শনিবার ২৫ মে ২০১৩, ১১ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem
RSS

শিশিরের শব্দের মতো কবিতায় শব্দ নিয়ে খেলিবাংলা আমার দেশ বাংলা আমার মাটি এই নিয়ে পতাকা বুকে ধারণ করি

উপলব্ধিলিখেছেন ১১ এপ্রিল ২০১৩, ০২:৩৬ | কবিতা

দ্বন্দ্ব আমার জীবন অবিশ্বাসে খেলা করে
দারুণ সব প্রমত্ত গর্জনে অথচ দ্যাখো,
জ্যোছনায় বিশ ঢালে
এখানে মঞ্চে, রক্তে যৌবন
অহরহ সিঁদ কাটে;
অকালে ভুলিনি কালে কালে জেগে উঠি
আকুল উৎসবে
বাসনার উথাল মঞ্চ
স্থবির উল্লাসে কেঁপে ওঠে
আমি শুধু ভুলই করি
ক্ষমা করো বিনম্রে।
Comment১৬ টি মন্তব্য | ১১০ বার প্রদর্শিত | বিস্তারিত

অধিকার গর্বলিখেছেন ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৬ | কবিতা

যখন সময় কথা বলে
বাস্তবের নির্মম নির্দয় আঘাতে
প্রকৃতিস্থ প্রকৃতি আলোক সম্ভব জগতে,
আমার অতৃপ্ত হৃদয়-
মনে হয় জেগে ওঠে;
মনে হয় তারুণ্য বেঁচে আছে
ঐ শাহবাগ প্রজন্ম চত্বরে;
এত প্রাণের মিলন,
এত বন্ধনের চিহ্ন
যেন অবিচ্ছেদ্য...
Comment১৬ টি মন্তব্য | ১০৯ বার প্রদর্শিত | বিস্তারিত

'শ্রদ্ধাঞ্জলি'লিখেছেন ২৭ জানুয়ারি ২০১৩, ০০:১৬ | কবিতা


উৎসর্গ: এস, এম আব্দুল বারী,
সাবেক ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক, তারাকান্দি উচ্চ বিদ্যালয়।

শব্দের অরণ্যে পাজর ভেঙ্গে জেগে ওঠে
শরতীক্ষ্ণ মেধার স্পন্দিত মূর্তি, হয়তো তুমি!
তুমি চলে যাবে! ভাবনার সত্য-চোখ মেলে
হয়তো...
Comment২২ টি মন্তব্য | ২০৭ বার প্রদর্শিত | বিস্তারিত

অস্তিত্বের বন্দনা-২লিখেছেন ২৬ ডিসেম্বর ২০১২, ২২:২৮ | কবিতা

অস্তিত্বের বন্দনা-১

অস্তিত্বের বন্দনা-২

সময়ের অসীম সাহস
যুগের তীর্থযাত্রায় বেঁচে রয়,
প্রেম অপ্রেম মুহূর্ত আবেগে ঝরে
যখন নিঃশ্বাসে সাঙ্গ করে
প্রভুত্বের সিংহাসনে বসে
কামনার মূর্তি ধারণ করি,
তখন জগতের সমস্ত চেতনা
একটি একটি...
Comment১২ টি মন্তব্য | ১৩৪ বার প্রদর্শিত | বিস্তারিত

অস্তিত্বের বন্দনা-১লিখেছেন ২৪ ডিসেম্বর ২০১২, ১৮:৩৩ | কবিতা

কে আমারে সৃষ্টি করেছে?
দারুণ ব্যথাতুর চিহ্ন বয়ে
তাপিত প্রাণে অজানা জ্ঞানে,
কোন পূজার আশায় !
ঠিক বিনম্রে গড়েছ আমায়;
শত সহস্র স্বপ্নের জাল বুনে
এ পৃথিবীর অসম্ভব দারে
জ্যোতির্ময় চিহ্ন মাথা কুটে
অজস্র প্রশ্ন রাখে,
কে আমারে সৃষ্টি করেছে?
কে আমারে ভালোবেসেছে?
কে আমারে শান্তি দিয়েছে?
যতদিন...
Comment১৬ টি মন্তব্য | ১৫৯ বার প্রদর্শিত | বিস্তারিত

