৩.প্রাণের নাথ
সংগৃহীত গান
সংগ্রাহক- আহমেদ রব্বানী
(গানগুলো পল্লী গায়ক লেজামদ্দিন -এর কাছ থেকে সংগৃহীত।তাঁর সময়ে তিনি অত্র অঞ্চলের নামকরা গায়ক ছিলেন।তিনি গানগুলো সবসময় গাইতেন।তবে গানগুলোর রচয়িতা কে বা কারা তা জানা যায়না)
এর আগে দুটি গান পোস্ট করেছি,আজ করলাম ৩ নং গান।
২. নাইয়া ও
সংগৃহীত গান
সংগ্রাহক- আহমেদ রব্বানী
(আমি কিছু গান সংগ্রহ করেছি।গানগুলো পল্লী গায়ক লেজামদ্দিন-এর কাছ থেকে সংগৃহীত।তিনি অত্র অঞ্চলের নামকরা গায়ক ছিলেন।তিনি গানগুলো সবসময় গাইতেন।তবে গানগুলোর রচয়িতা কে বা কারা তা জানা যায়না।)
গতদিন ১ নং গান পোস্ট করেছিলাম।আর আজ করছি ২ নং...
সংগৃহীত গান
সংগ্রাহক- আহমেদ রব্বানী
(আমি কিছু গান সংগ্রহ করেছি।গানগুলো পল্লী গায়ক লেজামদ্দিন-এর কাছ থেকে সংগৃহীত।তিনি অত্র অঞ্চলের নামকরা গায়ক ছিলেন।তিনি গানগুলো সবসময় গাইতেন।তবে গানগুলোর রচয়িতা কে বা কারা তা জানা যায়না।)
শোনো যুবক,
তোমাকেই বলছি!
ভয় পেলে?
ভয় পেয়ো না,
আমি কোনো আগন্তুক নই-
এখানকার আদি বাসিন্দা আমি।
এখানে একটা প্রাচীন বটবৃক্ষ ছিল,
দেখেছো তুমি?
অবশ্য তোমার দেখার কথা নয় সেটা!
বট গাছটির ইতিহাস সে তো ১০০ বছর আগের,
তোমার বয়স কত আর হবে-বড় জোর ২৫-২৬!
তখন আমি ছিলাম তোমার পূর্বপুরুষ ছিল আর ছিল...
সারি সারি লাশের মিছিল চলেছে আজ!
তাজরীন থেকে রানা প্লাজা-
শুধুই লাশ আর লাশ!
টাটকা,বিকৃত আর আগুনে পোড়া!
নাম না জানা শত শত লাশেরা আজ একত্রিত!
ওরা কৈফিয়ত চায়-সভ্য সমাজের কাছে!এই রাষ্ট্রের কাছে!
কেন তাদের মরতে হল এভাবে?
কেন তাদের মরতে হয় অবেলায়?অকারণে বারবার!
কেন তারা স্বজনদের কাছে ফিরে...
তোমার অকর্ষিত অনাবাদী জমিনে
ওগো নারী
ভরা ভাদরের সুঘ্রাণ!
তোমার অকর্ষিত অনাবাদী ভূমি
ওগো নারী
আমায় বিমোহিত করে!
আমি ফিরে পেতে চাই সেই পুষ্প-পল্লবের ঘ্রাণ।
তুমি কি আমায় বিমুখ করবে?
একদিন হারিয়ে যাব আমি
কালের অতল গহ্বরে-
শিউলী জবা বকুল বনে
কিংবা ঘাসফুলের গন্ধ শুঁকে
ওই মেঠোপথ ধরে হেঁটে হেঁটে
হারিয়ে যাব আমি অনন্তের পথে!
যখন কেউ আর খুঁজবে না আমাকে
তখনও কি তুমি আমায়...
বুকের ভিতর গুমরে কাঁদে
নাম না জানা কোন সে পাখী
দেয়না সাড়া সে আমারে
যতই করি ডাকাডাকি।২
অচিন পাখি দেয়না ধরা
মানেনা রে পোষ
তবু তারে যতন করি
সেই তো আমার দোষ!
মনের বনে সেই পাখিটা
করে বসবাস
কোনদিন সে যে উইড়া যাইব
নাই কোনো...
আমি অতি সাধারণ একজন মানুষ।সাদামাটা জীবনযাপন পছন্দ করি।নিজ কাজের প্রতি দায়বদ্ধ।লেখালেখি করি মনের তাড়না থেকে।ভালবাসি মা, মাটি ও মানুষকে।আমার দ্বারা কারো কোনো ক্ষতি হোক কখনো তা কামনা করিনা।
..................................................................................................
আমার আমি :-
...............
প্রকৃত নাম : আবু সালেহ মো.রব্বানী,
পিতার নাম : মো.আফতাব উদ্দিন মন্ডল,
মাতার নাম : মোছা.সুফিয়া বেগম,
জন্ম : ১৯৮০ সালের ২৬ জানুয়ারি জয়পুরহাট জেলার কালাই উপজেলার তেলিহার গ্রামে।(সার্টিফিকে অনুযায়ী জন্ম তারিখ:২০/০১/১৯৮০)।
পেশা : চাকুরি।
ইমেইল : rabbani_bbs@yahoo.com
প্রিয় বিষয় : শিশুদের জন্য লেখালেখি(ছড়া,কবিতা,গল্প)
.......................................................................
যা কিছু প্রিয় :
..................
প্রিয় রঙ : নীল,
প্রিয় ফুল : কৃষ্ণচূড়া,
প্রিয় ঋতু : শরৎ,
প্রিয় ব্যক্তিত্ব :- মহানবী হযরত মুহাম্মদ(স:)।
প্রিয় কবি : কাজী নজরুল ইসলাম,রবীন্দ্রনাথ ঠাকুর,শামসুর রাহমান,জীবনানন্দ দাশ,সুকান্ত ভট্টাচার্য।
প্রিয় লেখক : আনিসুল হক,হুমায়ুন আহমেদ,সুনীল গঙ্গোপাধ্যায়,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রিয় স্থান : নিজ গ্রাম,
প্রিয় সংগীত : বাউল গান,
পছন্দ : সুন্দর মনের মানুষকে,
অপছন্দ : অন্যের সমালোচনা করা,
ভাল লাগে : মেঘমুক্ত রাতের আকাশ আর শরতের আকাশে সাদা মেঘের ভেলা।
শখ : আড্ডা দেয়া,গান শোনা,মুভি দেখা।
প্রিয় উক্তি : আমি যা তার জন্য লজ্জিত হলে ক্ষতি নেই,কিন্তু যা নই তার জন্য শ্রদ্ধাস্পদ হতে চাইনা।(লেখক:অজ্ঞাত)।
ভালবাসা : আমার মেয়ে আরিশা অরণি ।।