
মতিঝিলের...
১১ টি মন্তব্য | ৯১ বার প্রদর্শিত | বিস্তারিত
ইচ্ছে হয় বিদ্রোহ করি; চরম বিদ্রোহ ।
ভেঙে ফেলি যত অট্টালিকা, আকাশচুম্বী ইমারত ।
নব্য খানদানি খেয়ালি স্বপ্ন-
শরীরের ভেতর বিদ্যুৎ ছুটে চলা বানোয়াট নীলরক্ত ।
অহমিকার ফানুস উড়িয়ে
প্রজাপতির ডানা ভেবে যারা সারাদিন উড়ে যায়।
জ্বলন্ত চিতায় ভস্ম করে
নিক্ষেপ করি সব ছাতু পৃথিবীর সীমানায় ।
মাঝে-মধ্যে...
১৭ টি মন্তব্য | ৯৫ বার প্রদর্শিত | বিস্তারিত
কীন ব্রীজের ঐ নীচটাতে
টং দোকানি বসতাছে-
সুস্বাদু সব ফুচকাতে
ভীড় দেখা যায় সবটাতে।
ছেলে বুড়ো সন্ধ্যাতে
এসে সবাই জমতাছে-
ঝড় তুলে চা কাপটাতে
শেষ হয় শুধু মাঝরাতে ।
কেউ দেখি না বৃষ্টিতে
সন্ধ্যা অবধি চলতাছে-
মেতে উঠে আড্ডাতে
কেউ থাকে না কাইজ্জাতে।
জল বেশি নেই সুরমাতে
মুখোমুখি...
১৫ টি মন্তব্য | ১০১ বার প্রদর্শিত | বিস্তারিত
ফেরীওয়ালার ছেলে রানা
তেল বেচিয়া খাইতো খানা
দেশের সবার হইছে জানা
তেলের টাকায় হয় কারখানা ।
মুরাদ জং হয় মহাপ্রভু
শান শওকতে আছে তবু
ধরা কী সে পড়বে কভু
পাড়ি দেবে অন্য তাবু ।
লাশ হইলো আটকে যারা
মরে গিয়ে বাঁচলো তারা
জীবন বাজী হল সারা
দেবে না কেউ কাজের তাড়া।
রইলো যারা পঙ্গু হয়ে
বিষের...
১৪ টি মন্তব্য | ১০৯ বার প্রদর্শিত | বিস্তারিত
উৎসর্গঃ- সাভার ট্র্যাজেডিতে আহত-নিহতদের স্মরণে।
সেলাই কাজে হায়ার দেব
আছে কর্মখালি
তাজরিনেতে সব হারিয়ে
হৃদয়খানি ফালি ।
স্বামী-স্ত্রীয়ে কাজ করিতাম
দুজন রাতে দিনে
রানার থাবায় উলোট-পালোট
আছি তাকে বিনে ।
কাজ দেবে গো কাজে নেবে
কর্মখালি আছে
পা হারিয়ে না খাইয়ে
কেমনে মানুষ বাঁচে...
১৭ টি মন্তব্য | ১০৫ বার প্রদর্শিত | বিস্তারিত
পাখি কেমন পাখনা মেলে
আকাশ উড়ে যায়
নেই কাঁটাতার নেই সীমান্ত
নীলের সীমানায় ।
রোজ স্কুলে যাবার পথে
দেখে পাখির উড়া
খোকন ভাবে আনবে কিনে
পঙ্কিরাজের ঘোড়া ।
ভাবনা প্যাঁকে খোকার মাথায়
যাবে চাঁদের দেশে
কেমনে বুড়ি চরকা কাটে
কোন সে পরিবেশে ।
কল্পনাতে খোকার ঘোড়া
ছুটলো আকাশ পানে
সাত সমুদ্র...
১০ টি মন্তব্য | ৮১ বার প্রদর্শিত | বিস্তারিত