বটগাছের কাহিনীলিখেছেন ২২ মে ২০১২, ১৬:১৩ | কবিতা

যে বটগাছটা সংসারে ছায়া ছিল
তার ডালপালা ছাঁটা হয়ে গেছে,
অসংখ্য পাতা ঝরে ঝরে আজ
খোলা আকাশে দাঁড়িয়ে আছে
-গ্রহণেরকালে।
বিস্ময় চোখে যা দেখি
বটের ছায়ায় বট বেঁচে থাকো
-কামনা করি।
মাঝে মাঝে-আমার মনে হয়
আমিই তো বটগাছ
আমার সব ছাঁটা হয়ে গেছে,
হয়তো ভাবনার ছোট্ট স্বপ্ন
বুনে বুনে জলের...
Comment৬ টি মন্তব্য | ১৫২ বার প্রদর্শিত | বিস্তারিত

যন্ত্রণা বিলাপলিখেছেন ১৯ মে ২০১২, ১৯:১৪ | কবিতা

আমার যন্ত্রণা ক্ষণিক জীবনে নিঃশ্বাস ফেলে
দ্বন্দ্বকে চাপা দেয়-ক্ষণিক হেসে,
আমার আয়ুর পাতাগুলো ঝরে যায়
দৃশ্যহীন স্বপ্নে ছবি এঁকে এঁকে-
নিয়ম করে দুবেলা খেতে পাব-এমনটা ভাবিনা,
আমি শ্রমে ঘামে ছুটে চলব বিশ্ব চরাচরে
হয়তো অনুপম মসৃণ ভালবাসায়
আমি কাউকে কাছে টানিনা,
আমৃত্যু সংগ্রামে বাঁচি...
Comment১১ টি মন্তব্য | ১৭৫ বার প্রদর্শিত | বিস্তারিত

মেঘের উক্তিলিখেছেন ১৮ মে ২০১২, ২০:০৯ | কবিতা

আমি সবুজ প্রান্তরের বুকে
একবিন্দু মেঘ হয়ে বেঁচে থাকি,
বিনম্র ভালবাসা নিয়ে
কোনো এক কালে হয়তো গ্রহণের মতো
আমিও ছেয়ে যাব-সমস্ত প্রান্তরে,
তখন অবিরত কাঁন্নার পূর্ব শব্দ
জমাট বেঁধে বেঁধে-আওয়াজ তুলবে
আর পৃথিবীর সুফল বয়ে আনবে।
আমি সকরুণ শব্দে কখনো বিনয়ে
কিংবা মুহূর্তের শব্দে জানান...
Comment২৮ টি মন্তব্য | ২১৬ বার প্রদর্শিত | বিস্তারিত

হালচাললিখেছেন ১৭ মে ২০১২, ১৯:২৬ | কবিতা

প্রথমে ছায়ার মতো নামে
অকৃত্রিম দেহে আর্তরব নিয়ে,
দিনের রঙিন স্বপ্নগুলো নিভে যাবে
এখানে অল্পকিছু পরে,
নিরন্তর সংকটগুলো পিছু নেয়
যখন ভবিষ্যত মিশে অন্ধকারে,
চামড়ার দামেই কেনা মনুষ্যত্ব বিচার-
মূল্যবোধের দৃষ্টি ফিরে
অরাজক ভীতির মাঝে,
হয়তো অন্ধকার তীব্র-ক্ষমার মতো
চেয়ে থাকে দুহাত...
Comment২২ টি মন্তব্য | ২০৮ বার প্রদর্শিত | বিস্তারিত

বৃটিশ কবি উইলিয়াম রাদিচে'র সাথে এক দিন।লিখেছেন ১৭ মে ২০১২, ১৩:৫৫ | স্মৃতিচারণ





বৃটিশ কবি -সাহিত্যিক -অনুবাদক উইলিয়াম রাদিচে'র সাথে কথা হলো, সাহিত্যের অর্ন্তনিহিত অনেক কথা শেয়ার করলাম। জানলাম তাকে। শুভকামনা সবসময়।
Comment১৩ টি মন্তব্য | ২২৭ বার প্রদর্শিত | বিস্তারিত

মাকে লেখা খোলা চিঠিলিখেছেন ১৬ মে ২০১২, ১৫:৩৪ | গল্প


মা, তোমার প্রতি আমার ভালবাসা জানানোর ভাষা আমার জানা নেই। তুমি যেখানে আছ-নিশ্চয় ভাল আছ। তোমার কর্মফল-তোমাকে ভাল রাখবে- তা আমি জানি। যদিও ঐ ধর্মবিশ্বাস আমার নেই। তবে তোমার মূল্যবোধ যে, কোন লাভের পাল্লায় হিসাব কষেনি তা আমি দেখেছি।...
Comment৩৫ টি মন্তব্য | ৩৮১ বার প্রদর্শিত | বিস্তারিত

আয়নালিখেছেন ১৬ মে ২০১২, ০০:৪৭ | কবিতা



শ্রমিকের শ্রমে নেই মূল্য,
আজ অন্যায় অবিচারে-
এ রাজপথে ঘাম ঝরে,
ঝনঝন শব্দ থেমে যায়
পুঁজিপতির আঘাতে।

মূল্যহীন মানুষ আজ
ঐ ক্ষমতার মসনদে
শ্রমিক আর মালিকে
এ শ্রেণি তারা গড়েছে-
এ ব্যবধান ভিত্তি
নীল পুঁজিপতির...
Comment১০ টি মন্তব্য | ১৬২ বার প্রদর্শিত | বিস্তারিত

বইমেলা ও ভালোবাসা দিবসের ই-সংকলন "সৃজন"-২য় সংখ্যায় আমার কবিতালিখেছেন ০৮ মে ২০১২, ০২:১১ | কবিতা

Comment১২ টি মন্তব্য | ২৩৪ বার প্রদর্শিত | বিস্তারিত

আমি কি মুক্তি পেয়েছি!লিখেছেন ২৭ মার্চ ২০১২, ১৫:৫৯ | কবিতা

মন আজ বিষণ্ন পোকার মতো গণ্য হয়
নিজের সৃষ্টিশক্তি ওদের অন্ধবিশ্বাসে
আঘাত করে মুক্তি পায়,
আমি কি মুক্তি পেয়েছি!
বিশ্বাস শব্দটিকে তোমরা যেভাবে বেছে নাও
কেবলি জেনে রেখ-মিথ্যায় গড়া এশব্দ ঝুড়ি
এই স্বাধীনতায় তুমি মুক্তির-যে কথা বল!
তা শুধুই স্লোগান আর স্লোগান-আমি বুঝি
পৃথিবীর শাসকে ঐসব...
Comment১৫ টি মন্তব্য | ২৪৩ বার প্রদর্শিত | বিস্তারিত

চেতনার পরিবর্তনলিখেছেন ২০ মার্চ ২০১২, ১৪:১৩ | কবিতা

আজ আমার চেতনায় যে বিবর্তন ঘটে
অসংখ্য প্রশ্নের দ্বন্দ্বে খুঁজে ফিরি তাকে,
আর মহাকালকে মনে হয়
একটা মিথ্যার উঁচু সিঁড়ি-যা ভেঙ্গে যায় হেসে হেসে,
এই চিন্তার আপেক্ষিক স্বাধীনতা
আমাকে করে বিজ্ঞানমুখী
আমি দ্বন্দ্বকে বিচার করি নিরীক্ষার টেবিলে
আমি তো আর যান্ত্রিক নই-আমি দ্বান্দ্বিক সঙ্গে সৃষ্টি,...
Comment১৬ টি মন্তব্য | ২১১ বার প্রদর্শিত | বিস্তারিত

অবরুদ্ধ স্বপ্নলিখেছেন ১৫ মার্চ ২০১২, ১৬:২৭ | কবিতা

[কবিতাটি আমার স্নেহভাজন কমরেড আনোয়ারুল ইসলাম (রুবেল)-কে উৎসর্গ করছি]

এই জীবনের শ্রম ধ্বংস হয়ে যাবে
মাটির দেহের মতো আশীর্বাদ নিয়ে,
পৃথিবীর রণাঙ্গনে শ্রেষ্ঠ সন্তানের মতো
দুরন্ত রাখাল তার দাবী নিয়ে গর্জে উঠবে
মাঠে ফসলের দাবী- অধিকারে দাবী
আজ এই মাঠ হতে পারেনা
অনুর্বর বিচরণভূমি,
এখানে...
Comment৪৪ টি মন্তব্য | ২৭৮ বার প্রদর্শিত | বিস্তারিত

বিপ্লবি গানলিখেছেন ১০ মার্চ ২০১২, ১৫:৩১ | সংগীত

যাবে যদি আগুন হাতে
নিশান থাকবে কার হাতে?
চলো যদি ঐকতানে
মিছিল হবে ঘরে ঘরে
বেসামাল সামাল দেবে
ছুটো যদি একসাথে
ছুটো যদি একসাথে
মরণেও ভয় নি তবে
জনতার মিছিল হবে-
দুর্দিন তো আসবেনারে,
যাবে যদি আগুন হাতে
নিশান থাকবে কার হাতে?
ভয় নেই ভয় নেই
ভয় নেই ভয় নেই
আজ এই রক্তমাখা
মাথাতে কাফন...
Comment১০ টি মন্তব্য | ১৯৫ বার প্রদর্শিত | বিস্তারিত

টিক টিকি টিকলিখেছেন ২৫ ফেব্রুয়ারি ২০১২, ১৩:৫৫ | সংগীত

টিক টিকি টিক ঘণ্টামারে
ঘণ্টামারে কেরে?
ঘণ্টারই সংসারে,
আছে যত পাবার মতো
আরও কিছু চাই,
ঘণ্টামারো ঘণ্টামারো
আমার কিছু নাই,
পিচ্চু পাচ্চু বাবা সোনা
এরাই ভবিষ্যত-
আমি মরলে সবই ঠিক
এটাই সরলপথ,
যখন তখন যা ইচ্ছে তাই
করতে পারো তুমি
তোমার মতো মানুষ হলে
দাম না হলেও দামী,
এই জগতে মানুষ...
Comment৬ টি মন্তব্য | ১৬০ বার প্রদর্শিত | বিস্তারিত

পরিণতিলিখেছেন ২২ ফেব্রুয়ারি ২০১২, ১১:৩৮ | কবিতা

পৃথিবীর সমস্ত কাঁন্নাকে জড়ো করে করে
গড়ে তুলি একবিন্দু শিশির-হয়তো ভালবেসে
মহাপৃথিবীর মনমুখে যখন গড়েছি
তখন তুমি নেই ভাবনায়-নিরুপায় বিশ্বে
একাই আমি দাঁড়িয়ে বলি, থাম হে আগ্রাসী
আর কত জুলুম নির্যাতনে ভরবে পৃথিবী!
ক্ষমতার দম্ভে...
Comment২৪ টি মন্তব্য | ২৭৬ বার প্রদর্শিত | বিস্তারিত
09omarfaruk লেখক :কে. এম. ওমর ফারুক
ভ্রমণ করতে পছন্দ করি, সাহিত্য আমার দুর্বলতা, তাই হাতে বই পেলে আর কিছু চাই না। প্রিয় অপ্রিয় বলে কথা নেই, মানুষের কষ্ট দেখলে কাঁন্না পায়, সামর্থ থাকলে সহযোগিতা করি। Protected by Copyscape Online Plagiarism Checker প্রথম আলো ব্লগে আমার প্রকাশিত লেখাগুলো লেখক (কে. এম. ওমর ফারুক) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। ৃ web counterweb counter জন্মস্থানঃ রায়পুর, সিরাজগঞ্জ জন্মতারিখঃ ১৪ মে (সার্টিফিকেট অনুযায়ী) ............এবং ১৭ জুন ( প্রকৃত) লেখালেখি করি স্কুল জীবন থেকে। ৮ মে ২০০০ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে প্রকাশিত দৈনিক আনন্দ ভোর পত্রিকায় পঠিত গ্রন্থ নামক কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে পদার্পন । এরপর দৈনিক দোলনচাঁপা, মাসিক ইতিহাস অন্বেষা, দ্বি-মাসিক সৃষ্টি, আসে যায় এই দিনে- নামের ম্যাগাজিনে এবং দেয়ালিকায় কবিতা প্রকাশ পায় এবং এখনো পত্র-পত্রিকা সহ বিভিন্ন সংকলনে লেখা প্রকাশ অব্যাহত আছে । ব্লগিং শুরু প্রথম আলো ব্লগ দিয়ে এরপর একে একে ব্লগিং করছি সাম হোয়ার ইন ব্লগ, পূর্বাভাস, মুক্তমঞ্চ, অন্তরনামা সহ বিভিন্ন ব্লগে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়ালেখা করেছি । ভাষা ও ছন্দ বিশ্লেষণ নিয়ে কাজ করার ইচ্ছা আছে। 'কবিতা আমার সন্তান কবিতা আমার প্রাণ কবিতা আমার মান তাই কবিতায় দিতে চাই জীবন ও প্রাণ।' আমার দর্শন: 'জ্ঞান - যুক্তি - গ্রহণ - মুক্তি চর্চা ব্যতিত জ্ঞান অর্জন সম্ভব নয় এসো মুক্তির পথে চলি‌‌‍‌‌‌‌‌‌‍' আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্যে শুভকামনা রইলো। প্রয়োজনে ফোন করতে পারেন এই নম্বরে: ০১৭৩৮৪৩০২৪১ । মেইল করতে পারেন এখানে omarfaruk.km09@yahoo.com free counters ০৪ জুন ২০১১ তারিখ থেকে পাঠক গণনা শুরু হলো Omar FarukCreate Your Badge

আমার যত লিংকStar

আমার যত ফেভারিটStar

পূর্বতন পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment

আমার সাম্প্রতিক মন্তব্যComment